ই-পেপার সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইসলামাবাদে অবিশ্বাসের ছায়ায় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা

আমার বার্তা অনলাইন
১১ এপ্রিল ২০২৬, ১১:০২

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ঘিরে পারস্পরিক অবিশ্বাসই ছিল প্রধান বাস্তবতা, এমনটাই জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। ইরানি প্রতিনিধিদলের প্রধান ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ ইসলামাবাদে পৌঁছে বলেছেন, ‘আমাদের সদিচ্ছা আছে, কিন্তু আমরা বিশ্বাস করি না।

তিনি আরও বলেন, ‘আমেরিকানদের সঙ্গে আমাদের আলোচনার অভিজ্ঞতা সবসময়ই ব্যর্থতা ও প্রতিশ্রুতি ভঙ্গের মাধ্যমে শেষ হয়েছে।’

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সতর্ক অবস্থান নিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, যদি ইরান আমাদের সঙ্গে কৌশল করার চেষ্টা করে, তাহলে তারা দেখবে আমাদের আলোচক দল ততটা সহনশীল নয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রধান অগ্রাধিকার হলো ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। এটাই ৯৯ শতাংশ বিষয়। তবে লেবাননে ইসরায়েলের চলমান হামলা বন্ধ করা, যা ইরানের অন্যতম প্রধান শর্ত এবং অবরুদ্ধ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সুনির্দিষ্ট শর্তও আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইরান জানিয়েছে, লেবানন প্রসঙ্গে প্রতিশ্রুতি এবং নিষেধাজ্ঞার অংশ হিসেবে জব্দ করা ইরানের সম্পদ মুক্ত না হলে আলোচনা শুরুই সম্ভব নয়। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান হলো, লেবানন এই যুদ্ধবিরতি চুক্তির অংশ নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, ‘ইরান বুঝতে পারছে না যে তাদের হাতে কোনো কার্ড নেই, শুধু আন্তর্জাতিক জলপথ ব্যবহার করে স্বল্পমেয়াদে বিশ্বকে চাপ দেওয়ার চেষ্টা ছাড়া। তারা আজ বেঁচে আছে শুধু আলোচনার জন্য!’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, অগ্রগতি অর্জন করা সহজ হবে না। এই পর্যায়টাকে ইংরেজিতে বলা হয় ‘মেক অর ব্রেক’—অর্থাৎ সবকিছু সফল হবে, না হয় ভেঙে পড়বে।’

ইসলামাবাদে যেখানে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় বসতে যাচ্ছে, সেই সেরেনা হোটেলের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সব রাস্তাই বন্ধ রাখা হয়েছে। এক্সপ্রেসওয়ের পাশে ‘ইসলামাবাদ টকস’ লেখা ব্যানারও টাঙানো হয়েছে।

তবে তেহরানে অনেকেই আলোচনার সফলতা নিয়ে সন্দিহান। এএফপিকে ৩০ বছর বয়সী স্থানীয় এক বাসিন্দা বলেন, ট্রাম্পের বেশিরভাগ বক্তব্যই তার কাছে ‘শুধুই শব্দদূষণ আর অর্থহীন কথা’ বলে মনে হয়। - সূত্র: দ্য গার্ডিয়ান

ইরানে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র

ইরানে যুক্তরাষ্ট্র আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা চালাতে পারে বলে জানিয়েছেন কাতারের দোহা

১৪২ কোটির দেশেও বেশি সন্তান নিতে উৎসাহ দিচ্ছে মোদি-ঘনিষ্ঠরা

১৪২ কোটি মানুষের দেশ ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র। তরুণদের মধ্যে উচ্চ বেকারত্বের মতো

এক সপ্তাহে ইউক্রেনের ৩ হাজারের বেশি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

গত ১০ মে থেকে ১৭ মে পর্যন্ত ৭ দিনে ইউক্রেন থেকে নিক্ষিপ্ত ৩ হাজার ১২৪টি

যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকো: এক শিশুর হাত ধরে যেভাবে ছড়াল প্রাণঘাতী হাম

ঘটনার শুরু গত বছরের শুরুর দিকে। মেক্সিকোর নয় বছর বয়সী এক শিশু তার বাবা-মায়ের সঙ্গে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন, ঢাকার দুই সিটির মেয়র প্রার্থী ঘোষণা

পানি সংকট দিনদিন প্রকট আকার ধারণ করছে: স্থানীয় সরকার মন্ত্রী

শাপলা চত্বরের ঘটনায় ইসলামিক টিভি তাদের সব ভিডিও আলামত ট্রাইব্যুনালে দেবে

সাধারণ শিক্ষার সকল স্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার দাবি

ঈদুল আজহায় রাজধানীর নিরাপত্তা-ট্রাফিক নিয়ে ডিএমপির সমন্বয় সভা

ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক, তবে ২৫-২৬ মে খোলা থাকছে যেসব এলাকায়

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে জিও-লোকেশন মনিটরিং চালু হচ্ছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশ ৩৯০ রানে অলআউট, বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ

আন্তর্জাতিক মা ও সেবিকা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

‘রক্তপাতহীন’ স্থানীয় সরকার নির্বাচনে দলগুলোর সহযোগিতা চান সিইসি

আগামী অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

রাজস্বের বাইরে থাকা খাতগুলো এবার আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী

ইরানে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র

মুশফিকের রেকর্ড সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ধৈর্য ধরুন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪২ কোটির দেশেও বেশি সন্তান নিতে উৎসাহ দিচ্ছে মোদি-ঘনিষ্ঠরা

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৬ হাজারি ক্লাবে মুশফিক

চট্টগ্রামে গ্রাফিতি আঁকতে আসা এনসিপিকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রসহ আরও অনেক দেশে ছড়িয়ে পড়েছে হাম