ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাইগ্রেশন ফিল্ম ফেস্টে অংশ নিচ্ছে ‘নীল সমুদ্রের ওপারে’

আমার বার্তা অনলাইন
০৬ জুন ২০২৬, ১৩:২৮

অবৈধ অভিবাসন, মানবপাচার এবং দালালচক্রের প্রতারণার ভয়াবহ পরিণতি তুলে ধরে নির্মিত হয়েছে সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নীল সমুদ্রের ওপারে’। চলচ্চিত্রটি দেশের প্রথম ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট’-এ অংশগ্রহণের জন্য নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মোঃ আবু সাঈদ।

চলচ্চিত্রটির গল্পে দেখা যায়, সাতক্ষীরার দরিদ্র পরিবারের তরুণ রাশেদ উন্নত জীবনের আশায় বিদেশ যাওয়ার স্বপ্ন দেখে। পরিবারের অভাব-অনটন দূর করার প্রত্যাশায় তিনি দালালের প্রলোভনে পড়ে অবৈধ পথে ইউরোপ যাত্রা করেন। কিন্তু বিদেশে পৌঁছানোর স্বপ্ন একসময় রূপ নেয় দুঃস্বপ্নে। সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ যাত্রার সময় ট্রলারডুবির ঘটনায় তিনি নিখোঁজ হয়ে যান। এরপর তার পরিবারকে অপেক্ষা, অনিশ্চয়তা ও বেদনার মধ্য দিয়ে দিন কাটাতে হয়।

নির্মাতার ভাষ্য, চলচ্চিত্রটি শুধু একটি কাল্পনিক গল্প নয়; বরং বাস্তব জীবনে ঘটে যাওয়া অসংখ্য অভিবাসন-সংক্রান্ত ঘটনার প্রতিচ্ছবি। বিশেষ করে মানবপাচারকারী ও দালালচক্রের প্রতারণার শিকার হয়ে যারা জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টা করেন, তাদের জন্য একটি সতর্কবার্তা হিসেবেই নির্মিত হয়েছে এই চলচ্চিত্র।

দেশে প্রথমবারের মতো আয়োজিত ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট’ অভিবাসন বিষয়ক বাস্তব গল্প ও অভিজ্ঞতা তুলে ধরার একটি উদ্যোগ। উৎসবটির লক্ষ্য নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানবপাচার ও অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে মানুষকে অবহিত করা। সেই লক্ষ্যকে সামনে রেখেই নির্মিত হয়েছে ‘নীল সমুদ্রের ওপারে’।

চলচ্চিত্রটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা, প্রযোজনা, গীত রচনা ও সম্পাদনা করেছেন মোঃ আবু সাঈদ। চলচ্চিত্র নির্মাণে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে।

নির্মাতা মোঃ আবু সাঈদ বলেন, “প্রতিবছর উন্নত জীবনের আশায় অসংখ্য মানুষ অবৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টা করেন। তাদের অনেকেই প্রতারণার শিকার হন, কেউ নিখোঁজ হন, আবার কেউ জীবন হারান। সেই বাস্তবতা তুলে ধরে মানুষকে সচেতন করাই এই চলচ্চিত্র নির্মাণের মূল উদ্দেশ্য।”

চলচ্চিত্রটি সকল প্রবাসী শ্রমিক ও তাদের পরিবারের প্রতি উৎসর্গ করা হয়েছে। পাশাপাশি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে সেইসব স্বপ্নবাজ মানুষদের, যারা সুন্দর ভবিষ্যতের আশায় ঘর ছেড়েছিলেন, কিন্তু আর কখনও ফিরে আসতে পারেননি।

চলচ্চিত্রের বিশেষ বার্তায় বলা হয়েছে-

“অবৈধ অভিবাসনের পথ অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ। মানবপাচার ও দালালের প্রতারণা থেকে সতর্ক থাকুন। নিরাপদ ও বৈধ উপায়ে বিদেশগমন করুন।”

কন্যাসন্তানের মা হলেন বুবলী

দীর্ঘদিনের নানা গুঞ্জন ও আলোচনার অবসান ঘটিয়ে অবশেষে সুখবর জানালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম

নায়িকাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্যামেরাবন্দির অধিকার নেই: জাহ্নবী কাপুর

বর্তমান সময়ে শোবিজ অঙ্গনে মাথাচাড়া দিয়ে উঠেছে তারকাদের ব্যক্তিগত মুহূর্ত ও শরীরের নির্দিষ্ট অংশকে ফোকাস

মাস্টার সাহেব, আমার জন্য চোখের জল ফেলেছেন: দীপ্তি চৌধুরী

বিয়ে করেছেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন)

কাঁথা মুড়ি দিয়ে ঘুম নয়, ছুটির দিন জমবে ওটিটির বিনোদনে

ছুটির দিনের অলস সকালে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে না থেকে, দিনটিকে আরও প্রাণবন্ত ও উপভোগ্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী আঙ্কারা

সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে: তথ্যমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি: শিশির মনির

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

দেশের ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত

ঢাবিকে ফোকাস কোচিং সেন্টার বানানোর অপচেষ্টা করছে শিবির: রাশেদ

আইসিসির প্রতিনিধিদের বাংলাদেশ সফর নিয়ে মুখ খুললেন তামিম

ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির: পুতিন

গ্যাস লিকেজ থেকে আগুনে রাজধানীতে দগ্ধ ৬

ঢাকা আর বাসযোগ্য নেই, সব রোগের মূল বুড়িগঙ্গা: মির্জা ফখরুল

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন: বিএসইসি চেয়ারম্যান

ঘুষ নেওয়ার প্রকাশ্যে বক্তব্যের সেই কাস্টমস কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সিগারেট ধরাতে আগুন জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ ৩

রাতের আঁধারে সীমান্তের আলো নিভিয়ে ৩৩ জনকে সরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ

ফিফার বিরুদ্ধে পানি নিয়েও ব্যবসার অভিযোগ, সমালোচনার পর সিদ্ধান্ত বদল

মহাখালীতে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে গেলো বাস, হেলপার নিহত

ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিগত সরকারের অপরাধের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী

বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সরকার হার্ডলাইনে, পরিবারের সঙ্গে নেগোসিয়েশনের পথে আদ্-দ্বীন হাসপাতাল