ই-পেপার সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

সব পোস্ট ডিলিট, সত্যিই কি অভিনয় ছাড়ছেন রামশা?

আমার বার্তা অনলাইন
১৭ এপ্রিল ২০২৬, ১৫:১৭

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী রামশা খান ও অভিনেতা খুশাল খানের বিয়ের খবর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচন। ‘দুনিয়াপুর’ ও ‘বিরিয়ানি’খ্যাত এই তারকা জুটি দীর্ঘদিনের প্রেমের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন। তবে বিয়ের খবর প্রকাশ্যে আসার পরপরই শুরু হয়েছে নতুন গুঞ্জন তবে কি অভিনয় জগতকে চিরতরে বিদায় জানাচ্ছেন রামশা খান?

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জুটির নিকাহর কিছু ছবি ফাঁস হয়ে যায়। মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়লে বাধ্য হয়েই বিষয়টি নিয়ে মুখ খোলেন রামশা। নিজের ইনস্টাগ্রামে বিয়ের সত্যতা নিশ্চিত করে তিনি একটি দীর্ঘ বিবৃতি দেন।

তবে যখন দেখা যায় রামশা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পূর্বের সমস্ত ছবি ও পোস্ট মুছে ফেলেছেন। এই ঘটনার পরই ভক্তদের মনে প্রশ্ন জাগে, তবে কি বিয়ের পর শোবিজ ছাড়ছেন তিনি?

রামশার অভিনয় ছাড়ার বিষয়টি নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক জল্পনা চললেও আসল তথ্য ভিন্ন। জানা গেছে, অভিনেত্রী এখনই অভিনয় ছাড়ছেন না বরং একটি দীর্ঘ বিরতি নিয়েছেন। আগামী কয়েক মাস তাকে পর্দায় দেখা যাবে না।

বিনোদনভিত্তিক অনুষ্ঠান ‘হট বাইটস’-এ উপস্থাপক হাসান চৌধুরী রামশার সাবেক ম্যানেজার সামরা মুসলিমের বরাত দিয়ে জানিয়েছেন, রামশা গত বছরের ডিসেম্বরেই ক্যারিয়ারে একটি লম্বা বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার পুরোনো চুক্তি আর নবায়ন করেননি।

বর্তমানে সামরা আর রামশার ম্যানেজারের দায়িত্বে নেই এবং নতুন কোনো ম্যানেজারও এখনও নিযুক্ত হয়নি। মূলত এই বিরতির কারণেই সামাজিক মাধ্যম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। এদিকে অনুমতি ছাড়া বিয়ের ছবি ফাঁস হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

তার কথায়, ‘আমাদের ছবিগুলো আমাদের সম্মতি ছাড়াই ফাঁস এবং শেয়ার করা হয়েছে। এটি অত্যন্ত অসম্মানজনক। যারা ক্লিকের আশায় আমাদের ব্যক্তিগত মুহূর্তগুলো ব্যবহার করছেন, দয়া করে থামুন। এটি আপনাদের শোষণের কোনো কনটেন্ট নয়।’

বোহেমিয়ান লুকটি ভীষণ পছন্দ হয়েছে: সাবিলা নূর

অভিনেত্রী সাবিলা নূর। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ছোট পর্দার গণ্ডি

সিনেমাটি মুক্তি নিয়ে শঙ্কা থাকার কথা নয়: নাবিলা

কয়েক দফা মুক্তি পেছানোর পর অবশেষে বড় পর্দায় আসার কথা শোনা যায় সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা

সিঙ্গেল হওয়ায় মুক্ত পাখির মতো জীবনযাপন করতে পারি: রাইমা

অভিনেত্রী মুনমুন সেনের কন্যা ও সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। টলিউডের এই অভিনেত্রীর সৌন্দর্য এবং

লোকে বলতো বুড়ি হয়ে গেছে, অদ্ভুত দেখতে লাগছে: রুবিনা

শোবিজ তারকাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে শরীরের গঠন বা বয়স সবকিছু নিয়েই নেটপাড়ার একাংশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বরের ঘটনায় ইসলামিক টিভি তাদের সব ভিডিও আলামত ট্রাইব্যুনালে দেবে

সাধারণ শিক্ষার সকল স্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার দাবি

ঈদুল আজহায় রাজধানীর নিরাপত্তা-ট্রাফিক নিয়ে ডিএমপির সমন্বয় সভা

ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক, তবে ২৫-২৬ মে খোলা থাকছে যেসব এলাকায়

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে জিও-লোকেশন মনিটরিং চালু হচ্ছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশ ৩৯০ রানে অলআউট, বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ

আন্তর্জাতিক মা ও সেবিকা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

‘রক্তপাতহীন’ স্থানীয় সরকার নির্বাচনে দলগুলোর সহযোগিতা চান সিইসি

আগামী অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

রাজস্বের বাইরে থাকা খাতগুলো এবার আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী

ইরানে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র

মুশফিকের রেকর্ড সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ধৈর্য ধরুন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪২ কোটির দেশেও বেশি সন্তান নিতে উৎসাহ দিচ্ছে মোদি-ঘনিষ্ঠরা

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৬ হাজারি ক্লাবে মুশফিক

চট্টগ্রামে গ্রাফিতি আঁকতে আসা এনসিপিকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রসহ আরও অনেক দেশে ছড়িয়ে পড়েছে হাম

পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব, হচ্ছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি যানজট, ভোগান্তিতে যাত্রীরা