ই-পেপার বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

কাশ্মিরে থানায় বিস্ফোরণ, নিহত ৭ — আহত অন্তত ২৭

আমার বার্তা অনলাইন
১৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৪

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের শ্রীনগরের নোগাম থানায় জব্দ করা বিস্ফোরক পরীক্ষা করার সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে সাতজন প্রাণ হারান এবং আহত হন ২৭ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসন জানিয়েছে। নিহতদের বেশিরভাগই পুলিশ ও ফরেনসিক বিভাগের সদস্য। বিস্ফোরণের সময় তারা উদ্ধার করা বিস্ফোরক পরীক্ষা করছিলেন। নিহতদের মধ্যে শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তা রয়েছেন।

ঘটনার পর আহতদের সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতাল এবং শের-ই-কাশ্মির ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে পুলিশের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে তদন্ত শুরু করেছেন।

নোগাম থানার পুলিশ সম্প্রতি ওই এলাকায় জইস-ই-মোহাম্মদের পোস্টার লাগানোর ঘটনায় ব্যবস্থা নিয়েছিল। সেই সূত্রে ব্যাপক বিস্ফোরক উদ্ধার করা হয় এবং কয়েকজন চিকিৎসককে গ্রেপ্তার করা হয়। গত অক্টোবরে আটক হওয়া চিকিৎসক আদিল আহমেদ রাথের লাগানো পোস্টারে নিরাপত্তা বাহিনী ও বহিরাগতদের ওপর বড় হামলার হুমকি দেওয়া ছিল। তাকে গ্রেপ্তারের পর একটি নেটওয়ার্কের তথ্য পাওয়া যায়, যারা দিল্লিতে আত্মঘাতী বিস্ফোরণে ১৩ জনকে হত্যা করেছিল।

সূত্র: এনডিটিভি

জায়নবাদ মানবতার হুমকি, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, জায়নবাদ (উগ্র ইহুদি) জাতীয়তাবাদ মুসলিম বিশ্বে অস্থিতিশীলতার চালিকাশক্তি এবং মানবতার

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের রেড

ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধংসের দাবি যুক্তরাষ্ট্রের

ওমান উপসাগরে ইরানের নৌবাহিনীর ১১টি জাহাজ টহল দিচ্ছিল। সবগুলোকে ধ্বংস করা হয়েছে বলে এক বিবৃতিতে

হিজবুল্লার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেন লেবাননের প্রধানমন্ত্রী

লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লার সামরিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। সেই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধে ডিএমপি কমিশনারের নির্দেশ

কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন ১০ মার্চ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই: সেতুমন্ত্রী

বর্ষা মৌসুমে মশা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার আইসিইউতে ওষুধ প্রতিরোধী ছত্রাক: গবেষণা

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি আক্তার

ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

ডিজিটাল ডিভাইসে নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী

জায়নবাদ মানবতার হুমকি, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ: দুদকের বিদায়ী চেয়ারম্যান

কাতার-দুবাইসহ ছয় রুটে বিমানের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

মিরপুরের চাঁদাবাজের মূলহোতা শাহীনুল ইসলাম জীবন ও দুই সহযোগী আটক

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনাররা