ই-পেপার বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

মিত্রতা জোরদার করতে আসিয়ান জোটের সঙ্গে বৈঠক পুতিনের

আমার বার্তা অনলাইন:
১৮ জুন ২০২৬, ১০:৩০

দক্ষিণপূর্ব এশিয়ার আঞ্চলিক জোট অ্যাসোসিয়েশেন অব সাউথইস্ট এশিয়ান নেশন্সের (আসিয়ান) অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় রাশিয়া। আসিয়ান নেতাদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

১৯৫৭ সালে গঠিত আসিয়ান জোটের সদস্যরাষ্ট্রের সদস্য দক্ষিণপূর্ব এশিয়ার ১১টি দেশ—ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পূর্ব তিমুর এবং ভিয়েতনাম। রাশিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর কাজানে গত মঙ্গল ও বুধবার (১৬ এবং ১৭ জুন) জোটের নেতাদের সঙ্গে প্রেসিডেন্ট পুতিন বৈঠক করেছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র ইউরি উশাকভ।

বৈঠকে পুতিন বলেন, “রাশিয়া এবং আসিয়ান জোটের সদস্যরা এমন একটি বিশ্বব্যবস্থা গঠনের পক্ষে, যেখানে প্রতিটি রাষ্ট্রের নিজেদের সার্বভৌমত্ব রক্ষার অধিকার সমান থাকবে এবং কোনো রাষ্ট্র অপর রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।”

“আমাদের দেশ ও জনগণের পাশাপাশি সমগ্র ইউরেশীয় অঞ্চলের নিরাপত্তা, কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করার স্বর্থে এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে আসিয়ান সদস্য রাষ্ট্রগুলোর সাথে সক্রিয়ভাবে যৌথ কার্যক্রম অব্যাহত রাখতে আগ্রহী এবং প্রস্তুত আছে রাশিয়া।”

“এই সম্মেলনে বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আমরা যারা উপস্থিত আছি, প্রতিটি রাষ্ট্রের নিজস্ব উন্নয়ন মডেল রয়েছে। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি অন্যদের ওপর চাপাতে চাই না এবং এটাই, নিশ্চিতভাবে আমাদের সবচেয়ে বড় শক্তি”, সম্মেলনে বলেন পুতিন।

রাশিয়া আসিয়ানের সরাসরি সদস্য না হলেও ‘সংলাপ প্রতিনিধি’ হিসেবে দীর্ঘ ৩৫ বছর ধরে এই জোটের সঙ্গে আছে। রাশিয়া-আসিয়ান সম্পর্কের ৩৫ বছর পূর্তি উপলক্ষে কাজানে এ বৈঠকের আয়োজন করা হয়েছিল।

বুধবার আসিয়ানের সঙ্গে বৈঠকের ফাঁকে জোটের সদস্যরাষ্ট্রগুলো থেকে আসা ব্যবসায়ীদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন পুতিন। সেই সাক্ষাতে ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেছেন, “আমি আত্মবিশ্বাসী যে রাশিয়ার সঙ্গ আসিয়ান জোটের এই দু’দিনের সম্মেলন পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্প সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি করবে এবং একই সঙ্গে আমাদের ব্যবসায়ী মহলের মধ্যে সরাসরি সংলাপকে শক্তিশালী করবে।”

কাজানে রাশিয়া-আসিয়ান সম্মেলনে উপস্থিত ও বক্তব্য দেওয়ার পাশাপাশি ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, ব্রুনেইয়ের সুলতান হাসনাল বলকিয়াহ এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন তিনি।

প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র ইউরি উশাকভ সাংবাদিকদের জানিয়েছেন, সার্বিকভাবে রাশিয়া-আসিয়ান বৈঠক ছিল ‘ফলপ্রসূ, সমতাভিত্তিক এবং গঠনমূলক।’ - সূত্র : এএফপি, গালফ নিউজ

আমার বার্তা /জেএইচ

সবার থাকলে ইরানের কাছেও ক্ষেপণাস্ত্র থাকাটা ঠিক আছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বের অন্য দেশগুলোর কাছে যদি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকে, তাহলে ইরানের

ইরানের অর্থ ফেরত দিতেই হবে, না হলে ডলারের প্রতি আস্থা কমবে: ট্রাম্প

ইরানের জব্দ করা অর্থ শেষ পর্যন্ত ফেরত দিতেই হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড

অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

দীর্ঘ উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে সমঝোতার পথে হাঁটল যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের মধ্যে

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, বেপরোয়া বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের জলসীমার কাছে দেশটির পতাকাবাহী একটি ইয়টকে পথ পরিবর্তনের জন্য সতর্কতামূলক গুলি চালিয়েছে রুশ যুদ্ধজাহাজ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা

সবার থাকলে ইরানের কাছেও ক্ষেপণাস্ত্র থাকাটা ঠিক আছে: ট্রাম্প

উজবেক রূপকথা হলো না, জয় দিয়ে প্রত্যাবর্তন রাঙাল কলম্বিয়া

মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

ইংল্যান্ড–ক্রোয়েশিয়া: বিশ্বকাপে এ পর্যন্ত এটাই কি সেরা ম্যাচ

ইরানের অর্থ ফেরত দিতেই হবে, না হলে ডলারের প্রতি আস্থা কমবে: ট্রাম্প

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক জার্নাল র‌্যাঙ্কিংয়ে দেশের শীর্ষে বাকৃবির ‘জাভার’

মিত্রতা জোরদার করতে আসিয়ান জোটের সঙ্গে বৈঠক পুতিনের

ফ্যামিলি কার্ড ঘিরে এক প্ল্যাটফর্মে আসছে সব সামাজিক নিরাপত্তা কর্মসূচি

অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

১৮ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ায় স্মার্ট গ্রীন সিটি গড়ার উদ্যোগ নিয়েছেন কবীর আহমেদ ভূঁইয়া

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ম্যাচে যে কারণে মাটিতে রাখা হয়নি সৌদি আরবের পতাকা

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎ কেন ফেসবুক-ইনস্টাগ্রামের জন্য টাকা নিচ্ছে মেটা

মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত‌্যাবাসন: পররাষ্ট্রমন্ত্রী

মাদক কারবারি, চাঁদাবাজদের গ্রেফতারের নির্দেশ ডিএমপি কমিশনারের