ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

রাহুলের ভালবাসায় মাতৃত্ব উপভোগ আথিয়ার

আমার বার্তা অনলাইন
১৩ মার্চ ২০২৫, ১১:০৭

সুনীল শেট্টির মেয়ে বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি ও ভারতীয় ক্রিকেটার কেএল রাহুলের জীবনে খুশির হাওয়া বইছে। ২০২৩ সালে সাত পাকে বাঁধা পড়ার পর এবার প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন এই তারকা দম্পতি। সম্প্রতি তাদের কিছু মোহময়ী ছবি প্রকাশ্যে এসেছে।

২০২৪ সালের শেষের দিকে ইনস্টাগ্রামে সুখবর জানিয়েছিলেন আথিয়া। বেইজ রঙের ব্যাকগ্রাউন্ডে ইভিল আই ইমোজি দিয়ে তিনি লিখেছিলেন, ‘আমাদের কাছে সুন্দরতম আশীর্বাদ আসছে খুব তাড়াতাড়ি’। সঙ্গে ছিল ছোট্ট শিশুর পায়ের ছাপ এবং ২০২৫ লেখা। স্পষ্ট হয়ে গিয়েছিল, নতুন বছরেই বাবা-মা হতে চলেছেন আথিয়া ও রাহুল।

এরপর গর্ভাবস্থার কথা জানানোর কিছুদিনের মধ্যেই স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় ছুটি কাটানোর মুহূর্ত শেয়ার করেছিলেন আথিয়া। ক্যাফেতে বসে কফি পান করার সেই ছবিতে আথিয়ার গ্ল্যামারাস লুক এবং স্পষ্ট বেবিবাম্প নজর কেড়েছিল ভক্তদের।

এবার দু'মাসের মধ্যেই স্বামী কেএল রাহুলের সঙ্গে মেটারনিটি শুট সারলেন আথিয়া। সেই ছবিগুলি যেন এক কথায় মুগ্ধতার প্রতিচ্ছবি।

প্রথম ছবিতে ধূসর রঙের একটি গাউনে মোহময়ী আথিয়াকে দেখা যায়, কোলে শুয়ে রয়েছেন রাহুল। দ্বিতীয় ছবিটি সাদা-কালো— এক হাতে স্বামীর হাত ধরে, অন্য হাতে বেবিবাম্প আগলে হাঁটছেন হবু মা।

তৃতীয় ছবিতে আলো-আঁধারির খেলায় মগ্ন আথিয়া। আর চতুর্থ ছবিতে দেখা যায়, সন্তানস্নেহের ছোঁয়ায় স্বামীকে জড়িয়ে ধরেছেন তিনি। এই ছবিগুলির সঙ্গে আথিয়া ক্যাপশনে লিখেছেন, "ওহ, বেবি!" — যা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে তাদের অনুরাগীদের মন।

ছবিগুলি ভাইরাল হতেই শুভেচ্ছার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। একদিকে অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, অন্যদিকে কেউ কেউ খোলামেলা এই শুট নিয়ে বিরূপ মন্তব্যও করেছেন।

আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছেন ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরা। আসন্ন ২০২৬ উত্তর

ভুয়া অ্যাকাউন্ট মুছতেই বিপাকে বিশ্বখ্যাত তারকারা

ইনস্টাগ্রাম থেকে ভুয়া অ্যাকাউন্ট ও ‘বট’ সরিয়ে ফেলার প্রক্রিয়ায় বড় ধাক্কা খেয়েছেন বিশ্বখ্যাত তারকারা। মেটার

কবরের সামনে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা জেটলি

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরেই ঝড়ো হাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে। স্বামী পিটার

নায়িকা প্রিয় মনির ট্রাব বিজনেস অ্যাওয়ার্ড অর্জন

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) প্রদত্ত ‘ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের

ইরান সংঘাতে পারস্য উপসাগরে আটকা পড়েছে প্রায় ১৫০০ জাহাজ: আইএমও

পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত ঘোষণা, মমতার ১৫ বছরের শাসনের অবসান

মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর

মিরপুরে রাওয়ালপিন্ডির সুখস্মৃতি ফেরানোর লড়াই বাংলাদেশের

ট্রাম্পের ১০ শতাংশ ‘বেইসলাইন শুল্ক’ অবৈধ: মার্কিন আদালত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বাড়বে গরম

২৩ দিন পর আবারও ইস্টার্ন রিফাইনারীতে উৎপাদন শুরু

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

ইরানে হামলার পর ট্রাম্প বললেন যুদ্ধবিরতি এখনো বহাল

দে‌শের পথে বৃষ্টির মরদেহ, ঢাকায় পৌঁছাবে শনিবার

৮ মে ঘটে যাওয়া নানান ঘটনা

ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি