ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে: তথ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৬ জুন ২০২৬, ১৪:৪৩

কৃষি দেশের উন্নয়ন কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ক্ষমতা গ্রহণের পর সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে। দেশের বৃহৎ ঋণভার ও খেলাপি ঋণের বাস্তবতার মধ্যেও ক্ষুদ্র কৃষকদের সহায়তা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ডের এমসিসিআই কনফারেন্স হলে প্রাণ আরএফএল গ্রুপ আয়োজিত বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, উপকূলীয় দেশ হওয়ায় বাংলাদেশ একদিকে যেমন সমুদ্রসম্পদের সুযোগ পাচ্ছে, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জও মোকাবিলা করছে। কৃষিভিত্তিক অর্থনীতি থেকে শিল্প অর্থনীতির দিকে রূপান্তরের এই সময়ে কৃষিপণ্যকে কৃষি-শিল্প পণ্যে রূপান্তর করতে প্রয়োজন প্রযুক্তি, দক্ষতা ও গবেষণা। এর মাধ্যমে অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি সক্ষমতাও বাড়ানো সম্ভব।

তথ্যমন্ত্রী বলেন, অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে সাংবাদিকরা কৃষি ও কৃষি-শিল্প খাতের উদ্যোক্তাদের উৎসাহিত করতে পারেন। একইসঙ্গে সরকারকে কৃষিবান্ধব নীতি প্রণয়ন ও উন্নয়নের নতুন সম্ভাবনা চিহ্নিত করতেও সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের গবেষণা ও অনুসন্ধান নীতিনির্ধারকদের জন্য কার্যকর দিকনির্দেশনা হয়ে উঠবে।

পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে তিনি অন্যান্য সাংবাদিকদেরও কৃষি অর্থনীতি ও কৃষি-শিল্পের সম্ভাবনা নিয়ে আরও অনুসন্ধানী প্রতিবেদন করার আহ্বান জানান। তিনি তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব প্রতিবেদন সংকলন করে সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে সুপারিশ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এ ধরনের উদ্যোগ শুধু সাংবাদিকদের নয়, দেশের অর্থনীতির জন্যও প্রণোদনা হিসেবে কাজ করে।

জহির উদ্দিন স্বপন বলেন, কৃষিভিত্তিক বাংলাদেশের অর্থনীতিতে কৃষি ও কৃষি-শিল্পের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং এর পেছনে রয়েছে সুপরিকল্পিত ও সুদূরপ্রসারী চিন্তা। দেশের জিডিপি, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনীতিতে কৃষির অবদান উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, প্রাণ আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল প্রমুখ।

দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পখাতের ওপর বিশেষ প্রতিবেদন প্রকাশের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমের সাতজন সাংবাদিক। এরমধ্যে প্রিন্ট বিভাগে পুরস্কার পেয়েছেন দ্য ডেইলি স্টারের সুকান্ত হালদার, দ্য ডেইলি সানের রফিকুল ইসলাম ও এম মুনির হোসেন। টেলিভিশন বিভাগে পুরস্কার পেয়েছেন চ্যানেল ২৪-এর দেলোয়ার হোসেন দোলন ও একাত্তর টিভির রাকিব হোসেন। অনলাইন বিভাগে পুরস্কার পেয়েছেন জাগো নিউজ ২৪-এর নাজমুল হোসেন ও একুশে পত্রিকা ডটকমের শরিফুল রুকন।

জুরিবোর্ডের সদস্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার খুরশিদ আহমেদ ফরহাদ এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আউটরিচ ও কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

আমার বার্তা/এমই

এক ধাপে বৈষম্যহীন ৯ম পে-স্কেল দাবি আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের

এক ধাপে এবং গ্রেড সংখ্যা কমিয়ে বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী আঙ্কারা

ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আজ শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরিসংক্রান্ত সভা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন: বিএসইসি চেয়ারম্যান

গত বৃহস্পতিবার শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ জমিদার হাসান ফরাজি

এক ধাপে বৈষম্যহীন ৯ম পে-স্কেল দাবি আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের

১৫ বছর বয়সে ভারত দলে সূর্যবংশী, অধিনায়ক হয়ে ফিরলেন আইয়ার

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী আঙ্কারা

সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে: তথ্যমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি: শিশির মনির

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

দেশের ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত

ঢাবিকে ফোকাস কোচিং সেন্টার বানানোর অপচেষ্টা করছে শিবির: রাশেদ

আইসিসির প্রতিনিধিদের বাংলাদেশ সফর নিয়ে মুখ খুললেন তামিম

ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির: পুতিন

গ্যাস লিকেজ থেকে আগুনে রাজধানীতে দগ্ধ ৬

ঢাকা আর বাসযোগ্য নেই, সব রোগের মূল বুড়িগঙ্গা: মির্জা ফখরুল

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন: বিএসইসি চেয়ারম্যান

ঘুষ নেওয়ার প্রকাশ্যে বক্তব্যের সেই কাস্টমস কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সিগারেট ধরাতে আগুন জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ ৩

রাতের আঁধারে সীমান্তের আলো নিভিয়ে ৩৩ জনকে সরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ

ফিফার বিরুদ্ধে পানি নিয়েও ব্যবসার অভিযোগ, সমালোচনার পর সিদ্ধান্ত বদল

মহাখালীতে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে গেলো বাস, হেলপার নিহত

ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী