ই-পেপার বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
গণভোট প্রচার

সুজনসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের অনুদান নিয়ে প্রশ্ন

আমার বার্তা অনলাইন
২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৩

গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচারণা চালাতে সুশাসনের জন্য নাগরিককে (সুজন) আড়াই কোটি টাকার অনুদান দিয়েছিল ব্যাংক নির্বাহীদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ’ (এবিবি)। এছাড়া প্রচারণার জন্য ডিবেট ফর ডেমোক্রেসিও ২০ লাখ টাকা অনুদান পেয়েছিল।

তাদেরকে বঞ্চিত ও অনগ্রসর মানুষের সামাজিক ও শিক্ষামূলক উন্নয়নে দেশের ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) তহবিল থেকে এ অনুদান দেওয়া হয়েছিল। এ তথ্য জানিয়েছেন এবিবি চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন।

তিনি গণমাধ্যমকে বলেন, এরই মধ্যে এবিবির পক্ষ থেকে সুজন ও ডিবেট ফর ডেমোক্রেসিকে ২ কোটি ৭০ লাখ টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে ২ কোটি ৫০ লাখ টাকা দেওয়া হয়েছে ‘সুজন’কে। বাকি ২০ লাখ টাকা ডিবেট ফর ডেমোক্রেসি’কে দেওিয়া হয়েছে। এ অর্থে ‘হ্যাঁ’ ভোটের প্রচার ও নির্বাচনী বিতর্ক আয়োজন করা হবে বলে আমাদের জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও পরামর্শেই আমরা এ টাকা দিয়েছি।

অন্যদিকে এ তহবিল থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে ২০ কোটি টাকা চেয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠনটির পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় এ টাকা চাওয়া হয়েছিল। তবে কোনো নিবন্ধিত সংগঠন না হওয়ায় এ টাকা দিতে অপারগতা প্রকাশ করে এবিবি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ২০ কোটি টাকা চাওয়ার বিষয়ে মাসরুর আরেফিন বলেন, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এবিবির বৈঠকে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল। ওই বৈঠকেই প্রস্তাবটি নাকচ হয়। এ ধরনের কোনো সংগঠনকে ব্যাংকের অর্থ দেওয়ার সুযোগ না থাকায় ব্যাংক এমডিরা আপত্তি জানান। কেন্দ্রীয় ব্যাংকও বিষয়টি আমলে নিয়েছে। ওই বৈঠকের পর এ বিষয়ে আর কোনো কথা হয়নি।

গণভোটের প্রচারণার জন্য তহবিল দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ বিতর্ক চলছে। প্রশ্ন দেখা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এই খাতে অর্থ দিতে পারে কিনা? প্রশ্ন উঠায় এ বিষয়ে অডিট তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণত বঞ্চিত ও অনগ্রসর মানুষের সামাজিক ও শিক্ষামূলক উন্নয়নে দেশের ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অর্থ ব্যয় হতো। তবে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সিএসআর’র অর্থ ব্যবহার হয়েছে।

অর্থনীতিবিদ মামুন রশীদ গণমাধ্যমকে বলেন, ভোটের প্রচার করবে সরকার ও নির্বাচন কমিশন। ব্যাংকের টাকায় এই প্রচার করা ঠিক হয়নি। যে প্রক্রিয়ায় টাকা দেওয়া হয়েছে সেটাও প্রশ্নবিদ্ধ। - সূত্র : মানবজমিন

চাঁদপুর-নীলফামারীতে মেডিকেল কলেজ-হাসপাতাল নির্মাণে উদ্যোগ: প্রধানমন্ত্রী

চাঁদপুর ও নীলফামারীতে মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন

৪ নদীর পানি বিপৎসীমার ‍উপরে, ৫ জেলায় বন্যার শঙ্কা

সারা দেশেই বৃষ্টির আবহ। মেঘে মেঘে ছেয়ে গেছে আকাশ। আজ বুধবার সকাল পর্যন্ত গত ২৪

বাংলাদেশ-যুক্তরাজ্য সামরিক সম্পর্ক জোরদারে আলোচনা

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সামরিক সম্পর্ক জোরদারে আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.)

বাংলাদেশ-মার্কিন বাণিজ্য চুক্তি ও সংসদীয় বিতর্ক বিষয়ক প্রস্তাবনা

বাংলাদেশ-মার্কিন স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করতে সংসদে উত্থাপনের প্রস্তাব করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর-নীলফামারীতে মেডিকেল কলেজ-হাসপাতাল নির্মাণে উদ্যোগ: প্রধানমন্ত্রী

৪ নদীর পানি বিপৎসীমার ‍উপরে, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাংলাদেশ-যুক্তরাজ্য সামরিক সম্পর্ক জোরদারে আলোচনা

বাংলাদেশ-মার্কিন বাণিজ্য চুক্তি ও সংসদীয় বিতর্ক বিষয়ক প্রস্তাবনা

ফ্লাই দুবাই পুনরায় সিলেট থেকে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে: বিমানমন্ত্রী

পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী

নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিলে ভিসা আবেদন বাতিল

র্নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন 

সুজনসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের অনুদান নিয়ে প্রশ্ন

ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও একমত: ট্রাম্প

বজ্রপাতে কোল থেকে ছিটকে পড়ল শিশু, নিথর দেহ পড়ে রইল বাবার

বাংলাদেশ থেকে দক্ষ-অদক্ষ কর্মী নিতে বেলারুশকে অনুরোধ প্রতিমন্ত্রীর

আওয়ামী লীগ আমলে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: পার্থ

পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় নতুন গতি

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্তত ১১

লিমন-বৃষ্টি হত্যা: হিশামের বিষয়ে অতীতে পুলিশকে সতর্ক করেছিল তার পরিবার

২৪ ঘণ্টার ব্যবধানে দেশে স্বর্ণের দামে আবারও বড় পতন

জাল নোট রোধে নতুন আইন ও নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী

কিশোরকে যৌন নিপীড়ন: বিশ্বকাপ প্যানেল থেকে রেফারিকে বাদ দিল ফিফা