ই-পেপার মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

বিকৃত যৌন ব্যবসা চক্রের ভয়াবহ এক রাঘববোয়াল চিহ্নিত, শিকার যেসব নারী

আমার বার্তা অনলাইন
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের অন্যতম বিলাসবহুল এলাকায় গড়ে ওঠা একটি যৌন ব্যবসা ও নারী নির্যাতন চক্রের মূল হোতা হিসেবে চার্লস মোসিগা নামের এক ব্যক্তিকে চিহ্নিত করেছে বিবিসির অনুসন্ধানী দল।

পরিচয় গোপন করে কাজ করা বিবিসির এক প্রতিবেদককে মোসিগা জানান, একটি সেক্স পার্টির জন্য তিনি ন্যূনতম এক হাজার ডলারে নারী সরবরাহ করতে পারেন। এসব নারী গ্রাহকের চাহিদা মেটাতে ‘প্রায় সবকিছুই’ করতে প্রস্তুত। মোসিগা নিজেকে লন্ডনের সাবেক বাসচালক হিসেবে পরিচয় দেন।

দুবাইয়ের ‘উন্মত্ত’ সেক্স পার্টি নিয়ে নানা গুজব, ব্যঙ্গ এবং জল্পনা বহু বছর ধরেই প্রচলিত। টিকটকে এ-সম্পর্কিত একটি হ্যাশট্যাগ দেখা হয়েছে ৪৫ কোটিরও বেশি বার। এসব কনটেন্টে অভিযোগ ওঠে, অর্থলোভী কিছু নারী ইনফ্লুয়েন্সারের ছদ্মবেশে বিলাসী জীবনযাপনের খরচ জোগাতে গোপনে যৌনকর্মে লিপ্ত হন। তবে বিবিসির অনুসন্ধান বলছে, বাস্তবতা আরও ভয়াবহ।

প্রতারণার ফাঁদে আফ্রিকান তরুণীরা

উগান্ডার বেশ কয়েকজন তরুণী বিবিসিকে জানিয়েছেন, তারা ভাবেননি যৌনকর্মে নিয়োজিত হতে হবে। কেউ কেউ মনে করেছিলেন, তারা দুবাইয়ে গিয়ে সুপার মার্কেট বা হোটেলে কাজ করবেন।

‘মিয়া’ (ছদ্মনাম) নামে এক তরুণী বলেন, মোসিগার এনে দেওয়া এক গ্রাহক নিয়মিত মেয়েদের গায়ে মলত্যাগ করতে চাইতেন। মোসিগার চক্র তাঁকে প্রতারণার মাধ্যমে এই পেশায় জড়িয়েছে বলেও জানান তিনি।

মোসিগা যদিও এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কেবল বাসা ভাড়া পেতে সহায়তা করেন এবং নারীরা তাঁর সঙ্গে বিভিন্ন পার্টিতে যান, কারণ তাঁর ধনী লোকজনের সঙ্গে যোগাযোগ রয়েছে।

মৃত্যু, আত্মহত্যা না হত্যা

বিবিসি আরও জানায়, মোসিগার সঙ্গে সংশ্লিষ্ট দু’জন নারী দুবাইয়ের সুউচ্চ ভবন থেকে পড়ে মারা গেছেন। যদিও পুলিশের ভাষ্য অনুযায়ী, এটি আত্মহত্যা; তবে নিহতদের পরিবার ও বন্ধুরা বিশ্বাস করেন, এগুলো সঠিকভাবে তদন্ত করা হয়নি।

মারা যাওয়া নারীদের একজন মোনিক কারুঙ্গি, যিনি পশ্চিম উগান্ডা থেকে এসে মোসিগার ব্যবস্থাপনায় থাকা একটি ফ্ল্যাটে থাকতেন। সেই ফ্ল্যাটে একই সঙ্গে থাকতেন প্রায় ৫০ জন নারী। ওই ফ্ল্যাটটিকে মিয়া ‘বাজার’ হিসেবে আখ্যায়িত করেন।

মোনিকের বোন রিতা জানান, তাঁর বোন দুবাই গিয়েছিলেন একটি সুপার মার্কেটে কাজ করার জন্য। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন।

মিয়া বলেন, মোনিক মোসিগার চাহিদা মানতে অস্বীকৃতি জানাতেন এবং চক্র থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন। তিনি একটি চাকরি পেয়ে অন্য ফ্ল্যাটে চলে গিয়েছিলেন। কিন্তু সেই বাসার বারান্দা থেকে ২০২২ সালের ১ মে তিনি পড়ে যান। মোনিকের মৃত্যুর মাত্র চার দিন আগে তিনি একটি সেলফি তুলে পোস্ট করেছিলেন।

ঋণের নামে শোষণ, বিকৃত যৌনতা

মিয়া জানান, তিনি দেশে ফেরার কথা বলতেই মোসিগা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং জানান, মিয়ার কাছে তিনি ২ হাজার ৭১১ ডলার পাবেন। সময়মতো পরিশোধ না করলে তা দ্বিগুণ হয়ে যাবে।

মোনিকের আত্মীয় মাইকেল (ছদ্মনাম) জানান, কয়েক সপ্তাহের মধ্যেই মোসিগার কাছে মোনিকের ঋণ বেড়ে দাঁড়ায় প্রায় ২৭ হাজার ডলার। মোনিক প্রায়ই কান্নাভেজা ভয়েস নোট পাঠিয়ে সহায়তা চাইতেন।

মিয়া বলেন, বেশিরভাগ গ্রাহক ছিলেন ইউরোপের শ্বেতাঙ্গ পুরুষ। তাঁদের অনেকে ছিল চরম বিকৃত যৌনচাহিদায় আসক্ত। নিচু গলায় তিনি বলেন, এক গ্রাহক মেয়েদের গায়ে মলত্যাগ করে সেটি খাওয়াতে চাইতেন।

মোসিগার গোপন জীবন, গোপন পরিচয়

চার্লস মোসিগাকে চিহ্নিত করা সহজ ছিল না। অনলাইনে তার পেছন থেকে তোলা একটি ছবিই ছিল অনুসন্ধানীদের একমাত্র সূত্র। বিভিন্ন নামে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতেন তিনি। ছদ্মবেশে অনুসন্ধান ও চক্রের এক সাবেক সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে দুবাইয়ের জুমেইরাহ এলাকায় খুঁজে পাওয়া যায়।

‘ট্রয়’ নামে এক ব্যক্তি জানান, মোসিগা কখনো নিজের নাম ব্যবহার করতেন না। গাড়ি, বাসা বা অন্য যে কোনো কাজে তিনি ট্রয়সহ অন্যদের নাম ব্যবহার করতেন।

মৃত্যুর পরও অন্ধকারে পরিবার

মোনিকের পরিবার আজও তাঁর মরদেহ পায়নি। বিবিসি অনুসন্ধানে জানা গেছে, তাকে দাফন করা হয়েছে দুবাইয়ের আল কুসাইস কবরস্থানের ‘অজ্ঞাতপরিচয়’ অংশে। মোনিকের বোন রিতা বলেন, তাদের পরিবার এখন শুধু শোক নয়, আতঙ্কেও রয়েছে, যেন এমন ঘটনা আর কারও না ঘটে চার্লস মোসিগার কাছে বিবিসি তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সব অভিযোগ মিথ্যা।’

সূত্র: বিবিসি

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু