ই-পেপার বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

১২ অক্টোবর থেকে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

আমার বার্তা অনলাইন
০৯ অক্টোবর ২০২৫, ১৪:৩৪

স্বাস্থ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে মাসব্যাপী ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫’ শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডা. সায়েদুর রহমান বলেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের প্রায় ৫ কোটি শিশুকে ১ ডোজ কার্যকর টাইফয়েড টিকা বিনামূল্যে দেওয়া হবে। এতে শিশুদের টাইফয়েড জনিত অসুস্থতা ও মৃত্যুহার বহুলাংশে কমে আসবে।

তিনি বলেন, ক্যাম্পেইনের আওতায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক–প্রাথমিক (প্লে, নার্সারি, কিন্ডারগার্টেন) থেকে নবম শ্রেণি/সমমান (মাদ্রাসা, ইংরেজি মাধ্যম) পর্যন্ত শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের কমিউনিটি পর্যায়ে ইপিআই টিকাদান কেন্দ্রে বিনামূল্যে টিকা দেওয়া হবে।

ডা. সায়েদুর রহমান বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, ইংরেজি মাধ্যম স্কুল, কওমি মাদ্রাসা, স্কাউট ও গার্লস গাইডের সহযোগিতায় ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে।

এছাড়াও সুবিধাবঞ্চিত শিশু, বেদে পল্লি, চা–বাগান, এতিমখানা, শিশু ও কিশোর উন্নয়ন কেন্দ্র, পথশিশু ও যৌনপল্লীতে থাকা শিশুদের জন্য বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে টিকা দেওয়া হবে বলেও জানান তিনি।

অধ্যাপক সায়েদুর রহমান জানান, ইপিআই পরিচালিত এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পরীক্ষিত ও সম্পূর্ণ নিরাপদ। এতে প্রোটিন ও শর্করা উভয় উপাদান থাকায় শরীরে অধিক কার্যকরভাবে প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়।

তিনি বলেন, বাংলাদেশ সরকার কোনো টিকা ব্যবহারের আগে তার নিরাপত্তা ও কার্যকারিতা শতভাগ নিশ্চিত করে। সামান্যতম সন্দেহ থাকলে সেই টিকা অনুমোদন দেওয়া হয় না।

ডা. সায়েদুর রহমান জানান, এই টিকায় শরিয়তবিরোধী কোনো উপাদান নেই। এটি সৌদি হালাল সেন্টার থেকে হালাল সনদপ্রাপ্ত। ২০১৯ সালে পাকিস্তান এবং ২০২২ সালে নেপাল এই টিকা চালু করেছে। উভয় দেশেই শিশুদের মধ্যে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। ভারতের মুম্বাই সিটি করপোরেশনেও একই টিকা সফলভাবে ব্যবহার হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টিকা গ্রহণের পর সামান্য ব্যথা, হালকা জ্বর বা ক্লান্তি দেখা দিতে পারে- যা স্বাভাবিক ও অল্প সময়ের মধ্যে সেরে যায়। কিছু ক্ষেত্রে মানসিক ভীতিজনিত কারণে অজ্ঞান হয়ে যাওয়ার মতো প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যা চিকিৎসাবিজ্ঞানে মাস সাইকোজেনিক ইলনেসেস নামে পরিচিত। এটি টিকা–জনিত নয়, মানসিক ভীতি–জনিত প্রতিক্রিয়া।

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে অংশ নিতে Vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে ১৭ সংখ্যার জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে নিবন্ধন করা যাবে।

গতকাল পর্যন্ত ১ কোটি ৬৮ লাখ শিশু টিকার জন্য নিবন্ধিত হয়েছে। যাদের জন্মনিবন্ধন নেই, তাদের বিশেষ ব্যবস্থাপনায় তালিকা করে টিকা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইপিআই বর্তমানে বাংলাদেশের অন্যতম সফল জনস্বাস্থ্য কর্মসূচি, যার মাধ্যমে প্রতিবছর প্রায় ৪২ লাখ শিশুকে বিভিন্ন প্রাণঘাতী সংক্রামক রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় এবং বছরে প্রায় ১ লাখ শিশুর জীবন রক্ষা করা সম্ভব হচ্ছে।

আমার বার্তা/জেএইচ

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান

বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্রে উৎপাদিত ৬ লাখ জিনএক্সপার্ট যক্ষ্মা পরীক্ষার কিট এবং শিশুদেরজন্য ১১ হাজার যক্ষ্মার

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে নয়জন মারা গেছেন। তাদের মধ্যে

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা বড় সংকট বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর

ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সম্প্রসারণে জোর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মুজিব বলেছিলেন সাবধানে থাকিস, জিয়া বলেছিলেন যুদ্ধ করো: সংসদে গয়েশ্বর

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

একাত্তরে কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গোলাম আযমরা

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন সচিব

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে: ডা. জাহিদ

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান

শরিয়াহ আইন নিয়ে জামায়াতের অবস্থান পরিষ্কার করার আহ্বান

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

পদত্যাগ না করেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল

রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে: সংসদে নাহিদ ইসলাম

দেশের স্বার্থে আমাদের একসঙ্গে কাজ করতে হবে: সংসদে চিফ হুইপ

ইরানের ইউরেনিয়াম ইস্যুতে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন পুতিন: ট্রাম্প