ই-পেপার সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

অভিনেত্রীর বাড়ি থেকে ২ কোটির সোনা ও নগদ আড়াই কোটি টাকা উদ্ধার

আমার বার্তা অনলাইন:
১২ মার্চ ২০২৫, ১৯:১১

সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার কন্নড় অভিনেত্রী রান্যা রাও বর্তমানে জেলবন্দি। এরই মধ্যে লাভেলে রোডে তার বাড়িতে তল্লাশি করে বিপুল পরিমাণে নগদ টাকা ও রসিদবিহীন সোনা পেয়েছে পুলিশ।

কয়েকদিন আগেই ১৫ কেজি সোনা (যার আনুমানিক মূল্য ১২ কোটি টাকা) নিয়ে বিমানে ওঠার আগে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় রান্যা রাওকে।

এ ঘটনার পর লাভেলে রোডে অভিনেত্রীর বাড়িতে তল্লাশি চালায় দেশটির পুলিশ। যেখানে প্রায় ২ কোটি মূল্যের সোনা ও নগদ ২ কোটি ৬৭ লাখ টাকা উদ্ধার করা হয়। এসব সোনা ও টাকার কোনো রশিদ দেখাতে পারেননি অভিনেত্রী।

দুবাইয়ের শুল্ক দপ্তর জানিয়েছে, গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে দুবাই থেকে সোনা কিনেছিলেন অভিনেত্রী। সেসময় রান্যা জানান, এত বেশি পরিমাণে সোনা নিয়ে তিনি জেনেভায় যেতে চান। যদিও সেটা না করে তিনি ভারতেই ফিরেছেন।

জানা গেছে, এর আগেও নাকি দুবাই থেকে ভারতে বিনা বাধায় সোনা পাচার করেছিলেন অভিনেত্রী। গত ১৫ দিনে চারবার দুবাই উড়ে গিয়েছিলেন তিনি।

অভিনেত্রীর এই ঘন ঘন দুবাই-ভারত সফর দেখেই সন্দেহ হয় ডিআরআই গোয়েন্দাদের। গ্রেপ্তারের পরে অভিনেত্রী দাবি করেন, তাকে ব্ল্যাকমেল করে সোনা পাচার করতে বাধ্য করা হয়েছে।

অন্যদিকে তদন্তকারীদের দাবি, তিনি একেবারেই তদন্তে সহযোগিতা করছেন না। ফলে তাকে হেফাজতে রাখলে প্রমাণ নষ্টের সম্ভাবনাও থাকবে না বলে দাবি পুলিশের। এই পরিস্থিতিতে তার জামিন পাওয়াও কঠিন বলে মনে করছেন পুলিশ কর্তারা।

ধারণা করা হচ্ছে, শুধু রান্যা নয়, এই চোরাচালানের সঙ্গে তার স্বামীও জড়িত। তাই অভিনেত্রীর বিয়ের ভিডিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দেখা হচ্ছে অতিথিদের তালিকাও। তাদের মধ্যে কেউ সোনা চোরাচালান চক্রের সদস্য কিনা তা বের করার চেষ্টা হচ্ছে। সেক্ষেত্রে আরও বড় চক্রান্তের হদিস মিলতে পারে বলে মনে করছে পুলিশ।

আমার বার্তা/এমই

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু