ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

চারদিকের ভালোবাসা, সৌন্দর্য আর বিস্ময়ে মুগ্ধ হয়ে যাই: প্রিয়াংকা

আমার বার্তা অনলাইন:
০১ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৩
প্রিয়াংকা চোপড়া। ফাইল ছবি

বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া কাজের ব্যস্ততা থেকে বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে নিক জোনাস ও মেয়ে মালতি মেরিকে নিয়ে থ্যাংকসগিভিং উদযাপনের কিছু ঝলক সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।

রোববার (৩০ নভেম্বর) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট দিয়েছেন প্রিয়াংকা চোপড়া। সেখানে দেখা গেছে, অভিনেত্রী, স্বামী নিক জোনাস ও মেয়ে মালতি একসঙ্গে সময় কাটাচ্ছেন। কিছু ছবিতে দেখা যায় মালতিকে বন্ধুদের সঙ্গে খেলছে। অভিনেত্রী একটি ছোট ভিডিও শেয়ার করেন, যেখানে মালতির মুখ দেখানো হয়নি, তবে তার মিষ্টি গলার গান শোনানো হয়েছে।

আরেক ক্লিপে মালতিকে চক দিয়ে মেঝেতে নিজের নাম লিখতে দেখা যায়। এক ছবিতে ছোট্ট মালতি উৎসাহ নিয়ে হুইপড ক্রিমও তৈরি করছে। আবার কোথাও দীর্ঘ টেবিলে পরিবার-বন্ধুদের সঙ্গে থ্যাংকসগিভিং ডিনারে ব্যস্ত সবাই। খেলাধুলার মজাও বাদ যায়নি পরিবারের সঙ্গে ডার্টস খেলতে খেলতেই বুল’স আই হিট করে আনন্দে নেচে ওঠেন প্রিয়াংকা।

প্রিয়াংকার শেয়ার করা ছবি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনার ঝড় ওঠে।

সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন প্রিয়াংকা চোপড়া। তিনি লিখেছেন, অল্প সময়ের জন্য বাড়ি ফিরেছি। কখনো কখনো চারপাশের ভালোবাসা, সৌন্দর্য আর বিস্ময়ে মুগ্ধ হয়ে যাই। এই থ্যাংকসগিভিংয়ে আমি কৃতজ্ঞ স্বাস্থ্য, আনন্দ, একসঙ্গে থাকা এবং জীবনের ছোট ছোট সহজ আনন্দের জন্য।

তিনি বলেন, পরিবার, বন্ধু, টিম— সবাইকে ধন্যবাদ জানাই, যারা এই পাগলাটে যাত্রাকে সহজ করে তোলে। অনেক দিন পর বাড়ি ফিরে অনুভব করছি— প্রিয় মানুষের মাঝে থাকার আনন্দের মতো আর কিছু নেই।

উল্লেখ্য, প্রিয়াংকা চোপড়া খুব শিগগির ভারতীয় সিনেমায় ফিরছেন। দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলির ‘বারানসি’ সিনেমায় দেখা যাবে তাকে। এতে তার বিপরীতে আছেন দক্ষিণী অভিনেতা মহেশ বাবু। আরও থাকবেন প্রিথ্বীরাজ সুকুমারন। সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পাবে।

এ ছাড়া প্রিয়াংকার হাতে রয়েছে অ্যাকশন ড্রামা ‘দ্য ব্লাফ’, যেখানে সহশিল্পী হিসেবে আছেন কার্ল আর্বান, ইসমাইল ক্রুজ কর্ডোভা, সাফিয়া ওকলি-গ্রিন ও তেমুয়েরা মরিসন। ২০২৬ সালে মুক্তি পাবে সেই সিনেমা। এর পাশাপাশি রুশো ব্রাদার্স ব্যাকড ‘সিটাডেল’ সিরিজের নতুন পর্বও প্রিয়াংকার ঝুলিতে রয়েছে।

আমার বার্তা/এমই

অস্কার মঞ্চে ফিলিস্তিন থেকে এআই: গ্ল্যামারের রাতে প্রতিবাদের গর্জন

জমকালো আয়োজন, তারকার মেলা আর রেড কার্পেটের চাকচিক্য—সবই ছিল চিরাচরিত অস্কারের মতো। কিন্তু ৯৮ তম

অস্কার ২০২৬: ইতিহাস গড়ে সেরা অভিনেত্রী জেসি বাকলি

চলতি বছরের পুরস্কার মৌসুমে গোল্ডেন গ্লোব, বাফটা ও স্যাগ অ্যাওয়ার্ড জয়ের পর এবার অস্কারের মঞ্চেও

অস্কারে গাজা ও ইরানে যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার তারকারা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যৌথ হামলা এবং গাজায় গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত অ্যাকাডেমি

নারীদের ভ্রমণ কমিউনিটি ‘নারী’ নিয়ে রিজওয়ানা আশার উদ্যোগ

নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের পরিবেশ তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করছে ভ্রমণভিত্তিক প্ল্যাটফর্ম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাদের বহু বছর ধরে সাহায্য করেছি তারাই এখন পাশে থাকছে না: ট্রাম্প

যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে গুমের চেষ্টা, যেভাবে ধরা পড়ল আসামিরা

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি গঠন করায় বোর্ডের উদ্বেগ

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০

টানা সাত দিনের ঈদের ছুটি শুরু, ঘরমুখো মানুষের ভিড়

১৭ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রী

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ব্রিটেন-জার্মানি-গ্রিসের

যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আরাঘচি

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রী

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

খাল পুনঃখননে দ্বিগুণ-তিনগুণ ফসল উৎপাদন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: কৃষিমন্ত্রী

জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ