ই-পেপার মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

মার্শাল আর্টের মাস্টারকে সম্মাননা

আমার বার্তা অনলাইন:
২৯ এপ্রিল ২০২৫, ১৬:১১
আপডেট  : ২৯ এপ্রিল ২০২৫, ১৬:৩১

বিশ্ববিখ্যাত মার্শাল আর্ট তারকা এবং হলিউড অ্যাকশন হিরো জ্যাকি চ্যানকে আজীবন সম্মাননা দিচ্ছে সুইজারল্যান্ডের লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবটি মূলত স্বাধীন চলচ্চিত্রকে কেন্দ্র করে আয়োজিত হয়। এ উৎসবের ৭৮তম আসর অনুষ্ঠিত হবে ৬ থেকে ১৬ আগস্ট পর্যন্ত।

এবার উৎসব কর্তৃপক্ষ, বিশেষ সম্মান জানাতে যাচ্ছে এমন একজন শিল্পীকে যিনি বিশ্বের পূর্ব ও পশ্চিম প্রান্তের সিনেমার মাঝে সেতুবন্ধন গড়েছেন।

উৎসবের অংশ হিসেবে চ্যান ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেন। তার পরিচালিত ও অভিনীত দুটি বিখ্যাত ছবি ‘প্রজেক্ট অ্যা’ (১৯৮৩) এবং ‘পুলিশ স্টোরি’ (১৯৮৫)- প্রদর্শন করবেন। এছাড়া ১০ আগস্ট তিনি উৎসবে একটি সরাসরি আলোচনা অনুষ্ঠানেও অংশ নেবেন।

লোকার্নোর শিল্পনির্দেশক গিওনা এ. নাজারো বলেন, ‘চ্যান শুধু অভিনেতা নন; তিনি পরিচালক, প্রযোজক, কোরিওগ্রাফার, গীতিকার, গায়ক এবং এক সাহসী স্টান্ট পারফর্মার। তার প্রভাব এশিয়ান সিনেমা থেকে শুরু করে হলিউড পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তাকে সম্মানিত করা মানে বিশ্ব চলচ্চিত্রের সম্মান।’

তিনি আরও বলেন, ‘জ্যাকি চ্যান সিনেমার শরীরী ভাষাকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যেখানে সংগীতনাট্যের ছন্দ, মার্শাল আর্টের শৈলী ও কমেডির সৌন্দর্য মিলেমিশে এক নতুন রূপ ধারণ করেছে। সিনেমায় জ্যাকি চ্যান আসার আগে এবং পরে- এই দুই সময়কে আলাদা করে চেনা যায়।’

৭১ বছর বয়সী জ্যাকি চ্যান নিজের দেশ হংকং-এ মার্শাল আর্ট ভিত্তিক সিনেমার মাধ্যমে খ্যাতি অর্জন করেন। পরে ১৯৯৫ সালে ‘রাম্বল ইন দ্য ব্রংক্স’ ও ১৯৯৮ সালের জনপ্রিয় ‘রাশ আওয়ার’ সিনেমার মাধ্যমে হলিউডে ব্যাপক সাফল্য পান। এরপর তার সাফল্যের গল্প বেশ দীর্ঘ।

২০১৭ সালে জ্যাকি চ্যানকে সম্মানসূচক অস্কার প্রদান করা হয় তার দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি হিসেবে।

আমার বার্তা/এল/এমই

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু