ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

আমরা দেখা করাও বন্ধ করে দিয়েছি: তৌহিদ আফ্রিদি প্রসঙ্গে দীঘি

আমার বার্তা অনলাইন:
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০১

বর্তমানে তুমুল আলোচনায় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন এই কনটেন্ট ক্রিয়েটর; আর সে থেকেই বেশ কয়েকদিন ধরে সংবাদের শিরোনাম তিনি।

এরপর থেকেই নানা অভিযোগের পাশাপাশি বিভিন্ন আলোচনায় উঠে আসে আফ্রিদির নাম। শোনা যায়, আফ্রিদি বিবাহিত, তার স্ত্রী অন্তঃসত্ত্বা। কিন্তু একটা সময় এই তৌহিদ আফ্রিদির সঙ্গেই নাম জড়ায় চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘির। তাদের সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা তৈরি হয় শোবিজ অঙ্গনে। নেটিজেনরা ধরেই নিয়েছিলেন, এই জুটি হয়তো বিয়ের পিঁড়িতেও বসবেন। আদতে বর্তমানে তৌহিদ আফ্রিদির স্ত্রী অন্য কেউ।

যদিও আফ্রিদি ও দীঘি- দুজনেই নিজেদের সম্পকর্কে শুধু বন্ধুত্বের সম্পর্ক বলেই দাবি করে এসেছেন। কিন্তু ভক্তদের কৌতূহল তো কম নয়! সামাজিক মাধ্যমে সাম্প্রতিক সময়ে এ নিয়ে ওঠে ফের আলোচনা। তারই প্রেক্ষিতে সম্প্রতি ফের এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন প্রার্থনা ফারদিন দীঘি। জানালেন, বর্তমানে তৌহিদ আফ্রিদির সঙ্গে কোনো যোগাযোগই নেই তার।

সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তৌহিদ আফ্রিদি প্রসঙ্গে নানা কথা বলেন দীঘি। আফ্রিদির সঙ্গে কিভাবে তার পরিচয়, তা জানিয়ে দীঘি বলেন, ‘মাই টিভির একটা প্রোগ্রামে সে অ্যাংকর ছিলো। ওখান থেকেই প্রথম দেখা, পরিচয়। তারপর ওই ইস্যুটা অনেক বেশি ভাইরাল হয়ে যায়। আমরা কেউ ভাবিনি ওটা এতো ভাইরাল হবে।’

নিজেকে দীঘির বয়ফ্রেন্ড দাবি করতেন তৌহিদ আফ্রিদি, এমন আলোচনা প্রসঙ্গে দীঘি বলেন, আমরা কখনো এরকম কথা বলিনি। আমি তো বলিনি। আর ও তো আরো বেশি স্ট্রিক্ট ছিল ব্যাপারটাতে এবং একটা মোমেন্ট ছিল যে, যখন ব্যাপারটা অনেক বেশি বেড়ে যায়।

দীঘি বলেন, বিষয়টি নিয়ে আমাদের পরিবারও বিব্রত হয়ে যায়। কারণ যে জিনিসটা নিয়ে আমরা অবগত না, কিংবা যে জিনিসটা আমাদের আশেপাশে কেন হবে, এরকম নিউজ কেন হবে? তখন এমন একটা সময় এসেছিল যে আমরা এক থেকে দেড় বছর কথাই বলিনি ঠিকমতো; দেখা করাও অফ করে দিয়েছি।

আমার বার্তা/এমই

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের গুলি

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দা কাঁপাতে আসছেন ঢালিউড কিং শাকিব খান। এবার ‘প্রিন্স’ সিনেমার টিজারে

এই পথটাকে উপভোগ করার চেষ্টা করা উচিত: পিয়া জান্নাতুল

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জয়ের পর থেকেই বিনোদন

জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন কণ্ঠশিল্পী শ্রাবণী সায়ন্তনী

নতুন প্রজন্মের সম্ভাবনাময়ী কণ্ঠশিল্পী শ্রাবণী সায়ন্তনীর জন্মদিন আজ (১১ মার্চ)। সুরেলা কণ্ঠ, আবেগঘন পরিবেশনা এবং

সিয়ামের সিনেমায় হলিউড অভিনেত্রী নাতালিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একটি ছবি যা নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গেছে। জানা গেছে এটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ