ই-পেপার বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট বোর্ডে পাসের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২০৪ জন

এইচএসসির ফল প্রকাশ
আমার বার্তা অনলাইন:
৩১ অক্টোবর ২০২৬, ১২:০০

সিলেট শিক্ষা বোর্ডের ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী। ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন। পাসের হারে মেয়েরা ছেলেদের চেয়ে ৩ দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট এগিয়ে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় সারাদেশের ১১টি শিক্ষা বোর্ডের সঙ্গে একযোগে সিলেট শিক্ষা বোর্ডেরও ফল প্রকাশ করা হয়। সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন এই ফলাফল ঘোষণা করেন।

বোর্ডের ফলাফল পরিসংখ্যান অনুযায়ী জানা যায়, এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ৭২ হাজার ৯৫৫ জন। এর মধ্যে ২৯ হাজার ৩১৯ জন ছাত্র এবং ৪৩ হাজার ৬৩৬ জন ছাত্রী। পরীক্ষায় অংশ নেন ৭১ হাজার ৮৯৩ জন। এর মধ্যে ২৮ হাজার ৯৩৫ জন ছাত্র এবং ৪২ হাজার ৯৫৮ জন ছাত্রী।

ফলাফলে দেখা যায়, পরীক্ষায় অংশ নেওয়া ২৮ হাজার ৯৩৫ জন ছাত্রের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ৯৬ জন। ছাত্রদের পাসের হার ৪৮ দশমিক ৭২ শতাংশ। অন্যদিকে, ৪২ হাজার ৯৫৮ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২২ হাজার ৫০১ জন। ছাত্রীদের পাসের হার ৫২ দশমিক ৩৮ শতাংশ। উত্তীর্ণের সংখ্যা ও পাসের হার দুই ক্ষেত্রেই ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছেন।

বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে এগিয়ে রয়েছে বিজ্ঞান বিভাগ। এ বিভাগে ১৪ হাজার ৩৫৩ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৩৮ জন। পাসের হার ৬৮ দশমিক ৫৪ শতাংশ।

মানবিক বিভাগে ৪৯ হাজার ৩৫৯ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ২২ হাজার ৮৪৮ জন। এ বিভাগে পাসের হার ৪৬ দশমিক ২৯ শতাংশ।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮ হাজার ১৮১ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৯১১ জন। এ বিভাগে পাসের হার ৪৭ দশমিক ৮১ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ এবং মানবিক বিভাগে সর্বনিম্ন। সামগ্রিক ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েদের এগিয়ে থাকার পাশাপাশি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পাসের হারে অন্য দুই বিভাগের চেয়ে এগিয়ে রয়েছেন।

প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণে ব্যয় বাড়ছে ২৩ কোটি ৬৭

বিচ্ছিন্ন প্রকল্প নয়, প্রাথমিক শিক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিশুদের মৌলিক দক্ষতার বিকাশ

ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী

ডিজিটাল সরকারের কার্যক্রম নিরাপদ, নিরবচ্ছিন্ন ও জনবান্ধব রাখতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য বলে মন্তব্য

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

বিগত ১৭ বছরে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মওলানা ভাসানী: গণমানুষের কণ্ঠস্বরের ৫০ বছর

রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

কুমিল্লা সাতবাড়িয়া মাদরাসায় বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ব্যবসার অনুমোদন ১৪ দিনে নামাতে বিশ্বব্যাংকের সহায়তা চান বাণিজ্যমন্ত্রী

চোখের মণির স্বাভাবিক রঙ বা আকৃতি পরিবর্তন হলে

উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব

ডিএফসি অর্জনের কারণে বিদেশি বিনিয়োগ আসবে: মাহদী আমিন

ঢাকায় মরক্কো ‘গ্রিন মার্চ’-এর ৫১তম বার্ষিকী পালিত 

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতেই হবে: তথ্য উপদেষ্টা জাহেদ 

রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে: তথ্য উপদেষ্টা

হুথিদের সঙ্গে লড়াইরত জোটের কমান্ডারকে অপসারণ করল সৌদি

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৬, মিরপুরে সর্বোচ্চ

সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

বিমানবন্দর এলাকায় দুই দফা ককটেল বিস্ফোরণ, তিন পথচারী আহত

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

জেলখানা থেকে হয়তো জীবিত ফিরব না: ইমরান খানের খোলা চিঠি