ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

পাকিস্তান-বাংলাদেশ ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত

আমার বার্তা অনলাইন
১১ নভেম্বর ২০২৫, ১০:২০

দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। বিস্ফোরণের ঘটনায় নয়জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়ার পর সোমবার (১০ নভেম্বর) রাতেই আন্তর্জাতিক সীমান্তগুলোতে নিরাপত্তা কড়াকড়ি করা হয়।

সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তজুড়ে নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে উত্তরপ্রদেশ-নেপাল সীমান্ত ও দেশের অন্যান্য সেনা চৌকিগুলোতেও কড়া নিরাপত্তা ব্যবস্থা গঠন করা হয়েছে। সীমান্তগুলোতে টহল ও চেকপোস্ট বৃদ্ধি, আরও নজরদারি টহল ও টীম মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে দিল্লির ঐতিহাসিক লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্দাই আই২০ গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণটি এতটাই প্রবল ছিল যে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে ছিন্নভিন্ন মরদেহ ও কয়েকটি গাড়ি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়।

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে রাস্তায় ছড়িয়ে থাকা দগ্ধদেহ ও ধ্বংসস্তূপ দেখা গেছে। দিল্লির উপ-প্রধান অগ্নিনির্বাপক কর্মকর্তা একে মালিক জানিয়েছেন, তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ও সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিস্ফোরণের পরে লাল কেল্লা ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। এলাকাটিতে প্রতিদিনই পর্যটকদের ব্যাপক ভীড় থাকে। এই ঘটনার পর পর্যটক ও সাধারণ মানুষদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে, একই দিন দিল্লি থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে প্রায় ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। বিহারের দ্বিতীয় দফার ভোটগ্রহণের ঠিক আগে এসব ঘটনা ঘটতে শুরু করেছে।

দিল্লি পুলিশ এখনো বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে কোনো চূড়ান্ত তথ্য দেয়নি। ঘটনার তদন্তে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা আধাসামরিক ইউনিট ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)। এনএসজি ও স্থানীয় তদন্তকারীরা গাড়ির ধ্বংসাবশেষ এবং আশপাশের এলাকা থেকে নমুনা সংগ্রহ করে বিস্ফোরণের উৎস ও উদ্দেশ্য নির্ণয়ের চেষ্টা করছে। - সূত্র: এমএসএন, ইন্ডিয়া টুডে

আমার বার্তা/জেএইচ

মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে একযোগে হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের তিন দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতে অবস্থিত তিনটি মার্কিন সামরিক ঘাঁটিতে কয়েক

ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে: ডোনাল্ড ট্রাম্পের দাবি

গত দুই সপ্তাহ ধরে চলমান সংঘর্ষে যুক্তরাষ্ট্রের বাহিনী ইতোমধ্যেই ইরানের প্রায় ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস

ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান

ভারত মহাসাগরে ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ হামলার উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির

মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে ভিডিও প্রচার, আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে পুঁজি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

ডিএমপির ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন

গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড, দুই পুলিশ সদস্য ক্লোজড

পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক কৃষি কার্ড পাবে: ড. তিতুমীর

মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে একযোগে হামলা ইরানের

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

ঈদযাত্রা নিরাপদ রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে: ডোনাল্ড ট্রাম্পের দাবি

রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরাইলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান উদ্বোধন

ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী

দেশের আরও ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান

অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: ফখরুল

উচ্চ নিরাপত্তাসম্পন্ন স্মার্টফোন ব্যবহার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী