ই-পেপার শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

স্টার সিনেপ্লেক্সে চলছে ‘হুমায়ূন সপ্তাহ’

আমার বার্তা অনলাইন:
০৬ নভেম্বর ২০২৫, ১৪:৩৬

আগামী ১৩ নভেম্বর নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ভক্ত অনুরাগীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। ৭ থেকে ১৩ নভেম্বর এই মাল্টিপ্লেক্সে উদযাপিত হবে ‘হুমায়ূন আহমেদ সপ্তাহ’। এই সপ্তাহে হুমায়ূন আহমেদের জনপ্রিয় চারটি সিনেমা চলবে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায়।

সিনেমাগুলো হলো- ‘আমার আছে জল’, ‘ঘেটুপুত্র কমলা’, ‘নয় নম্বর বিপদ সংকেত’ এবং ‘দ্বারুচিনি দ্বীপ’। এক্ষেত্রে বিশেষ অফার থাকছে দর্শকদের জন্য। স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি পাওয়া যাবে।

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘দারুচিনি দ্বীপ’ সিনেমাটি নির্মাণ করেন তৌকীর আহমেদ। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করেছেন রিয়াজ, মম, ইমন, বিন্দু, মুনমুন, মোশাররফ করিমসহ অনেকে। ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। রম্যনির্ভর চলচ্চিত্র ‘নয় নম্বর বিপদ সংকেত’ মুক্তি পায় ২০০৭ সালে। এতে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, জয়ন্ত চট্টোপাধ্যায়, তানিয়া আহমেদ, দিতি, ফারুক আহমেদ প্রমুখ।

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস, বিদ্যা সিনহা মিম, জাহিদ হাসান, মেহের আফরোজ শাওনসহ আরও অনেকে। হুমায়ূন আহমেদ নির্মিত সর্বশেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’ মুক্তি পেয়েছে ২০১২ সালে। ব্রিটিশ আমলে ময়মনসিংহ অঞ্চলে ঘেটুশিল্পীদের প্রতি তৎকালীন স্থানীয় জমিদারদের আচরণের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মুনমুন আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মামুন, শামীমা নাজনীন প্রমুখ। ৮৫তম অস্কার প্রতিযোগিতায় ‘সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র’ বিভাগের জন্য বাংলাদেশ থেকে মনোনয়ন দেয়া হয়েছিল এই ছবিটিকে।

স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার, সনি স্কয়ার এবং সামরিক জাদুঘর শাখায় ছবিগুলো দেখতে পাবেন দর্শকরা। আয়োজনটি প্রসঙ্গে প্রতিষ্ঠানটির মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের সাংস্কৃতিক জগতে হুমায়ূন আহমেদ একটি জাদুকরি নাম। সাহিত্য, নাটক ও চলচ্চিত্রে তিনি যে জনপ্রিয়তা অর্জন করেছেন তা বিস্ময়কর। মৃত্যুর পরও তিনি ব্যাপকভাবে বেঁচে আছেন অগণিত মানুষের হৃদয়ে। উনার সিনেমাগুলো আমাদের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছিল। কিছু সিনেমার প্রিমিয়ারও হয়েছিল আমাদের এখানে। দর্শকদের পাশাপাশি তার প্রতি আমাদের অশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা রয়েছে।

তাই ৭৭তম জন্মবার্ষিকীর এই সময়টা আমরা দর্শকদের নিয়ে বিশেষভাবে উদযাপন করতে চাই। সেজন্যই এই আয়োজন। আশা করি দর্শকরা উপভোগ করবেন। যারা আগে বড় পর্দায় সিনেমাগুলো দেখতে পারেননি তাদের জন্য একটা সুযোগ তৈরি হবে। হুমায়ুন আহমেদের সিনেমা মানেই ভিন্নরকম এক আনন্দ। নতুন করে আবারও দর্শকদেরকে সেই আনন্দ উপভোগের সুযোগ করে দিতে পেরে আমরাও আনন্দিত। এ আয়োজনে আমাদেরকে সহযোগিতা করার জন্য ইমপ্রেস টেলিফিল্মকে বিশেষ ধন্যবাদ জানাই।’

আমার বার্তা/এল/এমই

মাতৃত্বের বিরতি শেষে পর্দায় ফিরলেন অহনা

ওপার বাংলার জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অহনা দত্ত মাতৃত্বের কারণে নেওয়া বিরতির পর আবারও অভিনয়ে ফিরলেন।

টাকা থাকা অস্বাভাবিক নয়: ‘সুগার ড্যাডি’র প্রশ্নে কুসুমের জবাব

শোবিজের তারকাদের, বিশেষ করে নায়িকাদের ঝলমলে জীবন দেখলেই অনেকেই ধরে নেন- তাদের অর্থনৈতিক স্বচ্ছলতার পেছনে

প্রতারক পুরুষ বিশ্বাসঘাতকতা গোপন রাখে: ভাবনা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে

আপেল নিয়ে কী ইঙ্গিত দিলেন জয়া আহসান

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মানেই নতুন চমক। রূপ আর অভিনয় দক্ষতা দিয়ে যেমন দর্শকদের মনে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর: মির্জা ফখরুল

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে

হাদি গুলিবিদ্ধ: সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

গুলিবিদ্ধ হাদি, জড়িতদের গ্রেপ্তার দাবিতে শনিবার বিএনপির বিক্ষোভ

হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে চলছে সার্জারি

সীমান্ত সংঘাতের মধ্যেই থাইল্যান্ডে সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ

চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে: কৃষি উপদেষ্টা

গণভোটে যে চারটি প্রশ্ন থাকবে, ‘হ্যাঁ’ ভোট বেশি হলে কী হবে

গাজীপুরে তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

মেডিকেল ভর্তি পরীক্ষা : ‘প্রশ্ন সহজ ছিল’ বলছে বেশিরভাগ পরীক্ষার্থী

নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই: প্রেস সচিব শফিকুল

ঝড়ের তাণ্ডবের মাঝেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা

নির্বাচনি ট্রেন গন্তব্যে পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করতে হবে

ইউটিউব শর্টস থেকে আয় বাড়াবেন যেভাবে

ন্যায়বিচার নিশ্চিতে মাঠে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

মৃত্যু থেকে পালানোর পথ নেই

নির্বাচন সুষ্ঠু-সফল করতে যৌক্তিক সব সহযোগিতায় আমরা প্রস্তুত