ই-পেপার শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

পাকিস্তানে কমছে ধর্ম অবমাননার মামলা, কঠোর অবস্থানে সেনাবাহিনী

আমার বার্তা অনলাইন:
০৭ আগস্ট ২০২৬, ১২:১৫

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির কট্টর ইসলামপন্থি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পর দেশটিতে ধর্ম অবমাননা (ব্লাসফেমি) সংক্রান্ত মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

দেশটির সামরিক বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত অভিযানের ফলে চলতি বছরে নিবন্ধিত ব্লাসফেমি মামলা প্রায় দুই-তৃতীয়াংশ কমেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

গত মাসে করাচিতে একটি খ্রিস্টান পরিবারের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠার পর শত শত মানুষ তাদের বাড়ির সামনে জড়ো হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলেও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্ভাব্য বড় ধরনের সহিংসতা এড়াতে সক্ষম হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তা সাংহার আলী মালিক জানান, অতীতে এ ধরনের ঘটনায় উগ্রবাদী সংগঠনগুলো জনতাকে উসকে দিত। কিন্তু এবার সেই প্রভাবশালী মৌলবাদী গোষ্ঠীগুলোর উপস্থিতি ছিল না।

তিনি বলেন, উত্তেজিত জনতাকে তিনি কোরআনের উদ্ধৃতি দিয়ে বোঝান যে, কোনো ধর্মই আইন নিজের হাতে তুলে নেওয়ার অনুমতি দেয় না। তার আহ্বানে সাড়া দিয়ে জনতা শান্ত হয়ে ছত্রভঙ্গ হয়ে যায় এবং পুলিশ তদন্ত করবে—এই আশ্বাসে পরিস্থিতির অবসান ঘটে।

সরকার ও নিরাপত্তা বাহিনীর চারটি সূত্র জানিয়েছে, সেনাপ্রধান আসিম মুনিরের তত্ত্বাবধানে এই দমন অভিযান পরিচালিত হচ্ছে।

বিশ্লেষকদের ধারণা, পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং আন্তর্জাতিক অর্থনীতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেনাপ্রধান মুনিরের ব্যক্তিগত সম্পর্কও এ ক্ষেত্রে ভূমিকা রাখছে বলে তারা মনে করেন।

এ ছাড়া আফগান তালেবানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতিও এই নীতিগত পরিবর্তনের একটি কারণ হিসেবে দেখা হচ্ছে। একসময় ইসলামাবাদের মিত্র হিসেবে বিবেচিত তালেবানও ধর্ম অবমাননার অভিযোগে কঠোর শাস্তি দিয়ে থাকে।

সেনাপ্রধানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, আসিম মুনিরের বিশ্বাস, কট্টর ইসলামপন্থি গোষ্ঠীগুলোর প্রভাব বজায় রেখে পাকিস্তানের উন্নয়ন সম্ভব নয়।

সূত্রটি বলেন, মুনিরের অবস্থান পরিষ্কার—এই ইসলামপন্থি গোষ্ঠীগুলো এবং একটি অগ্রসরমান পাকিস্তান একসঙ্গে চলতে পারে না।

সূত্র: রয়টার্স

যুদ্ধ থেকে বের হওয়ার পথ পাচ্ছেন না ট্রাম্প

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘স্বল্পমেয়াদি’ যুদ্ধ ছয় মাসে গড়ালেও সেখান থেকে বেরিয়ে আসার

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ২

থাইল্যান্ডে একটি স্কুলে এক শিক্ষার্থীর বন্দুক হামলায় ২ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে বারবার ‘লোকদেখানো কূটনীতির’ অভিযোগ ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বারবার ‘লোকদেখানো কূটনীতি’ করার অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সীমিতের বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ‘জন্মসূত্রে’ নাগরিকত্ব প্রাপ্তির সুযোগ সীমিত করল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। গতকাল বৃহস্পতিবার এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ থেকে বের হওয়ার পথ পাচ্ছেন না ট্রাম্প

এক মসজিদে ২ বার জুমার নামাজ পড়া যাবে?

জুলাই তথ্যচিত্রে গোলযোগ, দুঃখ প্রকাশ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের

হলের সহপাঠীদের ব্যক্তিগত ছবি প্রেমিককে পাঠাতেন ইবি ছাত্রী

পাকিস্তানে কমছে ধর্ম অবমাননার মামলা, কঠোর অবস্থানে সেনাবাহিনী

এক বছরে রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপের কত?

ছেলে থিয়াগোর বার্সায় যোগ দেওয়া নিয়ে যা বললেন মেসি

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ২

ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

মেহেরপুর সীমান্তে বিএসএফের ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

সোনার গহনার দাম ভরিতে কমলো ৩২৬৬ টাকা

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন, সস্ত্রীক আইসিইউতে হাইকমিশনার

রদ্রিগেজ, ওজিল ও ভোজিনহা : বিশ্বকাপ যাদের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে

ট্রাম্পের বিরুদ্ধে বারবার ‘লোকদেখানো কূটনীতির’ অভিযোগ ইরানের

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সীমিতের বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু সুরক্ষায় ব্যর্থতা: মেটার বিরুদ্ধে ঐতিহাসিক রায়, জরিমানা ৯৪২ মিলিয়ন ডলার

ত্রিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪১ মিমি বৃষ্টি, আজও ৮ বিভাগে ভারী বৃষ্টির আভাস

কমছে মরিচের দাম, ডিমের ডজন উঠেছে ১৬০ টাকায়