ই-পেপার শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাঝরাতেই সিডনি সুইনির আবদার রাখলেন প্রেমিক!

আমার বার্তা অনলাইন:
০২ জুন ২০২৬, ০৯:৫১

হলিউডের বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রীদের একজন সিডনি সুইনি। দীর্ঘদিন ধরেই তার প্রেমজীবন নিয়ে ভক্তদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। সংগীত প্রযোজক স্কুটার ব্রাউনের সঙ্গে তার সম্পর্ক নিয়েও কৌতূহলের কমতি নেই। এবার নিউইয়র্কের টাইমস স্কয়ারে একসঙ্গে দেখা মিলল এই চর্চিত জুটির; সেখানেই তারা কাটিয়েছেন সুন্দর কিছু মুহূর্ত।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজেদের এই মুহূর্ত প্রকাশ করেন ব্রাউন নিজেই। বোঝা গেল, সঙ্গীর আবদার ধরে রাখতে মাঝরাতে টাইমস স্কয়ারে ঘুরতে যাওয়া তার। একটি ভিডিও প্রকাশ করে রসিকতা করে লেখেন, “ধরুন আপনি এখন রাতে বিছানায় আছেন, আর আপনার সঙ্গী বললো- আমি টাইমস স্কয়ারে যাইনি”।’

ভিডিওতে দেখা যায়, সিডনি সুইনির পরনে ছিল নীল রঙের বড়সড় হুডি, হালকা নীল জিন্স ও সানগ্লাস। অন্যদিকে স্কুটার ব্রাউনকে দেখা যায় কালো ক্যাপ ও ধূসর হুডিতে।

ভিডিওজুড়ে নিউইয়র্ক শহরের নানা মুহূর্ত ধরা পড়েছে। দুজনকে সাইকেল চালাতে, চিজবার্গার খেতে এবং টাইমস স্কয়ারে বাজতে থাকা জে-জি ও অ্যালিশিয়া কিজের জনপ্রিয় গান ‘এম্পায়ার স্টেট অব মাইন্ড’-এর সঙ্গে গলা মেলাতে দেখা যায়। এছাড়া একটি ইন্টারঅ্যাকটিভ বিলবোর্ডে আমেরিকান ঈগলের নতুন প্রচারণা ‘সিড ফর শর্ট’-এ নিজের উপস্থিতি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন সুইনি।

এদিকে সম্প্রতি প্রচারিত ‘ইউফোরিয়া’র নতুন কিস্তিতে ক্যাসি চরিত্রে অভিনয় করে আবারও আলোচনায় এসেছেন সিডনি সুইনি। সিরিজটির কয়েকটি দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরি হলেও সমালোচনার জবাবে তিনি পর্দার পেছনের কিছু ছবি প্রকাশ করে লেখেন, ‘এর নামই অভিনয়।’

মার্কিন গণমাধ্যম পেজ সিক্সের এক প্রতিবেদনে বলা হয়, সুইনির অভিনীত বিতর্কিত দৃশ্যগুলো নিয়ে স্কুটার ব্রাউনের কোনো আপত্তি নেই। একটি সূত্রের দাবি, তিনি বিষয়টিকে অভিনেত্রীর পেশাগত দায়িত্বের অংশ হিসেবেই দেখেন এবং তার কাজের প্রতি নিষ্ঠাকে সম্মান করেন।

সূত্রটি আরও জানায়, তাদের সম্পর্ক যথেষ্ট দৃঢ়। স্কুটার ব্রাউন সুইনির পেশাগত সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন না; বরং তার সাফল্যে গর্ববোধ করেন এবং ক্যারিয়ারের প্রতিটি পদক্ষেপে সমর্থন দিয়ে থাকেন।

আমার বার্তা/এমই

উদ্বোধনী আসর মাতালেও শাকিরাকে নিয়ে বিতর্ক থামছে না

বিশ্বকাপ ফুটবল আর কলম্বিয়ান পপ কুইন শাকিরা এ যেন এক অবিচ্ছেদ্য সমীকরণ। মেক্সিকো সিটির ঐতিহাসিক

যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তাদেরকে অনেক দর্শক চিনে না: মনিরা মিঠু

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। শোবিজ অঙ্গনে যিনি ‘মনিরা মিঠু’ নামেই

দ্রুত সুস্থতা কামনায় লিটন এরশাদের জন্য দোয়া চাইল বাচসাস

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সিনিয়র সদস্য এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব লিটন এরশাদ

ভারতের রাজ্যসভা থেকে কোয়েলের পদত্যাগ

গুঞ্জনটা ক’দিন ধরেই ভাসছিল। এবার তা সত্যি হয়ে ধরা দিলো। ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পপ্রতিষ্ঠানের জ্বালানি সংগ্রহ নিয়ে ভারতের নতুন নির্দেশনা

মা ও শিশু ভাতার উপকারভোগী বাড়ছে ১.২৪ লাখ

ইট মেরে মোটরসাইকেল চালককে আহত করার ঘটনায় গ্রেপ্তার ২

বিশ্বকাপ বয়কটের পর পাঁচে পাঁচ বাংলাদেশ

জেনেভাতে হতে পারে স্বাক্ষর, সফরের প্রস্তুতি নিচ্ছেন জেডি ভ্যান্স

লেবাননে ইসরায়েলি হামলায় মালয়েশিয়ার ২ শান্তিরক্ষী আহত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

স্টেডিয়ামে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, বাইরে চলছিল সংঘর্ষ

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প

নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে: ফখরুল

এ বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে: নাহিদ ইসলাম

কর্মসংস্থান, বিনিয়োগ ও জনকল্যাণে জোর বিএনপি সরকারের প্রথম বাজেটে

আপনার দেওয়া ১০০ টাকার কর কোথায় কীভাবে খরচ করবে সরকার?

১৩ মিনিটের ঝড়ে চেকদের লণ্ডভণ্ড করে শুভসূচনা দক্ষিণ কোরিয়ার

বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া: বাজেট গরীব মারার নয়, বাস্তবায়নে রয়েছে চ্যালেঞ্জ

তিন বছরের চুক্তিতে আবার রিয়াল মাদ্রিদের কোচ মরিনহো

বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ