ই-পেপার বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র জমায় নতুন নির্দেশনা মাদরাসা বোর্ডের

আমার বার্তা অনলাইন:
১৪ আগস্ট ২০২৬, ১০:২৫

চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার স্থগিত চলতি বছরের আলিম পরীক্ষার উত্তরপত্র এবং ওএমআর শিট প্রতিদিনের পরীক্ষা শেষে একই দিনে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

পুলিশ এসকর্টের সহায়তায় এসব উত্তরপত্র-ওএমআর শিট চট্টগ্রামের নির্ধারিত একটি কেন্দ্রে বোর্ডের প্রতিনিধির কাছে জমা দিতে হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহমেদের সই করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার স্থগিত ২০২৬ সালের আলিম পরীক্ষা আগামী ২০ আগস্ট শুরু হয়ে ৯ সেপ্টেম্বর শেষ হবে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী প্রতিদিনের পরীক্ষা শেষ হওয়ার পর প্রয়োজনীয় পুলিশ এসকর্টের সহায়তায় ওই দিনের উত্তরপত্র ও ওএমআর শিট একই দিনে জমা দিতে হবে।

উত্তরপত্র ও ওএমআর শিট চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদরাসা , চন্দনপুরা, চকবাজার, চট্টগ্রামে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের প্রতিনিধির কাছে জমা দিতে হবে। প্রতিষ্ঠানটির কেন্দ্র কোড ৫৮৬।

বোর্ডের চিঠিতে আরও বলা হয়, নির্ধারিত কেন্দ্রে বোর্ডের প্রতিনিধির কাছে উত্তরপত্র ও ওএমআর শিট জমা দেওয়ার ক্ষেত্রে দারুল উলুম কামিল মাদরাসা র ভারপ্রাপ্ত কর্মকর্তা সার্বিক সহযোগিতা করবেন।

উত্তরপত্র ও ওএমআর শিটের গোপনীয়তা ও নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে উত্তরপত্র ও ওএমআর শিট গ্রহণ এবং তা যথাযথভাবে বোর্ডের প্রতিনিধির কাছে জমা দেওয়ার পুরো প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা করতে বলা হয়েছে।

এ নির্দেশনা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার আলিম পরীক্ষা কেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদরাসা র ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেওয়া হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয় ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও বিষয়টি জানানো হয়েছে।

শিক্ষার বাজেট বাড়ানোর লক্ষ্য শুধু ভবন নির্মাণ নয়: ববি হাজ্জাজ

শিক্ষার বাজেট বাড়ানোর লক্ষ্য শুধু অবকাঠামো নির্মাণ নয়, বরং শিক্ষার বাইরে থাকা বিপুলসংখ্যক মানুষকে শিক্ষার

শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার

দেশের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে নির্ধারিত শিক্ষণফল অর্জন করছে কি না, তা শুধু দেশীয় মূল্যায়নের মাধ্যমে নয়,

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক

১৪ হাজার নতুন শিক্ষকের পদায়নে প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট বৈশ্বিক, পরিস্থিতি সামাল দিতে বিকল্প পদক্ষেপ: রিজভী

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

এবারও দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ডেঙ্গুর পিক সময় আসছে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

লাইসেন্স ও ভেরিফিকেশন সনদ ছাড়া পণ্য উৎপাদন , ৪ লাখ টাকা জরিমানা

গ্রিস মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

উন্নয়নের আসল মাপকাঠি মাসের শেষের স্বস্তি

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ

ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

ইরানের ৫ ট্যাংকারে মার্কিন বোমা হামলা, জর্ডানে পাল্টা হামলা ইরানের

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

টাঙ্গাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা