ই-পেপার মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ব্রাজিলের পরাজয়ে মর্মাহত, মেসির জন‍্য শুভ কামনা জানালেন চঞ্চল

আমার বার্তা অনলাইন:
০৮ জুলাই ২০২৬, ১১:৫০

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় কাঁপছে পুরো বিশ্ব। সেই জোয়ারে গা ভাসিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। তবে মাঠের খেলাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যকার কাদা ছোড়াছুড়ি ও অতি-উল্লাস মোটেও পছন্দ নয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ে যেমন তিনি দুঃখ পেয়েছেন, তেমনি চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সেরা তারকা লিওনেল মেসির জন্য জানিয়েছেন শুভকামনা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবল ও জীবনবোধ নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন চঞ্চল চৌধুরী। সেখানে তিনি লিখেছেন, ‘কারো পরাজয়ে উন্মাদের মত উল্লাস করতে হয় না। সমব‍্যাথী হতে হয়,অন্ততঃ সেটা না পারলে শান্ত থাকতে হয় অথবা শান্ত্বনা দিতে হয়। ব্রাজিলের পরাজয়ে সত‍্যি আমি মর্মাহত হয়েছি, বিন্দুমাত্র উল্লাস করিনি।’

চলতি বিশ্বকাপে একের পর এক তারকা ফুটবলারের বিদায় এবং চোটের কারণে অনেক লিজেন্ডের এটাই শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে এমন সমীকরণ ভাবিয়ে তুলেছে এই অভিনেতাকে।

বর্তমান প্রজন্মের ফুটবলপ্রেমীদের সৌভাগ্য উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সৌভাগ্যবান প্রজন্ম,কারণ একই সাথে অনেক লিজেন্ড ফুটবলারের খেলা দেখতে পেরেছি অনেকগুলো বিশ্বকাপে। আমরা হয়তো নেইমার,রোনাল্দো,এমবাপ্পে বা মেসির মত আরো অনেক তারকা ফুটবলারকে পরের বিশ্বকাপে আর পাবো না।’

প্রিয় তারকাদের মাঠের সেই জাদুকরী মুহূর্তগুলো ফুটবলপ্রেমীদের হৃদয়ে আজীবন গেঁথে থাকবে বলে বিশ্বাস চঞ্চলের। নিজের লেখার শেষ অংশে ফুটবলীয় সৌহার্দ্যের বার্তা দিয়ে তিনি বলেন, ‘কিন্তু যতদিন বেঁচে থাকবো,এদের দৃষ্টি নন্দন খেলার যাদু আমাদের চোখে লেগে থাকবে,স্মৃতি হয়ে থাকবে। আজকের খেলায় মেসির জন‍্য শুভ কামনা, আর্জেন্টিনার জন‍্য ভালোবাসা। আসুন একটি সুন্দর খেলা উপভোগ করি।’

চঞ্চল চৌধুরীর এমন পরিপক্ব ও ইতিবাচক বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে। নেটিজেনদের অনেকেই বলছেন, ট্রল আর কাঁদা ছোড়াছুড়ির ভিড়ে চঞ্চলের এই পোস্টটি প্রকৃত ক্রীড়ামোদিদের মন জয় করে নিয়েছে।

আমার বার্তা /জেএইচ

স্পেনের বিশ্বজয় উদযাপনে মাতলেন শাকিব-বুবলী-অপু

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ১২০ মিনিটের রুদ্ধশ্বাস মহাকাব্যে আর্জেন্টিনাকে ১-০ গোলে

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে তারকাদের ঝলক, মাতালেন শাকিরা-ম্যাডোনা-বিটিএস

ফুটবল বিশ্বকাপের ফাইনাল মানেই মাঠের লড়াইয়ের পাশাপাশি থাকে বিনোদনেরও বড় আয়োজন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে

পুত্রের সঙ্গে ক্যাটরিনার আদুরে মুহূর্ত, মুগ্ধ নেটদুনিয়া

জীবনের সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ উপহারটি পাওয়ার পর প্রথম জন্মদিন বলে কথা! তাই এবারের জন্মদিনটি

বিশ্বকাপ ফাইনাল : আর্জেন্টিনার জয় চাইছেন তারকারাও

বহুল আকাঙ্ক্ষিত ফাইনালের মধ্য দিয়ে আজ সমাপ্তি ঘটবে ফিফা বিশ্বকাপের চলতি আসরের। আর ফাইনালে মুখোমুখি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শওকত আলীর অর্থপাচার অনুসন্ধানে তৎপরতা বাড়িয়েছে দুদক

কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটি: সভাপতি আব্দুস সোবহান, সদস্য এনায়েত হোসেন

হাসপাতালের সেবা নিয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, তত্ত্বাবধায়ককে কড়া হুঁশিয়ারি

মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন

দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান

ইইউবি নিয়ে 'মিথ্যা তথ্য' ছড়ানোর অভিযোগ

হজে বাংলাদেশের জন্য ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

সাইফুজ্জামানের ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য

রাজার সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট

বিগত ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুন রায়

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ছোট ভাইয়ের হাসিতে লুকিয়ে ইয়ামালের জীবনের গল্প

রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে: রিজভী

মিয়ানমার সীমান্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ১০৯ কিমি বেড়া নির্মাণের চিন্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের

মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার

চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত রিজেন্ট সাহেদ কারাগারে