ই-পেপার মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন

আমার বার্তা অনলাইন:
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

কুখ্যাত মৃত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন–সংক্রান্ত কংগ্রেসীয় তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

বিল ক্লিনটনের ডেপুটি চিফ অব স্টাফ সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি লেখেন, সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী তদন্ত কমিটির সামনে উপস্থিত হবেন।

এই সিদ্ধান্ত আসে এমন এক সময়ে, যখন রিপাবলিকান–নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ উভয় ক্লিনটনকে আইনি তলব অমান্যের অভিযোগে ‘ক্রিমিনাল কনটেম্পট’ ঘোষণার বিষয়ে ভোটাভুটি করতে পারে—এমন আলোচনা চলছিল।

মার্কিন বিচার বিভাগ প্রকাশিত এপস্টেইন–সংক্রান্ত নথিতে বিল ক্লিনটনের একটি ছবি থাকলেও তিনি কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। রিপাবলিকানদের নেতৃত্বাধীন হাউস ওভারসাইট কমিটি গত মাসের শেষ দিকে ক্লিনটন দম্পতিকে অবমাননার অভিযোগে অভিযুক্ত করার প্রস্তাব অনুমোদন করে; এতে কয়েকজন ডেমোক্র্যাট সদস্যও সমর্থন দেন।

সে সময় কমিটির চেয়ারম্যান জেমস কোমার বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’।

ক্লিনটন দম্পতির আইনজীবীরা কমিটির তলবকে ‘কার্যকরযোগ্য নয়’ বলে উল্লেখ করে জানান, এপস্টেইন বিষয়ে তাদের কাছে থাকা ‘সীমিত তথ্য’ ইতোমধ্যে দেওয়া হয়েছে। তারা আরও বলেন, এই আইনি তলব রাজনৈতিক প্রতিপক্ষকে বিব্রত করার কৌশল ছাড়া কিছু নয়।

সোমবার সন্ধ্যায় ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে নিশ্চিত করেন, ক্লিনটন দম্পতি তদন্ত কমিটির সামনে হাজির হবেন। তিনি লেখেন, তারা সদিচ্ছার ভিত্তিতে আলোচনা করেছেন এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য একটি দৃষ্টান্ত স্থাপনের প্রত্যাশা করছেন।

এপস্টেইনের নির্যাতনের শিকারদের কেউ কখনো বিল ক্লিনটনের বিরুদ্ধে অভিযোগ তোলেননি। এপস্টেইনের অপরাধ সম্পর্কে জানতেন—এমন অভিযোগও তিনি বরাবরই অস্বীকার করে আসছেন।

কংগ্রেসের নির্দেশে বিচার বিভাগ যে ছবিগুলো প্রকাশ করেছে, তাতে বিল ক্লিনটনকে এপস্টেইনের সঙ্গে এবং তার মালিকানাধীন একটি সম্পত্তিতে দেখা যায়। একটি ছবিতে তাকে সুইমিং পুলে এবং আরেকটিতে হট টাবের মতো স্থানে শুয়ে থাকতে দেখা যায়। এ বিষয়ে ক্লিনটনের মুখপাত্র জানান, ছবিগুলো বহু পুরোনো এবং এপস্টেইনের অপরাধ প্রকাশ্যে আসার আগেই ক্লিনটন তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন।

হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান আগেও উল্লেখ করেছিলেন, ক্লিনটন দম্পতিকে তলবের সিদ্ধান্ত দ্বিদলীয়ভাবে অনুমোদিত হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, তাদের আইনজীবীদের সঙ্গে দীর্ঘ সময় ধরে যোগাযোগ করা হলেও তারা বারবার সময়ক্ষেপণ করেছেন।

আমার বার্তা/এমই

ইরানের সঙ্গে চুক্তি হতে পারে আগামী সপ্তাহেই: ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি আগামী সপ্তাহের মধ্যেই সম্পন্ন হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন

যুক্তরাষ্ট্রের আইওয়াতে পারিবারিক বিরোধে বন্দুক হামলায় ৭ জন নিহত

যুক্তরাষ্ট্রের আইওয়াতে 'পারিবারিক বিবাদ' জের ধরে গুলিতে সন্দেহভাজনসহ ৭ জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, আইওয়াতে পারিবারিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সম্ভাব্য ঐতিহাসিক শান্তি চুক্তির খসড়া নিয়ে আলোচনা চলছে, যার আওতায়

ইরানের সঙ্গে চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে: সমালোচকদের ট্রাম্প

ইরান পরিস্থিতি নিয়ে নতুন একটি বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তেহরান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২০ জন

মামলার টেন্ডার জালিয়াতি রোধে অ্যাটর্নি জেনারেলের কয়েক দফা নির্দেশনা

অটোরিকশাচালকদের বেকার না করেই সমাধান চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

বাফুফের বর্ষপঞ্জিতে আগামী মৌসুমে ৪৭ আন্তর্জাতিক প্রতিযোগিতা

স্পেনের বিনিয়োগে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হতে পারে

বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

বাংলাদেশের এলডিসি উত্তরণ পিছিয়ে দিতে রাজি হলো ইউএনসিডিপি

অর্থনৈতিক সহযোগিতা আরও নিবিড় করতে চায় বাংলাদেশ-সুইজারল্যান্ড

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা

একদিনে হাম ও হামের উপসর্গে ৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

জটিল রোগে অনুদান ১ লাখ টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার: ডা. জাহিদ

অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বডার কিলিং’ বলা ঠিক হবে না

বিশাল উচ্চলম্ফের পর সামান্য কমলো এলপিজির দাম

রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করার চেষ্টা চলছে, ছয় শিশুর মৃত্যুতে পোস্টমর্টেম জরুরি

আমাদের সবার সন্তান থাকলেও তাদের সুরক্ষার বিষয়ে আমরা যথেষ্ট সচেতন নই

রামিসা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, আত্মপক্ষ সমর্থন বুধবার

দুই সপ্তাহের মধ্যে বিএসইসিতে নতুন চেয়ারম্যান-কমিশনার নিয়োগ: অর্থমন্ত্রী

ধামরাইয়ে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১ লাখ টাকা জরিমানা

ভোলায় তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা, গার্ড অব অনার প্রদান