ই-পেপার বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩

অপারেশনের পর কেমন আছেন ফজলুর রহমান বাবু, জানালেন চঞ্চল

আমার বার্তা অনলাইন:
২৬ মার্চ ২০২৬, ১২:৩৫

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গত ফেব্রুয়ারিতে দুই সপ্তাহের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা ফজলুর রহমান বাবু। সম্প্রতি ওপেন হার্ট সার্জারি করা হয় তার। বর্তমানে নিজ বাসায় বিশ্রামে আছেন এই গুণী অভিনেতা। এমন সময়ে সপরিবারে তাকে দেখতে গিয়েছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী; জানালেন অভিনেতা বাবুর শারীরিক অবস্থাও।

বুধবার সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন চঞ্চল। তাতে চঞ্চল চৌধুরী আবেগঘন কথায় লেখেন, ‘এবারের ঈদে সবচেয়ে ভালো লাগার মূহুর্ত ছিলো সপরিবারে বাবু ভাইকে দেখতে যাওয়া। অনেক বড় জটিল একটা অপারেশনের পর বাবু ভাইকে এরকম হাসি মুখে দেখবো, এটাই ছিলো সৃষ্টি কর্তার কাছে বিনীত প্রার্থনা।’

ফজলুর রহমান বাবুর শারীরিক অবস্থা জানিয়ে চঞ্চল লেখেন, ‘আমাদের সকলের প্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ভাই অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। আশা করি আমরা অনেক দ্রুতই তাকে ক‍্যামেরার সামনে দেখব। অনেক শুভ কামনা বাবু ভাই... আপনি একজনই।’

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি ওপেন হার্ট সার্জারির পর দুই সপ্তাহ হাসপাতালে কাটিয়ে ৩ মার্চ বাসায় ফেরেন ফজলুর রহমান বাবু। এবারের ঈদে প্রেক্ষাগৃহে চঞ্চল চৌধুরীর ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’ চলছে। এছাড়াও ঈদের সিনেমা ‘প্রেশার কুকার’ সিনেমায় দেখা গেছে ফজলুর রহমান বাবুকে।

আমার বার্তা/এমই

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন মৌসুমী হামিদের স্বামী

দুই বছর আগে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ছোটপর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ ও লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানা।

শাকিবের সাথে অনেক ছবি করেছি, কেউ জানেই না: পূর্ণিমা

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান এবং গ্ল্যামার গার্ল পূর্ণিমা। ক্যারিয়ারের শুরুর দিকে এই জুটি

শাকিবের সাথে কাজ করতে চাই: সুস্মিতা

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ বরাবরই পর্দায় নতুনত্ব নিয়ে হাজির হতে পছন্দ করেন। এবারের ঈদুল

ফের ব্রেন টিউমারের অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। যখন ক্যারিয়ারের মধ্যগগনে থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: আরাগচি

দৌলতদিয়া ঘাটে বাসডুবি: জাবি শিক্ষার্থী রাইয়ানসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

জিয়াউর রহমান এক অবিনাশী দ্রোহের মহাকাব্য

পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার, তদন্ত কমিটি গঠন

স্বাধীনতার পথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বিদ্রোহ ঘোষণা করেন

লেবাননকে আরেক গাজা হতে দেওয়া যাবে না: গুতেরেস

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে: ট্রাম্প

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

তারেক রহমান সুখী সমৃদ্ধ দেশ গড়বেন: মির্জা ফখরুল

ফেসবুক পোস্ট নিয়ে মারামারি, ভাইয়ের হাতে কৃষকদল নেতা নিহতের অভিযোগ

রাজারবাগে হামলা না হলে স্বাধীনতার ঘোষণা আসত আরও পরে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান চলছে, সংলাপ নয়: আরাগচি

নবীন পাঞ্জাবির শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ক্লোজড

হালদা নদীতে রাতে অভিযান, ২টি জাল জব্দ

ডেনমার্কে জাতীয় নির্বাচন: ফের জোট সরকার গঠনের পথে সোশ্যাল ডেমোক্র্যাটরা

মহান স্বাধীনতা দিবস আজ: জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার

সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা