ই-পেপার শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

ভারতের আহমেদাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ‘ময়না’

আমার বার্তা অনলাইন:
১৬ জুন ২০২৬, ১৪:৫৪

বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের জন্য এক আনন্দের খবর। বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘ময়না’ ভারতের গুজরাটে অনুষ্ঠিতব্য আহমেদাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ অফিসিয়াল সিলেকশনের গৌরব অর্জন করেছে।

আগামী ১ থেকে ৪ অক্টোবর ভারতের গুজরাট প্রদেশের আহমেদাবাদে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। উৎসব কর্তৃপক্ষ ইতোমধ্যে চলচ্চিত্রটির নির্মাতা ও সংশ্লিষ্টদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। পরিচালক মনজুরুল ইসলাম মেঘ জানান, তিনি উৎসব আয়োজকদের আমন্ত্রণে স্বশরীরে অংশগ্রহণ করবেন।

আন্তর্জাতিক চলচ্চিত্র পরিবেশনা প্রতিষ্ঠান সিনেমা কিং লিমিটেড–এর কাছে পাঠানো এক ইমেইল বার্তায় উৎসব কর্তৃপক্ষ ‘ময়না’ চলচ্চিত্রের অফিসিয়াল সিলেকশন নিশ্চিত করে।

চলচ্চিত্রটি নির্মিত হয়েছে আলিম উল্লাহ খোকনের গল্প ও প্রযোজনায়। আলিম উল্লাহ খোকন দীর্ঘদিন ধরে চলচ্চিত্র প্রযোজনা ও সৃজনশীল গল্পচর্চায় যুক্ত একজন নিবেদিতপ্রাণ প্রযোজক। সমকালীন সমাজ, মানবিক সম্পর্ক এবং বাস্তবধর্মী গল্পকে পর্দায় উপস্থাপনে তার বিশেষ আগ্রহ রয়েছে। তার গল্প নির্বাচন ও প্রযোজনার ভঙ্গি বাস্তবতা, আবেগ ও দর্শক-সংযোগের এক শক্তিশালী সমন্বয় তৈরি করে, যা তাকে চলচ্চিত্র অঙ্গনে আলাদা পরিচিতি দিয়েছে।

চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন পরিচালক মনজুরুল ইসলাম মেঘ নিজেই।

অভিনয়শিল্পীরা

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে নবাগত চিত্রনায়িকা রাজ রিপার। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন—মমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, আমান রেজা, কায়েস আরজু, আরিফিন জিলানী, মিতুল, জারা ও সুচনা।

বিশেষ অতিথি চরিত্র

বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করেছেন— শিশির সরদার, চিত্রনায়িকা জলি এবং আপন।

আমার বার্তা/এমই

সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক

ভারতের রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন টালিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী রুক্মিণী মল্লিক

ফাইনালে আর্জেন্টিনা : উচ্ছ্বাস-রসিকতায় তারকারা কে কী বলছেন?

আবারও বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা। ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন এই

নায়িকা ববির সুপার সাকসেস অ্যাওয়ার্ড অর্জন

শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে ঢাকা কালচারাল একাডেমি প্রদত্ত সুপার সাকসেস অ্যাওয়ার্ড ২০২৬ এ ভূষিত হন

‘হ্যাপিলি ম্যারিড’ লিখে কেয়া পায়েলের ফেসবুক পোস্ট

চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েলের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত

বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরবে ইউএনএফপিএ

ভারতে যাত্রা শুরু প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের, উদ্বোধন করলেন মোদি

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে যেসব সমস্যা দেখা দেয়

ইন্টারনেটে ব্যক্তিগত তথ্য ফাঁস, রাউটার হ্যাক হয়েছে বুঝবেন ৩ লক্ষণে

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, দেশে ভরি কত?

তোপের মুখে আর্জেন্টাইন তারকার গোল উদযাপনের ছবি সরিয়ে নিলো চেলসি

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০

পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

বিশ্বকাপ ট্রফির পাশাপাশি নতুন যে পুরস্কার পাবে চ্যাম্পিয়নরা

ভিসানীতি কঠোর হচ্ছে : বিদেশি শিক্ষার্থীদের চূড়ান্ত নোটিশ যুক্তরাষ্ট্রের

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

মে মাসে ক্রেডিট কার্ডে লেনদেন ৪২৮৮ কোটি টাকা, খরচ বেড়েছে ১১ শতাংশ

২০২০ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

মঞ্চে সারজিস-পাটওয়ারী, ‘জয়বাংলা’ বলে বক্তব্য শেষ করলেন এনসিপি নেতা