ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

ঢাকায় এসেও কনসার্ট করতে পারল না পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’

আমার বার্তা অনলাইন:
০৫ ডিসেম্বর ২০২৫, ১৪:১৯

ঢাকায় এসেও আয়োজন অনিশ্চিত হওয়ায় কনসার্ট করতে পারল না পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’। আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশনস জানিয়েছে, ভেন্যুর অনুমতি শেষ মুহূর্তে না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে; তবে পুরোপুরি বাতিল করা হয়নি।

‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শিরোনামে কনসার্টটি হওয়ার কথা ছিল শুক্রবার বিকেলে। এতে কাভিশের পাশাপাশি বাংলাদেশের ব্যান্ড শিরোনামহীন, মেঘদলসহ আরও কয়েকজন শিল্পী পারফর্ম করার কথা ছিল। ভেন্যু হিসেবে নির্ধারিত ছিল ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইড।

এর আগে গত বৃহস্পতিবার কাভিশ ঢাকায় পৌঁছে। ব্যান্ড সদস্যদের বিমানবন্দরের ছবি প্রকাশ করে আয়োজক প্রতিষ্ঠান সামাজিক মাধ্যমে জানায়, কাবিশ গত রাতে ঢাকায় পৌঁছেছে।

এরপর কনসার্ট স্থগিত নিয়ে ব্যান্ডদলটির পক্ষ থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করে আয়োজক প্রতিষ্ঠান। আয়োজক পক্ষ জানায়, আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল- যে কোনো মূল্যে এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করা। দেশের সামগ্রিক পরিস্থিতি ও অস্থিরতা বিবেচনা করে, সমস্ত প্রস্তুতি, ভেন্যু, কাগজপত্র, শিল্পীর পারিশ্রমিক ও অনুমতির জটিলতা অতিক্রম করার পরও আমাদের পরামর্শ দেওয়া হয়েছে যে, দেশের বর্তমান পরিস্থিতির কারণে ওয়েভফেস্ট সিজন ০১ সাময়িকভাবে পুনঃনির্ধারণ করা উচিত। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অনুষ্ঠান সম্পন্ন করার জন্য হৃদয় থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু বর্তমান পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে।

আয়োজক প্রতিষ্ঠান জানায়, অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে, কিন্তু বাতিল করা হয়নি। আপনারা কেউ হতাশ হবেন না। আমরা আন্তরিকভাবে এই অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য ক্ষমাপ্রার্থী। এছাড়া আপনাদের জন্য কাভিশ নিজে একটি ভিডিও বার্তাও পাঠিয়েছেন। আমরা আবারও ক্ষমা চাচ্ছি।

এ বছর জানুয়ারিতেও ঢাকায় এসে ‘ঢাকা ড্রিমস’ কনসার্টে গান পরিবেশন করেছিল কাভিশ। ‘বাচপান’ ও ‘তেরে পেয়ার মে’ গানগুলো দিয়ে দক্ষিণ এশিয়াজুড়ে জনপ্রিয় ব্যান্ডটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়।

আমার বার্তা/এল/এমই

তানজিন তিশার বিরুদ্ধে অভিনেত্রীকে মারধরের অভিযোগ

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে সহশিল্পীকে মারধরের অভিযোগ উঠেছে। পরিচালক রাফাত মজুমদার রিংকুর নতুন

লুইচ্চা বেটা-বেটি, আলভী-তিথিকে ধুয়ে দিলেন মানসী প্রকৃতি

ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় শোবিজ অঙ্গনে ক্ষোভের আগুন

ঈদে আসছে শিরিন শিলার ‘ভালোবাসি তোমায়’

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের চলচ্চিত্রাঙ্গনে যুক্ত হচ্ছে নতুন একটি রোমান্টিক সিনেমা “ভালোবাসি তোমায়”।

খামেনির মৃত্যুতে ভেঙে পড়লেন কাশ্মীরি অভিনেত্রী ফারহানা ভাট

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায়ের অবসান ঘটেছে বলে দাবি করা হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধে ডিএমপি কমিশনারের নির্দেশ

কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন ১০ মার্চ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই: সেতুমন্ত্রী

বর্ষা মৌসুমে মশা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার আইসিইউতে ওষুধ প্রতিরোধী ছত্রাক: গবেষণা

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি আক্তার

ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

ডিজিটাল ডিভাইসে নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী

জায়নবাদ মানবতার হুমকি, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ: দুদকের বিদায়ী চেয়ারম্যান

কাতার-দুবাইসহ ছয় রুটে বিমানের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

মিরপুরের চাঁদাবাজের মূলহোতা শাহীনুল ইসলাম জীবন ও দুই সহযোগী আটক

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনাররা