ই-পেপার শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

ধর্ম ও সংস্কৃতিকে সবসময় মুখোমুখি রাখা হয়: বাঁধন

আমার বার্তা অনলাইন:
০৭ আগস্ট ২০২৫, ১৬:৫৩

সাংস্কৃতিক অঙ্গন নিয়ে হতাশার কথা শোনা গেল জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের কণ্ঠে। সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে এসব কথা বলেন তিনি।

দেশের চলমান অবস্থা, শিল্প সংস্কৃতি ও রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে কথা বলেন বাঁধন। ধর্মকে সবসময় শিল্প-সংস্কৃতির মুখোমুখি করে রাখা হয় উল্লেখ করেন এই অভিনেত্রী।

তার কথায়, ‘এক ধরনের দ্বন্দ্ব তো সবসময় আছেই যে ধর্মের সঙ্গে আমাদের সংস্কৃতিকে মুখোমুখি জায়গায় দাঁড় করে রাখা হয়। মানে এটা আমি জানি না কেন। রাজনৈতিক কারণে বা এটা ইচ্ছা করে করে রাখা হয় কিনা! কিন্তু আমি অনুভব করি যে সবসময় ধর্মকে এবং শিল্প সংস্কৃতিকে একটা মুখোমুখি জায়গায় রাখা হয়। ’

বাঁধন বলেন, ‘এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে যারা সাংস্কৃতিক কাজে বাধা দিচ্ছে তারা আসলে কোন একটা ধর্মে বিশ্বাসী এবং তারা মনে করছে যে তাদের ধর্মের সঙ্গে এটা যাচ্ছে না। সুতরাং তারা বাধা দিচ্ছে। বিভিন্ন জায়গায় নাটক বন্ধ করছে। শিল্পকলায় নানান রকমের সমস্যা হয়েছে। মঞ্চ নাটকের মাঝখানে বন্ধ করে দিয়েছে। যদিও ট্যাগিং দিয়ে বন্ধ করেছে যে আওয়ামী লীগের হয়তো কেউ ছিল এই জন্য বন্ধ করেছে, কিন্তু এটা তো অন্যায়। ’

উত্তরায় শুটিং বন্ধ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘উত্তরায় শুটিং বন্ধ করার নোটিশ দেওয়া হয়েছিল কারণ ওটা একটা আবাসিক এলাকা। কিন্তু এটা তো এত বছর ধরে চলছে এখন হঠাৎ করে কেন মনে হলো? এরকম নানান প্রশ্ন আছে আসলে যেগুলোর নোন উত্তর নেই। কিন্তু এই মন মানসিকতা থেকে আসলে আমাদের বের হয়ে আসতে হবে। ’

গত বছর জুলাই বিপ্লবে সরকার পতন আন্দোলনে ব্যাপক সরব ছিলেন বাঁধন। ছাত্র জনতার পক্ষে রাস্তায়ও নেমেছিলেন। তবে পট পরিবর্তনের পর দেশের সাম্প্রতিক অবস্থায় খুশি নন এ অভিনেত্রী। তার মতে, জুলাইয়ের আশা পূরণ হয়নি!

আমার বার্তা/এমই

সব পোস্ট ডিলিট, সত্যিই কি অভিনয় ছাড়ছেন রামশা?

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী রামশা খান ও অভিনেতা খুশাল খানের বিয়ের খবর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে

কোটি টাকা ক্ষতিপূরণের দাবি তামান্না ভাটিয়ার

বর্তমান সময়ে দক্ষিণী সিনেমার গ্ল্যামার গার্ল তামান্না ভাটিয়ার জনপ্রিয়তা তুঙ্গে। খ্যাতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে

কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

মার্কিন পপ সুপারস্টার কেটি পেরির বিরুদ্ধে এবার যৌন হেনস্তার গুরুতর অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি

আমার কম কাজ করলেও চলে: স্পর্শিয়া

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ অর্চিতা স্পর্শিয়া। পর্দায় তাকে নিয়মিত দেখা গেলেও ক্যারিয়ারের শুরু থেকেই কাজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত

কক্সবাজার সীমান্তে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা দিলো বিজিবি

বাজারে অকটেন সরবরাহ ২৫% বাড়ানোর পরিকল্পনা বিপিসির

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

মুক্তিযুদ্ধের ৫৬ বছরেও প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: ফখরুল

হরমুজ নিয়ে ৪০ দেশের বৈঠক ডাকল যুক্তরাজ্য-ফ্রান্স

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৩ ঘোড়াসহ দুইজন নিহত

নিউজিল্যান্ডের বিপক্ষেও উন্নতির কথা জানালেন সিমন্স

নরসিংদীতে অভিযান চালিয়ে ৯ হাজার লিটার তেল জব্দ

যুদ্ধের প্রভাবে উৎপাদন ব্যয় বৃদ্ধি, চীনের বৃহত্তম বাণিজ্য মেলায় উদ্বেগ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ, তদন্তে নামল আইসিসি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরুর অনুমতি

১০ মিনিটে তৈরি করুন আফগানি চিকেন কাবাব মালাইকারি

ঢাকাসহ দেশের সব বিভাগে ঝড়ো বৃষ্টির আভাস

ভূমি দখলের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

ইউটিউবে চাইলেই এখন বন্ধ করা যাবে ‘শর্টস’ ফিচার

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: প্রতিমন্ত্রী

হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করলো আইএমএফ ও বিশ্বব্যাংক

জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না: এটিএম আজহার