ই-পেপার মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রার্থী বাছাইয়ে কঠিন সমীকরণে বিএনপি

আমার বার্তা অনলাইন:
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২
লোগো: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে মাঠপর্যায়ে প্রস্তুতি শুরু হলে প্রার্থী বাছাইয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ক্ষমতাসীন দল বিএনপি। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশন পর্যায়ে একাধিক নেতাকর্মীর নির্বাচনে আগ্রহ এবং স্থানীয় পর্যায়ে দীর্ঘদিনের গ্রুপিং-দ্বন্দ্ব দলটির জন্য একক প্রার্থী নির্ধারণকে কঠিন করে তুলতে পারে।

তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন জাতীয় ও স্থানীয় নির্বাচনের বাইরে থাকায় দলের অনেক সম্ভাবনাময় নেতা এখন জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা করছেন। বিভিন্ন এলাকায় দলের পদধারী নেতা, সাবেক জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও তরুণ নেতারা নিজেদের প্রার্থী হিসেবে প্রস্তুত করছেন। ফলে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ কেউ স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে পারেনÑ এমন আশঙ্কাও রয়েছে।

দলীয় সূত্রগুলো বলছে, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তা, সাংগঠনিক সক্ষমতা, অতীত রাজনৈতিক ভূমিকা, স্থানীয় নেতাকর্মীদের গ্রহণযোগ্যতা এবং ভোটারদের সঙ্গে সম্পর্ক বিবেচনায় নেওয়া হবে। তবে একই আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকলে কাকে বাদ দিয়ে কাকে মনোনয়ন দেওয়া হবে, সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে সক্রিয় থাকা নেতাদের সঙ্গে নতুন করে রাজনীতিতে সক্রিয় হওয়া নেতাদের প্রতিদ্বন্দ্বিতাও তৈরি হতে পারে। কোনো কোনো এলাকায় সাবেক জনপ্রতিনিধিরা নিজেদের অবস্থান ধরে রাখতে চাইবেন। অন্যদিকে নতুন প্রজন্মের নেতারা পরিবর্তনের দাবি তুলতে পারেন। এতে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে অসন্তোষ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিএনপির তৃণমূলের কয়েকজন নেতা মনে করেন, স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের তুলনায় অনেক বেশি ব্যক্তি ও স্থানীয় সমীকরণনির্ভর। ফলে কেন্দ্র থেকে প্রার্থী নির্ধারণ করলেই মাঠের বাস্তবতা সবসময় প্রতিফলিত না-ও হতে পারে। স্থানীয় জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তির পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক, সামাজিক অবস্থান এবং এলাকার বিভিন্ন গোষ্ঠীর সমর্থনও নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির সামনে মূল চ্যালেঞ্জ হবে মনোনয়নপ্রত্যাশীদের প্রতিযোগিতাকে সাংগঠনিক শৃঙ্খলার মধ্যে রাখা। একক প্রার্থী নির্ধারণের পর বঞ্চিত নেতাদের কীভাবে দলের সিদ্ধান্তের পক্ষে রাখা যায়, সেটিও গুরুত্বপূর্ণ। কারণ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে ভোট ভাগ হয়ে যাওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে দলীয় বিভাজন আরও দৃশ্যমান হতে পারে।

তবে বিএনপির নেতারা বলছেন, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। তৃণমূলের মতামত, মাঠের জনপ্রিয়তা এবং সাংগঠনিক অবস্থান যাচাই করেই প্রার্থী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হবে। মনোনয়নকে কেন্দ্র করে যাতে দলীয় কোন্দল সৃষ্টি না হয়, সে বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব সতর্ক থাকবে।

সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিএনপিকে এখন থেকেই প্রার্থী বাছাইয়ের একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় যেতে হবে। একই সঙ্গে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সমন্বয় এবং মনোনয়ন বঞ্চিতদের সঙ্গে কার্যকর যোগাযোগ নিশ্চিত করা না গেলে নির্বাচন যত এগিয়ে আসবে, ততই তৃণমূলে প্রতিদ্বন্দ্বিতা ও অভ্যন্তরীণ চাপ বাড়তে পারে।

সব মিলিয়ে স্থানীয় সরকার নির্বাচন বিএনপির জন্য তৃণমূল সংগঠনকে আরও সক্রিয় করার সুযোগ তৈরি করবে। একই সঙ্গে একাধিক মনোনয়নপ্রত্যাশীর মধ্যে সমঝোতা করে প্রতিটি নির্বাচনী এলাকায় একক প্রার্থী নির্ধারণ করা দলটির জন্য বড় সাংগঠনিক পরীক্ষা হয়ে উঠতে পারে।

এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা হচ্ছে। জনগণের প্রত্যাশা ও স্থানীয় পর্যায়ের জনপ্রিয়তা বিবেচনায় নিয়ে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাই করা হবে। বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে দলের সিদ্ধান্ত, সাংগঠনিক শৃঙ্খলা ও কেন্দ্রের নির্দেশনা মেনে নেতাকর্মীদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে হবে।

তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা হলে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবেন। বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার লক্ষ্যে নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিতে প্রস্তুত।

এই ন্যারেটিভ দিয়ে সামনে সিটি নির্বাচনে আমাকে হারিয়ে দেওয়া হবে: আসিফ

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি

সাবেক সংসদ সদস্য আজিজুল গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ

নারী অধিকার রাজনৈতিক হাতিয়ার তবু অধিকার প্রতিষ্ঠা হয়নি : ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান নারীর অধিকার, মর্যাদা ও সম্মানের প্রশ্নকে কেন্দ্র
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, কত দিন?

জিম্বাবুয়ের হয়ে খেলতে চেয়েছিলেন অজি অধিনায়ক

ডিজিটাল সাংবাদিকতায় নতুন সম্ভাবনা নিয়ে এগোচ্ছে দৈনিক টার্গেট

প্রার্থী বাছাইয়ে কঠিন সমীকরণে বিএনপি

ইরানের ৬১ মিলিয়ন ডলারের ক্রিপ্টো জব্দ করতে চায় যুক্তরাষ্ট্র

সরকারি চাকরিজীবীদের ১১ সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন

সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য সুসংবাদ, আজ থেকে চালু হচ্ছে নতুন পদ্ধতি

টানা পাঁচ দিন সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

এই ন্যারেটিভ দিয়ে সামনে সিটি নির্বাচনে আমাকে হারিয়ে দেওয়া হবে: আসিফ

রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ

সাবেক সংসদ সদস্য আজিজুল গ্রেফতার

মুসলমানদের এআই দক্ষতা বাড়াতে হবে : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আগৈলঝাড়া আওয়ামী লীগ নেতা রইচ সেরনিয়াবাত গ্রেফতার

সুন্নাহ পালন করে নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে : হেফাজত নেতা

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পার্বত্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

পূবাইলে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

জামায়াত নেতার কয়লার ভাটা গুঁড়িয়ে দিল নড়াইল প্রশাসন

ভুয়া পরোয়ানায় হয়রানি বন্ধে ডেটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী