ই-পেপার সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা পর্যায়ে কমিটি

আমার বার্তা অনলাইন:
০৩ আগস্ট ২০২৬, ১৬:৪৪

রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে সরকারের কাছে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন করেছে সরকার। এ-সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠু ও নির্ধারিত প্রক্রিয়ায় সম্পন্ন করতে কমিটির গঠন, কার্যপরিধি ও কর্মপদ্ধতি নির্ধারণ করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পর্যায়ের কমিটির সভাপতি থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন পুলিশ সুপার ও পাবলিক প্রসিকিউটর। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

মহানগর এলাকায় পুলিশ সুপারের পরিবর্তে পুলিশের একজন ডেপুটি কমিশনার এবং পাবলিক প্রসিকিউটরের পরিবর্তে মহানগর পাবলিক প্রসিকিউটর কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

সরকার জানিয়েছে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট মামলার আসামি অথবা আসামির পিতা, মাতা, স্ত্রী, স্বামী, ভাই, বোন, ছেলে কিংবা মেয়ের মধ্যে যেকোনো একজন সব আসামির পক্ষে সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন।

আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট মামলা-সংক্রান্ত প্রয়োজনীয় সব দলিলের আইনজীবী কর্তৃক সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। জেলা পর্যায়ের কমিটি আবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে সরকারের কাছে প্রয়োজনীয় সুপারিশ করবে।

এদিকে নতুন প্রজ্ঞাপন জারির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ মে ২০২৬ তারিখে জারি করা এ-সংক্রান্ত আগের প্রজ্ঞাপন (স্মারক নম্বর: ৪৪.০০.০০০০.০৫৫.০৫.০০২.১৬.২০০) বাতিল বলে গণ্য হবে। নতুন প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আমার বার্তা/এমই

সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩

বিমান খাতে সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার: বিমানমন্ত্রী

সরকার বিমান খাতে যেকোনো ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন বেসামরিক

সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে উদ্দেশ্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক শ্রদ্ধা এবং আঞ্চলিক নিরাপত্তার ভিত্তিতে দুই দেশের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮০: স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

গ্যাস-কাঁচামাল সংকটে সার উৎপাদনে বড় ধাক্কা, আমনে সরবরাহ নিয়ে শঙ্কা

সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিমান খাতে সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার: বিমানমন্ত্রী

সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা পর্যায়ে কমিটি

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার

এবারও এসএসসির ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি

দেশের উপকূলীয় অঞ্চল এখনো বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা: প্রতিমন্ত্রী

আম্পায়ার সৈকতের পদত্যাগপত্র গ্রহণ করল বিসিবি

সব সরকারি দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে কারও নয়: রুহুল কবির রিজভী

ঘরের পাশে বালুর বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ

আন্দোলনের মুখে বিলবোর্ড থেকে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি মুছে দিল রাবি প্রশাসন

পোল্ট্রি খাতের টেকসই উন্নয়নে আমাদের গবেষণা এক নতুন দিগন্তের সূচনা

শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বিরোধীদলীয় নেতারা: মির্জা ফখরুল

শিক্ষাব্যবস্থা ঠিক করতে পারলে ৩০ বছর পর আদর্শ জাতি গড়ে উঠবে: সেনাপ্রধান

তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন: রাষ্ট্রদূত