ই-পেপার শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

ইসরায়েলি হামলার মুখে গাজা শহর ছাড়ছেন হাজার হাজার ফিলিস্তিনি

আমার বার্তা অনলাইন
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭

ইসরায়েলি সেনাবাহিনী গত দুই বছরের যুদ্ধের মধ্যে গাজা শহরে সবচেয়ে ভয়াবহ হামলা শুরু করেছে। শহরের উপর ব্যাপক বোমা ও গুলিবর্ষণের মধ্যে হাজারো বাসিন্দা প্রাণ নিয়ে পালিয়ে যাচ্ছেন। অনেকেই আশঙ্কা করছেন তারা হয়তো আর কখনও ফিরে যেতে পারবেন না। জাতিসংঘ মহাসচিব এই হামলাকে ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন।

এমন পরিস্থিতিতে গাজা জ্বলছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এ সময় শহর থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়, আর উপকূলীয় আল-রাশিদ সড়ক দিয়ে আসবাবপত্র বোঝাই ভ্যান ও গাধার গাড়ি এবং পায়ে হেঁটে মানুষজন দক্ষিণে ছুটে চলেছেন।

শুরুতে অনেকেই ইসরায়েলি আগ্রাসনের মুখেও শহরে থাকার প্রতিজ্ঞা করেছিলেন। কিন্তু সেনাবাহিনী যখন ঘন ঘন ও প্রাণঘাতী বোমা হামলা শুরু করে তখন তারা সরে যেতে বাধ্য হচ্ছেন।

মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহরে অন্তত ৯১ জনকে হত্যা করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। তারা জানায়, উপকূলীয় সড়কে পালিয়ে যাওয়ার চেষ্টাকারীদের বহনকারী একটি যান লক্ষ্য করে বোমা ফেলা হয়।

এদিন শহরের অন্তত ১৭টি আবাসিক ভবন ধ্বংস করা হয়েছে, যার মধ্যে পূর্বাঞ্চলীয় তুফফাহ এলাকায় অবস্থিত ঐতিহাসিক আইবাকি মসজিদও রয়েছে, যেটি একটি যুদ্ধবিমান থেকে লক্ষ্য করে ধ্বংস করা হয়।

বোমাবর্ষণের পাশাপাশি শহরের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলে বিস্ফোরক বোঝাই রোবটের সাহায্যে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী।

চলতি মাসের শুরুর দিকে মানবাধিকার সংস্থা ইউরো-মেড মনিটর জানায়, ইসরায়েল সেনাবাহিনী অন্তত ১৫টি বিস্ফোরক রোবট ব্যবহার করছে, যার প্রত্যেকটি একসঙ্গে ২০টি আবাসিক ইউনিট ধ্বংস করার ক্ষমতা রাখে। - সূত্র: আল-জাজিরা

আমার বার্তা/জেএইচ

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত

ইন্দোনেশিয়ায় একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। চালকসহ মোট ৮ জন যাত্রী ছিলেন হেলিকপ্টারটিতে; দুর্ঘটনায় তারা

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে

হরমুজ নিয়ে ৪০ দেশের বৈঠক ডাকল যুক্তরাজ্য-ফ্রান্স

প্রায় ৪০টি দেশের নেতাদের নিয়ে শুক্রবার (১৭ এপ্রিল) একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছে যুক্তরাজ্য ও

যুদ্ধের প্রভাবে উৎপাদন ব্যয় বৃদ্ধি, চীনের বৃহত্তম বাণিজ্য মেলায় উদ্বেগ

ইরান যুদ্ধের প্রভাবে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় চীনের উৎপাদন খাতে চাপ তৈরি হয়েছে, যার নেতিবাচক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত

কক্সবাজার সীমান্তে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা দিলো বিজিবি

বাজারে অকটেন সরবরাহ ২৫% বাড়ানোর পরিকল্পনা বিপিসির

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

মুক্তিযুদ্ধের ৫৬ বছরেও প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: ফখরুল

হরমুজ নিয়ে ৪০ দেশের বৈঠক ডাকল যুক্তরাজ্য-ফ্রান্স

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৩ ঘোড়াসহ দুইজন নিহত

নিউজিল্যান্ডের বিপক্ষেও উন্নতির কথা জানালেন সিমন্স

নরসিংদীতে অভিযান চালিয়ে ৯ হাজার লিটার তেল জব্দ

যুদ্ধের প্রভাবে উৎপাদন ব্যয় বৃদ্ধি, চীনের বৃহত্তম বাণিজ্য মেলায় উদ্বেগ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ, তদন্তে নামল আইসিসি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরুর অনুমতি

১০ মিনিটে তৈরি করুন আফগানি চিকেন কাবাব মালাইকারি

ঢাকাসহ দেশের সব বিভাগে ঝড়ো বৃষ্টির আভাস

ভূমি দখলের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

ইউটিউবে চাইলেই এখন বন্ধ করা যাবে ‘শর্টস’ ফিচার

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: প্রতিমন্ত্রী

হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করলো আইএমএফ ও বিশ্বব্যাংক

জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না: এটিএম আজহার