ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

অর্জিত কিডনির সিস্ট কাকে বলে ,লক্ষণ কারণ, ও প্রতিকার 

ডা. রাইসুর আক্তার
০৫ নভেম্বর ২০২৬, ১৫:১৫

দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের বা ডায়ালাইসিস করানো ব্যক্তিদের মধ্যে প্রায়শই দেখা যায়, এই সিস্ট গুলি সাধারণত কিডনির কর্মহীনতার দীর্ঘমেয়াদী প্রভাবের কারণে বিকশিত হয়ে থাকে তাকে অর্জিত কিডনির সিস্ট বলে।

এর লক্ষণগুলো হলো:

১. পিঠের নিচে বা পাশে ব্যথা: পাঁজরের নিচে এবং কোমরের উপরে একপাশে বা দুই পাশে দীর্ঘ স্থায়ী বা তীব্র ব্যথা অনুভূত হওয়া।

২. প্রস্রাবে রক্ত: যদি সিস্ট ফেটে যায় বা রক্তপাত হয়, তবে প্রস্রাবের রঙ গাঢ় বা লালচে হয়।

৩. উচ্চ রক্তচাপ: হঠাৎ করে রক্তচাপ বেড়ে যাওয়া বা অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ সিস্টের অন্যতম লক্ষণ।

৪. জ্বর ও কাঁপুনি: যদি সিস্টে ইনফেকশন বা সংক্রমণ হয়, তবে রোগীর জ্বর এবং শরীরে কাঁপুনি দেখা হয়।

৫. পেটে অস্বস্তি বা ফোলাভাব: পেটের উপরিভাগে ভারি বোধ করা বা সিস্ট অনেক বড় হয়ে গেলে পেটের আকার বৃদ্ধি পায়।

৬. ঘন ঘন প্রস্রাব হওয়া: মূত্রাশয়ে চাপ পড়ার ফলে স্বাভাবিকের চেয়ে বেশিবার প্রস্রাবের বেগ অনুভব হয়।

৭. পেটে ব্যথা: পিঠের ব্যথার পাশাপাশি পেটের সামনের দিকেও মাঝে মাঝে ব্যথা হয়।

৮. মাথাব্যথা: উচ্চ রক্তচাপের সাথে সম্পর্কিত জটিলতার কারণে প্রায়ই তীব্র মাথাব্যথা হয়।

৯. প্রস্রাব করতে সমস্যা: প্রস্রাবের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়া বা প্রস্রাবের পরিমাণ কমে যায়।

১০. বমি বমি ভাব: সিস্ট ফেটে গেলে বা তীব্র যন্ত্রণার ফলে বমি ভাব বা বমি হয়।

কিডনির কার্যকারিতা কমে যাওয়ার প্রধান কারণ

১. বয়স বৃদ্ধি: বয়স বাড়ার সাথে সাথে কিডনির টিস্যুতে পরিবর্তন আসে, যা সিস্ট হওয়ার প্রধান কারণ । সাধারণত ৪০ থেকে ৫০ বছর বয়সের পর এর প্রকোপ বেড়ে যায়।

২. দীর্ঘ মেয়াদী কিডনি রোগ (CKD): যাদের দীর্ঘ সময় ধরে কিডনির সমস্যা রয়েছে, তাদের কিডনিতে অর্জিত সিস্ট হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে।

৩. ডায়ালাইসিস: যারা দীর্ঘ সময় ডায়ালাইসিস নিচ্ছেন, তাদের প্রায় ৯০% পর্যন্ত ক্ষেত্রে অর্জিত সিস্টিক কিডনি ডিজিজ (ACKD) দেখা দেয়।

৪. কিডনি নালীর প্রতিবন্ধকতা: কিডনির সূক্ষ্ম ফিল্টারিং টিউব বা নালী গুলো কোনো কারণে বন্ধ হয়ে গেলে সেখানে তরল জমে সিস্ট তৈরি হয়।

৫. অক্সালেট ক্রিস্টাল জমা হওয়া: কিডনি নালীতে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল জমে গিয়ে নালী বন্ধ করে দিতে পারে, যা সিস্ট তৈরিতে সহায়ক করে থাকে।

৬. উচ্চ রক্তচাপ: দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ কিডনির রক্তনালী ও টিস্যুর ক্ষতি করে সিস্ট হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়।

৭. কিডনিতে রক্ত চলাচলের অভাব : কিডনির কোনো অংশে পর্যাপ্ত রক্ত সরবরাহ না হলে টিস্যু শুকিয়ে যেতে পারে , যা পরবর্তীতে সিস্টে রূপ নেয়।

৮. গ্রোথ ফ্যাক্টরের প্রভাব: শরীরে নির্দিষ্ট কিছু হরমোন বা গ্রোথ ফ্যাক্টরের আধিক্য কিডনির কোষগুলোকে অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে সিস্ট তৈরি করে।

৯. ধূমপান: ধূমপান কিডনির দীর্ঘ মেয়াদী ক্ষতি করে এবং সিস্ট হওয়ার ঝুঁকি ত্বরান্বিত করে।

১০. পুরুষ লিঙ্গ: পরিসংখ্যান অনুযায়ী নারীদের তুলনায় পুরুষদের মধ্যে সাধারণ ও অর্জিত কিডনি সিস্ট হওয়ার প্রবণতা বেশি দেখা যায়।

অর্জিত কিডনির সিস্ট এর প্রতিরোধ

অর্জিত কিডনি সিস্ট ও এর প্রতিরোধের কার্যকর উপায় নিচে দেওয়া হলো:

১. পর্যাপ্ত পানি পান: প্রতিদিন অন্তত ৮-১০ গ্লাস পানি পান করে শরীর হাইড্রেটেড রাখুন। এটি কিডনির বর্জ্য অপসারণে সাহায্য করে এবং এর ওপর চাপ কমায়।

২. সোডিয়াম বা লবণ নিয়ন্ত্রণ: খাবারে অতিরিক্ত লবণের ব্যবহার সম্পূর্ণ বর্জন করুন। অতিরিক্ত সোডিয়াম রক্তচাপ বাড়িয়ে কিডনির সিস্টের ক্ষতি করে থাকে।

৩. রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা: উচ্চ রক্তচাপ কিডনির রক্তনালী কে ক্ষতিগ্রস্ত করে। একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধ ও সুষম ডায়েটের মাধ্যমে রক্তচাপ স্বাভাবিক রাখুন।

৪. ডায়াবেটিস ব্যবস্থাপনা: রক্তের শর্করার মাত্রা বা ডায়াবেটিস সবসময় নিয়ন্ত্রণে রাখুন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কিডনির কার্যকারিতা দ্রুত নষ্ট করে সিস্টের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

৫. ব্যথা নাশক ওষুধ পরিহার: চিকিৎসকের পরামর্শ ছাড়া ওভার- দ্য -কাউন্টার (OTC) ব্যথা নাশক ওষুধ (যেমন: NSAIDs বা আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন) খাওয়া থেকে বিরত থাকুন।

৬. সুষম ও পুষ্টিকর খাদ্যগ্রহণ: খাদ্যতালিকায় প্রচুর পরিমাণে তাজা ফল, শাকসবজি, গোটা শস্য বা হোল গ্রেইন এবং লিন প্রোটিন অন্তর্ভুক্ত করুন। প্রক্রিয়া জাত ও টিনজাত খাবার এড়িয়ে চলুন।

৭. ধূমপান ও মদ্যপান বর্জন: তামাক এবং অ্যালকোহল গ্রহণ কিডনির স্বাভাবিক রক্তসঞ্চালন ও কার্যকারিতা ব্যাহত করে। তাই ধূমপান ও মদ্যপানের অভ্যাস পুরোপুরি ত্যাগ করুন।

৮. নিয়মিত শারীরিক ব্যায়াম: ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট হালকা ব্যায়াম, হাঁটা বা ইয়োগা করুন। তবে কিডনিতে আঘাত লাগতে পারে এমন ভারী ব্যায়াম এড়িয়ে চলুন।

৯. মূত্রনালীর সংক্রমণ (UTI) প্রতিরোধ: প্রস্রাবে কোনো ধরনের ইনফেকশন বা সংক্রমণ হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নিন। সংক্রমণ ছড়ালে তা কিডনির সিস্টে জটিলতা তৈরি করে থাকে।

১০. নিয়মিত কিডনি পরীক্ষা ও স্ক্রিনিং: বিশেষ করে যারা দীর্ঘদিনের কিডনি রোগী বা ডায়ালাইসিসে আছেন, তারা নিয়মিত আল্ট্রাসনোগ্রাম (USG) বা সিটি স্ক্যানের মাধ্যমে কিডনির অবস্থা পর্যবেক্ষণ করুন।

যে সকল ঔষধ গুলো কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর। সেই সকল ঔষধ গুলো বাদ দিয়ে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা উচিৎ।

লেখক : ডা. রাইসুর আক্তার (কিডনি বিশেষজ্ঞ )

সিনিয়র কনসালটেন্ট ও চেয়ারম্যান, ডা: রাইসুর'স চেম্বার।

হাকিম টাওয়ার,( দ্বিতীয় তলা) মধ্য বাড্ডা, বাস স্ট্যান্ড সংলগ্ন , ঢাকা।

হামের উপসর্গ নিয়ে সিলেট ও ময়মনসিংহে ৪ শিশুর মৃত্যু

ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় তাদের মধ্যে বরিশালে দুজন,

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা

বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হলো ডায়াবেটিস। পরিবর্তিত জীবনযাত্রার সঙ্গে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের

বিএমইউতে আন্তর্জাতিক মানের ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ

বাংলাদেশে ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা, শিক্ষা ও গবেষণার সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ধাপ্পাবাজি বললেন আইজেনকোট

অর্ধশতাধিক কারখানায় ছুটি, ৭টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের সেই এসপি গ্রেফতার

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেল ট্যাংকারে আগুন

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

১৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

যেভাবে মোবাইলে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

‘খুলনায় সন্ত্রাসের অভয়ারণ্যের পেছনে সরকারের ব্যর্থতা’

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

রেকর্ড ৮ প্রবাসী ফুটবলারকে নিয়ে সেমিফাইনালে নামছে বাংলাদেশ

সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতার জন্য দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 

বাংলাদেশ-সিঙ্গাপুর যুক্ত হচ্ছে প্যারিস চুক্তির কার্বন বাজারে 

সীমান্ত পেরিয়ে বাড়ছে সংঘবদ্ধ অপরাধ, প্রতিরোধে প্রয়োজন বৈশ্বিক ঐক্য

বিদায় নেতানিয়াহু, থাকছে ইসরাইলের উগ্র ডানপন্থি নীতি

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন সচেতনতা