ই-পেপার বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিয়ে করেছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা

আমার বার্তা অনলাইন:
২১ মার্চ ২০২৬, ১৯:০৯

ঈদের আনন্দ যখন দেশজুড়ে, ঠিক তখনই ভক্তদের বড় এক চমক দিলেন জনপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। দীর্ঘ আট বছরের প্রেমকে পরিণয়ে রূপ দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ বিয়ের ছবি পোস্ট করে নিজের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

নীলাঞ্জনা নীলা জানান, চলতি বছরের ৬ই ফেব্রুয়ারি দুই পরিবারের ভালোবাসা আর দোয়ায় খুব ঘরোয়া ও সাধারণ আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তবে বিয়ের এই বিশেষ খবরটি তিনি ভক্তদের সাথে শেয়ার করার জন্য বেছে নিয়েছেন পবিত্র ঈদুল ফিতরের দিনটিকে।

বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে আবেগঘন এক পোস্টে নীলাঞ্জনা লিখেছেন, ‘আট বছর আগে আমাদের কোনো ধারণাই ছিল না যে জীবন আমাদের কোথায় নিয়ে যাবে। আমরা ছিলাম শুধু দুজন মানুষ একসাথে বড় হওয়া, হাসাহাসি করা, কিছুটা বন্য আর কিছুটা উদাসীন। কখনো জানতাম না যে একদিন আমরা এভাবে একে অপরকে খুঁজে পাব।’

সেই অজানাকে সঙ্গী করেই পথচলা শুরু হয়েছিল তাদের। জীবনের সেই বাঁক পরিবর্তনের মুহূর্তটি স্মরণ করে তিনি লেখেন, ‘তারপর জীবনের এই দীর্ঘ পথচলায় কোনো এক বাঁকে, কোনো জোর ছাড়াই, এমনকি বুঝতে পারার আগেই- তুমি হয়ে উঠলে আমার সবচাইতে প্রিয় মানুষটি। ২০২৬ সালের ৬ই ফেব্রুয়ারি, দুই পরিবারের ভালোবাসা আর দোয়ায় খুব সাধারণভাবে আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে।’

জীবনসঙ্গী সায়ানের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে নীলাঞ্জনা আরও বলেন, ‘তুমি যেভাবে ভালোবাসা, শ্রদ্ধা আর একরাশ সারল্য নিয়ে আমার হাত ধরেছিলে, তা দেখে আমি বুঝেছিলাম জীবনের প্রতিটি অধ্যায়ে আমি তোমাকেই বেছে নেব। আর আমি তোমাকে কথা দিচ্ছি, জীবন যেমনই হোক না কেন, তুমি সবসময় আমাকে তোমার পাশেই পাবে।’

সবশেষে ভক্তদের উদ্দেশ্যে এই অভিনেত্রী বলেন, ‘আজ এই সুন্দর ঈদের দিনে, আমার হৃদয়ের এই বিশেষ অংশটি আপনাদের সবার সাথে ভাগ করে নিচ্ছি। আমাদের আপনাদের দোয়ায় রাখবেন। সায়ান, আমি তোমাকে ভালোবাসি।’

আমার বার্তা/এমই

বিশেষ শ্রেণির চলচ্চিত্র পেশাগত দক্ষতা উন্নয়নের কার্যকর মাধ্যম: কর্মশালায় বক্তারা

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (NICVD) এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (BCTI)-এর যৌথ উদ্যোগে

ম্যাচিউরিটি নিয়ে নতুন বার্তা দিলেন কেয়া পায়েল

বয়স বাড়লেই কি মানুষ পরিপক্ব বা ম্যাচিউর হয়? নাকি জীবনের অভিজ্ঞতা আর কাজের পরিধি মানুষকে

চলচ্চিত্রে নারী সুরক্ষা ও গল্পবলার ধরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির

দেখা দিলেন বিন্দু, এ মাসেই আসছেন সিরিজ নিয়ে

আফসান আরা বিন্দু—ঢাকার শোবিজের স্নিগ্ধতম অভিনেত্রীদের একজন। দর্শক যাকে ভালোবাসেন, নিয়মিত কাজ না করার পরও।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা ও দক্ষতার আলো ছড়িয়ে পড়বে দেশের প্রত্যন্ত অঞ্চলেও: ববি হাজ্জাজ

উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি

 মধ্যরাতে শেষ হচ্ছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, প্রস্তুত হাজারো জেলে

জাতিসংঘে জলবায়ু অর্থায়ন-এলডিসি উত্তরণে সহায়তার আহ্বান বাংলাদেশের

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ: প্রতিমন্ত্রী

কাঁধ ব্যথার দ্রুত  সমাধানে ফিজিওথেরাপির কাজ

হার্টের রিংয়ের দাম কমেছে ৩ থেকে ৪৮ হাজার টাকা 

ঢাকায় কূটনৈতিক কোরের সদস্যদের ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

বাহরাইন-কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

১১ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

বাংলাদেশে বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা বাড়াতে আগ্রহী জার্মানি

হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিকে সংবর্ধণা

অনিয়মিত অভিবাসনে জিরো টলারেন্স নীতি বাংলাদেশের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জামালপুর সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা, বিজিবি-বিএসএফ উত্তেজনা

বিরোধী দলের এলাকাতেও সমান গুরুত্বে উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি

নির্বাচনী দায়িত্ব পালনকালে মৃত্যু-আহত হলে ১০ লাখ পর্যন্ত অনুদান দেবে ইসি

৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২