ই-পেপার মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে এআই সহায়ক ‘লুনা’র যাত্রা শুরু

আমার বার্তা অনলাইন:
০৪ আগস্ট ২০২৬, ০৯:৫৩

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টারেআ সোমবার (৩ আগষ্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন(go-live) হলো হাসপাতালের নিজস্ব রোগী-সহায়ক এআই অ্যাসিস্ট্যান্ট 'লুনা'। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই কাজ করা এই ডিজিটাল সহায়ক এখন থেকে luna.labaidai.com.bd এবং হাসপাতালের ওয়েবসাইট labaidcancer.com-এ সার্বক্ষণিক পাওয়া যাবে, যা রোগী ও তাঁদের পরিবারের পাশে থাকবে দিনে-রাতে যে কোনো সময়।

লুনা মূলত একজন রোগীর জন্য হাসপাতালের সেবাসমূহ থেকেপছন্দের ও প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসকের প্রোফাইল ও সময়সূচি দেখায় এবং চ্যাটের ভেতরেই অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট সম্পন্ন করার ব্যবস্থা করে দেয়। এর পাশাপাশি হেলথ প্যাকেজ, হোম স্যাম্পল কালেকশন ও অ্যাম্বুলেন্স সেবা সম্পর্কেও তথ্য দেয় লুনা। যাঁরা লক্ষণ বলে বোঝাতে পারেন না বা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাঁদের জন্য রয়েছে একটি বডি-ম্যাপ ফিচার। শরীরের যেখানে ব্যথা বা সমস্যা, সেখানে টাচ করলেই লুনা মিলিয়ে দেয় সংশ্লিষ্ট বিশেষজ্ঞকে। এই ফিচারটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় শরীরের ৪২টি অঙ্গ-প্রত্যঙ্গ চিনতে পারে। তবে লুনা কোনো চিকিৎসা পরামর্শ বা জরুরি নির্দেশনা দেয় না; জরুরি প্রয়োজনে সরাসরি হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।

আনুষ্ঠানিক উদ্বোধনের আগে বিগত কয়েক সপ্তাহ ধরে সীমিত পরিসরে চলা এই সেবা ইতিমধ্যে রোগীদের কাছ থেকে উৎসাহব্যঞ্জক সাড়া পেয়েছে। মাত্র দুই সপ্তাহে লুনার সঙ্গে ১৫ হাজার ৩২০ জন মানুষের যোগাযোগ ঘটেছে, যাঁদের মধ্যে ২৯৭ জন সরাসরি কথোপকথনে অংশ নিয়েছেন এবং মোট ২ হাজার ৩৫৩টি প্রশ্নের উত্তর দিয়েছে লুনা — অর্থাৎ প্রতিটি রোগী গড়ে প্রায় আটটি করে প্রশ্ন করেছেন, যা প্রমাণ করে এগুলো নিছক একটি প্রশ্নে থেমে যাওয়া কথোপকথন নয়, বরং প্রকৃত পরামর্শমূলক আলাপ। এই সময়ের মধ্যে চ্যাটের ভেতর থেকেই ৪৪টি অ্যাপয়েন্টমেন্ট বুক হয়েছে এবং প্রতিটি অনুরোধই শতভাগ নিশ্চিত হয়েছে হাসপাতালের সিস্টেমে। প্রায় ৩ হাজার ১০০ জন রোগী একাধিক দিনে ফিরে এসে লুনার সঙ্গে কথা বলেছেন, যা দেখায় রোগীরা এই সেবার ওপর ভরসা রাখতে শুরু করেছেন।

লুনার সঙ্গে কথোপকথনের প্রায় অর্ধেকই (৪৫ শতাংশ) ঘটে সন্ধ্যা ও গভীর রাতে, যে সময়টায় হাসপাতালের সাধারণ ডেস্কে কোনো মানুষ সাড়া দেওয়ার থাকে না। আর ৮৩ শতাংশ রোগীই লুনার সঙ্গে কথা বলেন মোবাইল ফোন থেকে, যা এই সেবাকে সত্যিকার অর্থে মোবাইল-বান্ধব একটি সমাধান হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে।

লুনার উদ্ভাবক এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম বলেন, "ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর একজন রোগী ও তাঁর পরিবারের সবচেয়ে বেশি প্রয়োজন হয় দ্রুত সঠিক তথ্য আর নির্ভরযোগ্য একজন পাশে থাকা মানুষের অনুভূতি, রাত হোক বা দিন। লুনা তৈরি করা হয়েছে ঠিক সেই জায়গা থেকে, যাতে কেউ প্রশ্ন নিয়ে বসে না থাকেন। গত কয়েক সপ্তাহে আমরা যে সাড়া পেয়েছি, তা আমাদের বিশ্বাস আরও দৃঢ় করেছে যে প্রযুক্তি ঠিকভাবে ব্যবহার করলে তা মানবিক সেবাকে আরও কাছে নিয়ে আসে, দূরে ঠেলে দেয় না।"

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, লুনার এই যাত্রা কেবল শুরু। প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও মানবিক সেবার এই সমন্বয়ের মাধ্যমে ক্যান্সার চিকিৎসায় আসা রোগী ও তাঁদের পরিবারের পাশে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্যভাবে দাঁড়াতে চায় হাসপাতালটি।

আমার বার্তা/এমই

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮০: স্বাস্থ্য অধিদপ্তর

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

মশাবাহিত ডেঙ্গু জ্বরে ভুগে গত ২৪ ঘণ্টায় বা একদিনে দেশে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ের

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩২: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) স্বাস্থ্য

দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না। প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে ফের বাড়ল অপরিশোধিত জ্বালানি তেলের দাম

ঈশ্বরদীতে ‘পাবনা দই ঘর’-কে ১ লাখ টাকা জরিমানা

এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের সহ-সভাপতি মনোনীত হলেন সাকিফ শামীম

ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে এআই সহায়ক ‘লুনা’র যাত্রা শুরু

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জন নিহত

৪ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভার

গুজব-প্রতারণা রোধে এফবিআইর সহযোগিতা চাইলেন আইজিপি

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি

হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে

বিরোধী দল ছাড়াই কাল সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক

রপ্তানি আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে শুরু নতুন অর্থবছর

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

কারিগরি শিক্ষা ও বৃত্তিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮০: স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

গ্যাস-কাঁচামাল সংকটে সার উৎপাদনে বড় ধাক্কা, আমনে সরবরাহ নিয়ে শঙ্কা

সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিমান খাতে সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার: বিমানমন্ত্রী

সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর