ই-পেপার শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

গোপনে বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা!

আমার বার্তা অনলাইন:
০১ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৭

দীর্ঘদিনের জল্পনা কাটিয়ে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন দক্ষিণ দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু- এমন খবরই ঘুরপাক খাচ্ছে ভারতের সংবাদমাধ্যমে। তাতে বলা হচ্ছে, সোমবার সকালেই কোয়েম্বাটুরের লিঙ্গ ভৈরবী মন্দিরে হিন্দু রীতিনীতি মেনে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে। তবে বিয়ের কোনো আনুষ্ঠানিক ছবি ও এই দুই তারকার বক্তব্য না থাকায় বিষয়টিকে গোপন বিয়ে বলেও দাবি করছে কোনো কোনো গণমাধ্যম।

অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর মানসিক যন্ত্রণা কাটিয়ে উঠে বলিউড পরিচালক রাজ নিদিমরুকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার পরিকল্পনা অনেকদিনের ছিল সামান্থার।

২০২১ সালে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সামান্থা। ভক্তরাও চাইছিলেন, তিনি যেন দ্রুত এই কঠিন সময় কাটিয়ে নতুন কাউকে মন দেন। এরপর বলিউড পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে প্রেমে জড়ান। শোনা যায়, লিভ ইনেও থাকা শুরু করেছিলেন তারা।

অবশেষে সামান্থার নতুন সম্পর্কের পরিণয় ঘটল; অপেক্ষার অবসানও হলো ভক্তদের। জানা গেছে, কোনো আড়ম্বর ছাড়াই ছিমছাম আয়োজনে বিয়ে সেরেছেন সামান্থা ও রাজ। অনুষ্ঠানে দুই পক্ষের মাত্র ৩০ জন ঘনিষ্ঠ অতিথি উপস্থিত ছিলেন।

এও উল্লেখ করা হয়, বিয়ের জন্য সামান্থা লাল শাড়ি এবং রাজ দক্ষিণ ভারতীয় সাবেকি পোশাকে সেজেছিলেন। এছাড়াও, যে মন্দিরটিতে তাদের বিয়ে হয়েছে, সেটি ঈশা ফাউন্ডেশনের ভেতরে অবস্থিত। বিবাহবিচ্ছেদের পর থেকেই সামান্থার সদ্‌গুরু প্রতিষ্ঠিত এই সংস্থায় যাতায়াত বেড়েছিল, আর সেখানেই জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন অভিনেত্রী।

গত বছর ডিসেম্বরে নাগা চৈতন্য দ্বিতীয়বার অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করেন। এরপর থেকেই সামান্থা ও রাজ নিদিমরুর সম্পর্কের গুঞ্জন তীব্র হতে শুরু করে। রাজের সঙ্গে একাধিকবার ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে এনেছেন সামান্থা নিজেই; কখনও তিরুপতির মন্দিরে, কখনও বা বিমানে রাজের কাঁধে মাথা রাখার মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি। শোনা যায়, নাগের দ্বিতীয় বিয়ের পরই নিজের সম্পর্কে সিলমোহর দিতে দ্রুত পদক্ষেপ নেন সামান্থা। যদিও বিয়ে নিয়ে সামান্থা বা রাজের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আমার বার্তা/এমই

ঢাকায় এসেও কনসার্ট করতে পারল না পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’

ঢাকায় এসেও আয়োজন অনিশ্চিত হওয়ায় কনসার্ট করতে পারল না পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’। আয়োজক প্রতিষ্ঠান প্রাইম

পুরুষেরা হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করলে বাহবা, নারীদের বেলায় যত সমস্যা

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা বলেছেন, বয়সে কম পুরুষকে বিয়ে করা বা সম্পর্ক গড়লে নারীদের বেশি

শুটিং সেটে অগ্নিদগ্ধ আরিফিন শুভ

দেশের শোবিজ জগতে হঠাৎ দুঃসংবাদ ভেসে আসছে; ঢাকাই সিনেমার চিত্রনায়ক আরিফিন শুভ শুটিং সেটে অগ্নিদগ্ধ

কণ্ঠ দিয়ে চমকে দিলেন ফারিণ, ঝড় তুলল ‘মন গলবে না’

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ যেন এবার পাকাপাকিভাবেই গানের জগতে নিজের অবস্থান জানান দিলেন। বেশ কিছুদিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরাকান আর্মির হাতে আটক আরও ৬ বাংলাদেশি জেলে

আইএল টি-টোয়েন্টি খেলতে দেশ ছাড়লেন মোস্তাফিজ

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৩, আহত ৪

চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

৫০তম বিসিএসে আবেদন শুরু, বিভিন্ন বিষয়ে নির্দেশনা পিএসসির

সীমান্তে ভারতীয় এক নারীর মরদেহ দেখার সুযোগ পেয়েছেন বাংলাদেশি স্বজনরা

মালয়েশিয়ায় রেলিং ভেঙে নিচে পড়ে বাংলাদেশি কর্মীর মৃত্যু

গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিতে চায় যুক্তরাষ্ট্র

আন্দোলনকারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কাজে ফেরার নির্দেশ

বিপিএলে চট্টগ্রামের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন হাবিবুল বাশার

বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান

দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৩০-৩৫ টাকা

ঢাকায় এসে পৌঁছেছেন জোবাইদা রহমান

ঢাকায় আসছেন তার পুত্রবধূ জোবাইদা রহমান

আরও ৩০ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল, আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

এখনও আসেনি এয়ার অ্যাম্বুলেন্স, বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্ব

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগকালে আটক ৩

বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরে সরকারি ডকুমেন্টারি প্রকাশ

সন্দেহভাজন মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, নিহত ৪