ই-পেপার বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

নতুনদের জন্য স্বপ্নপূরণের মঞ্চ বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক

মোঃ মনিরুজ্জামান অপূর্ব:
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬

রাজধানীতে শুরু হয়েছে নবীন মডেলদের জন্য বিশেষ অডিশন ক্লাস। বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইকের উদ্যোগে এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে মডেলিং পেশায় এগিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আয়োজকদের মতে, এই অডিশন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং মডেলিং ক্যারিয়ারের প্রাথমিক ধাপ শেখানোর একটি প্রশিক্ষণ কার্যক্রম।

রোববার দুপুরে রাজধানীর গুলশানের নিকেতন এ অডিশন অনুষ্ঠিত হয়। প্রথম দিনেই অন্তত ১২০ জন শিক্ষার্থী এতে অংশ নেন। তাদের মধ্য থেকে ২৫ জনকে বাছাই করা হয় পরবর্তী ধাপের জন্য। নবীনদের মধ্য থেকে সেরা প্রতিভাবানদের নির্বাচনের মাধ্যমে ধাপে ধাপে তৈরি করা হবে পেশাদার মডেল।

অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন জনপ্রিয় মডেল ও কোরিওগ্রাফার সৈয়দ রুমা,স্টাইলিস্ট এন্ড ফ্যাশন কোরিওগ্রাফার রাকিব বাবু ,ফাতিহা মিয়ামী,মাশিয়াত রহমান , তাসনুভা খান প্রমুখ । তারা অংশগ্রহণকারীদের র‌্যাম্প ওয়াক, আত্মবিশ্বাস, ক্যামেরার সামনে অভিব্যক্তি এবং পোশাক নির্বাচনের ওপর গুরুত্ব দেন।

আয়োজক কমিটির প্রধান সুমন হোসেন ও মোঃ মনিরুজ্জামান অপূর্ব জানান , একজন মডেল সফল হতে হলে শুধু সৌন্দর্যই যথেষ্ট নয়। প্রয়োজন আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং নিয়মিত প্রশিক্ষণ। আমাদের অডিশন ক্লাসগুলোতে এসব বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে যারা বাছাই হয়েছেন, তারা ধাপে ধাপে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে উন্নত মডেল হয়ে উঠবেন।

অংশগ্রহণকারীদের জন্য প্রথম দিন থেকেই প্রশিক্ষণের ব্যবস্থা কীভাবে সঠিকভাবে ওয়াক করতে হয়, ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন করতে হয় কিংবা পোশাক নির্বাচন করতে হয়- এসব বিষয়ে বিশদভাবে শেখানো হয়। পাশাপাশি, অভিজ্ঞ ট্রেনাররা নতুনদের মানসিক প্রস্তুতি ও পেশাদারিত্বের বিষয়ে পরামর্শ দেন।

অডিশনে অংশ নেওয়া নবীন মডেলরা বলেন,প্রথম দিনেই অনেক কিছু শিখলাম। বিশেষ করে র‌্যাম্পে হাঁটার সময় শরীরের ভঙ্গি ও চোখের অভিব্যক্তি নিয়ে যেভাবে ট্রেনাররা নির্দেশনা দিয়েছেন, তা ভবিষ্যতে কাজে লাগবে।

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইকের আয়োজকরা আশা করছেন, এই অডিশন ক্লাস থেকেই ভবিষ্যতে ফ্যাশন জগতে অনেক নতুন মুখ যুক্ত হবে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মঞ্চেও তারা প্রতিনিধিত্ব করতে পারবেন।

এ আয়োজনকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। আয়োজকরা জানিয়েছেন, ধাপে ধাপে প্রশিক্ষণের পর নির্বাচিতদের নিয়ে একটি বড় র‌্যাম্প শো আয়োজন করা হবে, যেখানে নবীনরা অভিজ্ঞ মডেলদের সঙ্গে একই মঞ্চে হাঁটার সুযোগ পাবেন।

বিমানকে ‘খেলনা’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা

ফ্লাইটে চড়ে ভিডিও; এরপরই সেই উড়োজাহাজকে প্লাস্টিকের খেলনা বিমানের সঙ্গে তুলনা! অতঃপর, এই অপরাধে মামলা

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়েছিলেন। তবে এমন ন্যাক্কারকজনক ঘটনার মুখে পড়বেন, তা হয়তো

এ অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন : মম

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা করার ঘটনায় উত্তাল শোবিজ অঙ্গনসহ নেটদুনিয়া।

রহস্যময় লালপরী নিয়ে নতুন নাটকে স্পর্শিয়া

পরী কি শুধুই রূপকথার গল্পে থাকে, নাকি আমাদের আশপাশেও ঘুরে বেড়ায়? এমনই এক রহস্যময় প্রশ্ন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার ৬৯তম স্বাধীনতা দিবস উদযাপন

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

চিকিৎসকের কাছে চাঁদা দাবি : অস্ত্রসহ চাঁদাবাজ চক্রের সাত জন গ্রেপ্তার

উত্তর কোরিয়ার নৌবাহিনী যুক্ত হলো পরমণু বোমা নিক্ষেপে সক্ষম ডেস্ট্রয়ার

শিক্ষার বাজেট বাড়ানোর লক্ষ্য শুধু ভবন নির্মাণ নয়: ববি হাজ্জাজ

টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ, ভারত না এলেও ব্যস্ত সূচি বাংলাদেশের

বার সভাপতির সঙ্গে তর্কে জড়িয়ে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ইয়েমেনের হুথিদের হামলায় সৌদি আরবে আহত ৭৩ জন

হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা

শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে ৬ ভরি সোনা ও ৭ লাখ টাকা লুট

বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না: জাহেদ উর রহমান

থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

চিকিৎসা খাতে সমন্বিত টিমওয়ার্কে পূর্ণাঙ্গ স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠবে: ডা. জাহিদ

“তুমি আমার ডেডবডিটা নিয়ে যেও”—বলেছিলাম, “আপনি ফিরে আসবেন, দেশ চালাবেন”

নিলামে পণ্য বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় কাস্টমসের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত