
রাজধানী ঢাকায় যে কয়টি হাসপাতাল রয়েছে এবং সাধারণ মানুষের চিকিৎসা সেবা দিচ্ছে তার মধ্যে অন্যতম হাসপাতাল হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল।
শেরেবাংলা নগর হাসপাতাল জোনে রাজধানীর একটি হাসপাতাল এরিয়া।মাএ দশ টাকায় এই হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা সেবা পাওয়া যায়।উন্নত চিকিৎসা উন্নত মানের চিকিৎসা সামগ্রী তথা উন্নত প্রযুক্তির মেশিনের সাহায্যে একজন সাধারণ মানুষ এখানে কাংখিত চিকিৎসা সেবা পেতে পারে। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রায় ১০০ ধরনের চিকিৎসা দেওয়া হয়।
দেশের বিভিন্ন জেলা থেকে এবং প্রায় ৪ কোটি মানুষের বসবাস এই ঢাকা শহরে।এককতায় বলা যায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা মাএ দশ টাকায় উন্নত মানের চিকিৎসা সেবা পাচ্ছে। দশ টাকায় টিকিট কেটে কোন রোগের জন্য কোন শাখায় যেতে হবে এখানকার একদল স্বেচ্ছাসেবক তারা সার্বক্ষণিক দিক নির্দেশনা দিচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে আগত রোগী এবং রোগীর স্বজনদের।
খোজ নিয়ে জানা গেছে উন্নত প্রযুক্তির ব্যবহার উন্নত মানের চিকিৎসা, রোগীর পরিচর্যা ও গভীর পর্যবেক্ষণ এবং সাধারণ মানুষের দোড় গোড়ায় চিকিৎসা সেবা প্রদানের ক্ষেএে বিশেষ অবদানের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল অন্যান্য।
আমার বার্তা/এমই

