ই-পেপার সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

সিনেমার ব্যস্ততার মাঝে ছোটপর্দায় ফিরছেন ইধিকা

আমার বার্তা অনলাইন:
০৩ আগস্ট ২০২৬, ১৫:৫৪
ইধিকা পাল। ছবি: ফেসবুক

ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয় করে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর দুই বাংলায় একের পর এক সিনেমায় কাজ করছেন তিনি। সিনেমার ব্যস্ততার মাঝে ছোটপর্দায় ফিরছেন এই অভিনেত্রী। আসছে মহালয়ায় একটি টিভি চ্যানেলে দুর্গারূপে দেখা মিলতে যাচ্ছে ইধিকার।

আনন্দবাজার, এই সময়সহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ‘প্রজাপতি ২’ সিনেমা মুক্তির পর বড়পর্দায় আর দেখা মেলেনি ইধিকা পালের। সম্প্রতি সৃজিত মুখার্জির নতুন সিনেমায় কাজ শুরু করেছেন। এর বাইরে আর কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি। যে কারণে হাতে অনেকটা সময় আছে, যেটি কাজে লাগাতে পুনরায় ছোটপর্দায় ফেরার কথা ভাবছেন অভিনেত্রী।

জানা গেছে, মহালয়ায় একটি টিভি চ্যানেলে দুর্গারূপে উপস্থিত হতে যাচ্ছেন ইধিকা। সেই সুবাদে তাঁকে এবার দেখা যাবে মহিষাসুরমর্দিনীতে। ইতোমধ্যেই সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। প্রতিবছরই মহিষাসুরমর্দিনী নিয়ে দর্শকের মনে আগ্রহ তৈরি হয়। রেডিওর সঙ্গে টেলিভিশনের মহালয়া নিয়েও উৎসাহ দেখা যায়। দুর্গার রূপে দেখা যাবে কোন নায়িকাকে? তা নিয়ে নানা জনের নানা পরামর্শও থাকে। একটা সময় ইন্দ্রাণী হালদার, দেবশ্রী রায় থেকে কোয়েল মল্লিকসহ অনেককে দেখা গেছে মহিষাসুরমর্দিনী রূপে।

শোনা গেছে, এবার ‘সান বাংলা’-এ দেবীরূপে আগমন হবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের। তাঁর শুটিংও হয়ে গেছে ইতোমধ্যে। এখন খবর, প্রথম সারির আর একটি বিনোদনের চ্যানেলে দেবীরূপে দেখা যাবে ইধিকাকে। সঙ্গে নাকি দেখা যেতে পারে অভিনেত্রী অঙ্কিতা মল্লিককেও।

এদিকে ইধিকার ছোটপর্দায় ফেরা নিয়ে নেট দুনিয়ার বাসিন্দাদের মাঝেও নানারকম আলোচনা-সমালোচনা শুরু হয়ে গেছে। তবে বেশির ভাগ নেটিজেন ইধিকাকে পুনরায় ছোটপর্দায় দেখতে চান বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, টিভি সিরিয়ালের অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের নজর কেড়েছিলেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। সেই সুবাদে বাংলাদেশি সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছিল তাঁর। এরপর একই অভিনেতার বিপরীতে ‘বরবাদ’ সিনেমায় অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন ইধিকা। বাংলাদেশের এই দুটি সিনেমা ব্লকবাস্টার হয়েছিল।

পাশাপাশি কলকাতায় দেব বিপরীতে ‘খাদান’ সিনেমায় অভিনয় করেও দর্শকের মাঝে সাড়া ফেলেছিলেন। এই সিনেমাও বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। যে কারণে সিনেমায় অভিনয় নিয়েই এখন সব ব্যস্ততা ইধিকার। তারপরও দুর্গাপূজাকে সামনে রেখে ছোটপর্দায় ফেরার আভাস দিয়েছেন দুই বাংলার নন্দিত এই অভিনেত্রী।

আমার বার্তা/এমই

এই কৃতিত্ব আমার একার নয়, সবার: বুবলী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এ বড় পুরস্কার পেলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম

উপদেশ নয়, নিজের সিদ্ধান্তেই আস্থা বাঁধনের

বরাবরই গল্প নির্ভর সিনেমায় হাজির হন আজমেরী হক বাঁধন। গল্পের নায়ক হিসেবে দেখে অভ্যস্ত এ

টাকার প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব, তিক্ত অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

রিয়েলিটি শো লক আপ ২ থেকে বিদায় নিলেও আলোচনায় রয়েছেন আকাঙ্ক্ষা চৌধুরী। শো ছাড়ার পর

বাংলাদেশে এসে মধুমিতা : আপনাদের নিরাশ করব না

‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিক নাটক দিয়ে বাংলাদেশেও জনপ্রিয়তা পেয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

কারিগরি শিক্ষা ও বৃত্তিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮০: স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

গ্যাস-কাঁচামাল সংকটে সার উৎপাদনে বড় ধাক্কা, আমনে সরবরাহ নিয়ে শঙ্কা

সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিমান খাতে সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার: বিমানমন্ত্রী

সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা পর্যায়ে কমিটি

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার

এবারও এসএসসির ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি

দেশের উপকূলীয় অঞ্চল এখনো বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা: প্রতিমন্ত্রী

আম্পায়ার সৈকতের পদত্যাগপত্র গ্রহণ করল বিসিবি

সব সরকারি দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে কারও নয়: রুহুল কবির রিজভী

ঘরের পাশে বালুর বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ

আন্দোলনের মুখে বিলবোর্ড থেকে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি মুছে দিল রাবি প্রশাসন

পোল্ট্রি খাতের টেকসই উন্নয়নে আমাদের গবেষণা এক নতুন দিগন্তের সূচনা

শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বিরোধীদলীয় নেতারা: মির্জা ফখরুল