ই-পেপার রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া

মোঃ আবু সাঈদ
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬
ছবি: সংগ্রহীত

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর একটি মামলা কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে সিনেমা ‘ট্রাইব্যুনাল’। এ সিনেমাটি পরিচালনা করছেন রায়হান খান। আদালতকেন্দ্রিক গল্পের এ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করার ছিল ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়ার। কিন্তু কোর্টরুম ড্রামা ঘরানার আলোচিত এ সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ সিনেমাটিতে ব্যারিস্টারের ভূমিকায় অভিনয়ের জন্য গত বছর যুক্ত হয়েছিলেন নুসরাত ফারিয়া। তবে শেষ পর্যন্ত অভ্যন্তরীণ সমস্যার কারণে ‘ট্রাইব্যুনাল’ সিনেমাটি আর করছেন না বলে জানিয়েছেন তিনি।

‘ট্রাইব্যুনাল’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়া। তিনি জানিয়েছেন, সিনেমাটিতে আর অভিনয় করছেন না। অভ্যন্তরীণ সমস্যার কারণেই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

এদিকে ‘লজ্জা’ নামে নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। এ সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ফলে নতুন কাজটির ঘোষণার পর থেকেই সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।

উল্লেখ্য, ক্যারিয়ারের শুরু থেকেই বহুমুখী পরিচয় তৈরি করার চেষ্টা করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। উপস্থাপনা দিয়ে দর্শকদের নজরে আসার পর মডেলিং ও অভিনয়ে নিজের জায়গা তৈরি করে নেন তিনি। বড়পর্দায় যাত্রা শুরু হয়েছিল ‘আশিকী’ সিনেমার মধ্য দিয়ে। এরপর একে একে ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-২’, ‘পটাকা’, ‘শাহেনশাহ’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।

বড়পর্দায় তার উপস্থিতি যেমন আলোচিত হয়েছে, ঠিক তেমনই ব্যক্তিগত স্টাইল ও সামাজিক মাধ্যমের সক্রিয় উপস্থিতির কারণেও নিয়মিত খবরের শিরোনামে থাকেন এ অভিনেত্রী।

দেশের পাশাপাশি কলকাতার সিনেমায়ও কাজ করেছেন নুসরাত ফারিয়া। বাণিজ্যিক ঘরানার সিনেমায় নায়িকা হিসেবে পরিচিতি পেলেও সময়ের সঙ্গে চরিত্র নির্বাচনে পরিবর্তনের চেষ্টা করেছেন এ অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সংগীতেও তাকে দেখা গেছে। নিজের কণ্ঠে গান প্রকাশের পাশাপাশি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি।

সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি

কিছুদিন আগে একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে হঠাৎ দুই তারকা অভিনেত্রীর বিকৃত আপত্তিকর ভিডিও পোস্ট

শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি

যুক্তরাষ্ট্রের ‘দ্য ওয়েস্ট উইং’ ধারাবাহিকের হলিউড অভিনেতা ও পরিচালক টিমোথি বাসফিল্ডের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের

অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

রূপালী পর্দার গ্ল্যামার ছেড়ে হঠাৎ করেই খবরের শিরোনামে বলিউড অভিনেতা ইমরান খান। সুপারস্টার আমির খানের

ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবীন

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি এবং কাউকে হেয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে'

টুপটুপ রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ম্যানেজার সুমন আটক

রিয়াদে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত করলো বাংলাদেশ

সৃষ্টির প্রতি দয়া করলে দয়া পাওয়া যাবে

শি জিনপিং ও ট্রাম্পের বৈঠকে বিশ্ব কী বার্তা পেল  

‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে সংস্কারে নেই’

মসজিদে বোমা হামলার প্ল্যান থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ

সকালের নাশতা তৈরি করি, থালাবাসনও ধুই : জাপান প্রধানমন্ত্রী

বন্ড-সই দিয়ে মুক্তি পেলেন অভিজিৎ  

মারকাযুল ফুরকানের মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফিলিস্তি‌নে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

উত্তরায় পুলিশের ২ গাড়ি ভাঙচুর, পুলিশকে পিটিয়ে হাত ভাঙলো পোশাককর্মীরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

নিম্নআয়ের দেশগুলোর ঋণ পরিশোধের চাপ বেড়েছে, ব্যয় বেড়ে ১৪ শতাংশ

লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট, ঝুঁকিপূর্ণ বলে নোটিশ করেছিল ফায়ার

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ৬ জনের পরিচয় মিলেছে

বেইজিং এগ্রিমেন্টে বাংলাদেশের সমর্থন, কারিগরি শিক্ষা উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা

দুর্গাপূজার ছুটিতে অতিরিক্ত ভাড়া ঠেকানোসহ যাত্রী নিরাপত্তার দাবি