ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

ঢাকা ক্যাপিটালসের মালিকানা হারিয়েছেন শাকিব খান

আমার বার্তা অনলাইন:
৩০ নভেম্বর ২০২৫, ১৭:৫৯
ঢাকা ক্যাপিটালসের সঙ্গে নেই শাকিব খান/ ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে ঢাকা ক্যাপিটালস টিমের মালিকানায় যুক্ত ছিলেন ঢালিউড অভিনেতা শাকিব খান। টুর্নামেন্টে দল সাফল্য না পেলেও গ্যালারিতে শাকিব খানের উপস্থিতি হইচই ফেলে দিয়েছিল। ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের মাঝে তৈরি হয়েছিল এক অন্যরকম সংযোগ। এবার জানা গেল, সেই দলের মালিকানা হারিয়েছেন শাকিব খান।

আজ রোববার (৩০ নভেম্বর) রাজধানীর রেডিসন হোটেলে ছিল বিপিএলের ক্রিকেটারদের নিলাম। এবারের বিপিএলে অংশ নিচ্ছে ৬টি দল। ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস। এবারই প্রথম টুর্নামেন্টে নাম লিখিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। গতবার নিলামের সময় উপস্থিত ছিলেন শাকিব খান। প্রথমবারের মতো ক্রিকেট দলের মালিকানা প্রসঙ্গে সেবার শাকিব বলেছিলেন, ভবিষ্যতে তার দল আরও শক্তিশালী, আগ্রাসী ও জয়ের জন্য প্রস্তুত হয়ে মাঠে নামবে।

চলতি মৌসুমে আবারও বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ঢাকা ক্যাপিটালস। তবে আজ শাকিব খানকে না দেখে অনেকেই তার প্রসঙ্গ তুলেছিলেন। জানা গেছে, এবার দলের সঙ্গে থাকছেন না এই অভিনেতা, ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি। অন্য একটি সূত্র জানিয়েছে, শাকিব খান এবার ঢাকার সঙ্গে নেই। কারণ আগেরবার ঢাকা ক্যাপিটালসের মালিক ছিল রিমার্ক হারল্যান। এবার ঢাকা ক্যাপিটালসের মালিক চ্যাম্পিয়ন স্পোর্টস। তারা শাকিব খানকে ঢাকার সাথে সম্পৃক্ত করেছে বলে জানা যায়নি।

২০২৪ সালের বিপিএল শুরু থেকেই ছিল আলোচনায়। সেই আসরের অন্যতম আকর্ষণ ছিলেন শাকিব খান। রিমার্ক-হারল্যানের মালিকানায় থাকা নতুন দল ঢাকা ক্যাপিটালস নিয়ে বিপিএলে নামেন তিনি। সেই দলে যুক্ত হয়েছিলেন আরও কয়েকজন তারকা। কিন্তু এ বছর তিনি নেই কেন? এ ব্যাপারে সরাসরি শাকিব খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি।

শাকিব খানের প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানিয়েছে, অভিনেতা শাকিব খান বেশ আগেই রিমার্ক-হারল্যানের ডিরেক্টর পদ থেকে সরে এসেছেন। ফলে ঢাকা ক্যাপিটালসসহ রিমার্ক-হারল্যানের কোনো কার্যক্রমের সঙ্গে তার আর সম্পৃক্ততা নেই। সুতরাং দলটির বিষয়ে তার কাছে বর্তমানে কোনো তথ্যও নেই।

১৯ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল বিপিএল। এক সপ্তাহ পিছিয়ে পরে তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ডিসেম্বর। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৩ জানুয়ারি।

বর্তমানে ‘সোলজার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত শাকিব খান। এতে তার বিপরীতে রয়েছেন তানজিন তিশা, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ আরও অনেকে। ছবিটি ঈদুল ফিতরে মুক্তির সম্ভাবনা রয়েছে।

আমার বার্তা/এমই

আজ অভিনেত্রী শবনম ফারিয়ার জন্মদিন

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া-এর আজ জন্মদিন। ১৯৯০ সালের ১৪ মার্চ জন্ম নেওয়া

ঈদ আনন্দ উপস্থাপনায় মুকিত জাকারিয়া ও নাবিলা

প্রতি বছরের ন্যায় এবারও বিটিভি চট্টগ্রাম আয়োজন করেছে ঈদের বিশেষ ম্যাগাজিন ‘ঈদ আনন্দ’। ঈদের দিন

ব্যক্তিগত অডিও ফাঁস নিয়ে রাশমিকার ক্ষোভ

দ্বিতীয় জীবন শুরুর আনন্দময় মুহূর্তটা হঠাৎ করে তিক্ত হয়ে উঠেছে রাশমিকা মান্দানার। ব্যক্তিগত অডিও ফাঁস

‘রাক্ষস’ এর ট্রেলার মুক্তি, ‘হেয় জিল্লু্‌, খাইয়া দে’

আসছে ঈদকে সামনে রেখে ঢালিউডে বইছে নতুন নতুন সিনেমার হাওয়া! সেই তালিকায় দর্শকদের অন্যতম প্রতীক্ষিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

ডিএমপির ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন

গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড, দুই পুলিশ সদস্য ক্লোজড

পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক কৃষি কার্ড পাবে: ড. তিতুমীর

মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে একযোগে হামলা ইরানের

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

ঈদযাত্রা নিরাপদ রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে: ডোনাল্ড ট্রাম্পের দাবি

রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরাইলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান উদ্বোধন

ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী

দেশের আরও ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান

অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: ফখরুল

উচ্চ নিরাপত্তাসম্পন্ন স্মার্টফোন ব্যবহার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী