ই-পেপার বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

তারেক রহমানের ভারত সফর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আয়োজনের চেষ্টা

দ্য হিন্দুর প্রতিবেদন
আমার বার্তা অনলাইন:
১৪ আগস্ট ২০২৬, ১২:০৮
আপডেট  : ১৪ আগস্ট ২০২৬, ১২:১০

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে মরিয়া হয়ে উঠেছে ভারত। এই ইস্যুতে ঢাকার সঙ্গে আলোচনা চালাচ্ছে ভারত। দুই দেশের সম্পর্কের পূর্ণ স্বাভাবিকীকরণের লক্ষ্যে চলতি মাসের শেষ নাগাদ অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নয়াদিল্লিতে এই সফর আয়োজনের চেষ্টা চলছে। কর্মকর্তারা আশা করছেন, এই সফর গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন, জ্বালানি-সংক্রান্ত চুক্তি এবং ২০২৫ সালের মে মাসে বাংলাদেশের ওপর আরোপ করা বাণিজ্যিক বিধিনিষেধ প্রত্যাহারের পথ তৈরি করবে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, ভারতের কূটনৈতিক সূত্রগুলো সতর্ক আশাবাদ ব্যক্ত করে বলেছে, আগামী কয়েক দিনের মধ্যেই ‘ইতিবাচক অগ্রগতি’ হতে পারে। ঢাকার সূত্রগুলো দুই দেশের মধ্যে চলমান যোগাযোগে সন্তোষ প্রকাশ করলেও সতর্ক করে বলেছে, ভারতের মাটি থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম অব্যাহত থাকলে তা নতুন উদ্যোগগুলোর ওপর ছায়া ফেলতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার সূত্রগুলো আরও বলেছে, যত দ্রুত সম্ভব সম্পর্ক স্বাভাবিক করা প্রয়োজন। কারণ, বছরের বাকি চার মাসে ভারতীয় নেতৃত্বের জন্য অন্য দেশগুলোর সফর ও বিভিন্ন কর্মসূচি নির্ধারিত হতে থাকায় কূটনৈতিক সুযোগের জানালা শিগগিরই বন্ধ হয়ে যেতে পারে।

ভারত ও বাংলাদেশের মধ্যে এই নতুন পর্যায়ের যোগাযোগ শুরু হয় গত সোমবার, ১০ আগস্ট। ওই দিন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে, ৫ আগস্ট নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের দেওয়া ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল, সেই প্রেক্ষাপটেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলনে ‘ক্ষুব্ধ’ প্রতিক্রিয়া জানিয়ে অনুষ্ঠানটিকে বাংলাদেশের ‘সার্বভৌমত্বের’ প্রতি ‘অবমাননা’ হিসেবে আখ্যা দিয়েছিল।

এর এক দিন আগে, ৯ আগস্ট, বাংলাদেশ ভারতের একটি প্রতিনিধিদলকে স্বাগত জানায়। ওই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ভারতের সরকারের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈন।

বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার ওই অনুষ্ঠান থেকে নিজেদের আলাদা বলে ঘোষণা করে। মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের ‘নিয়মতান্ত্রিকভাবে গঠিত সরকারের’ বিরুদ্ধে ওই অনুষ্ঠানে যে মন্তব্য করা হয়েছে, ভারত তা ‘সমর্থন করে না’।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আরও স্পষ্ট করে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানোর পাশাপাশি ভারত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তাঁকে একটি দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণও জানিয়েছিল। ১০ আগস্ট ত্রিবেদীর সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমানও এই দ্বিপক্ষীয় আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন।

এরপর ত্রিবেদী নয়াদিল্লি সফর করে মঙ্গলবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষয়টি সম্পর্কে অবহিত করেন। দ্য হিন্দু জানতে পেরেছে, ভারতীয় পক্ষ তারেক রহমান সরকারের কাছে বার্তা দিয়েছে যে ‘সম্ভব হলে চলতি মাসের শেষের আগেই’ একটি আগাম দ্বিপক্ষীয় সফর আয়োজন করা হলে ভারত-বাংলাদেশ সম্পর্কের পূর্ণ স্বাভাবিকীকরণের পথ তৈরি হবে। এর আওতায় থাকবে ‘পানি-সম্পর্কিত বিষয়, জ্বালানি চুক্তি, ভিসা সুবিধা এবং ২০২৫ সালের মে মাসে বাংলাদেশের বস্ত্র ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের ওপর আরোপ করা বিধিনিষেধ প্রত্যাহার’।

তারেক রহমান সরকারকে আরও জানানো হয়েছে, ‘আপনারা যদি হাসিনা ইস্যু নিয়ে আটকে থাকেন, তাহলে সুযোগ হাতছাড়া করবেন।’ অর্থাৎ, শেখ হাসিনা-সংক্রান্ত ইস্যুতে অতিরিক্ত জটিলতায় আটকে থাকলে ভারত-বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিকীকরণের বর্তমান সুযোগ নষ্ট হতে পারে বলে বার্তা দেওয়া হয়েছে।

সূত্রগুলো মনে করছেন, ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের চেয়ে তারেক রহমানের একটি দ্বিপক্ষীয় সফরের ব্যাপারে বাংলাদেশের আগ্রহ বেশি। কারণ, বাংলাদেশ ব্রিকসের সদস্য নয় এবং সে কারণে সদস্য দেশগুলোর নেতাদের মূল গোলটেবিল বৈঠকে তারেক রহমানের অংশ নেওয়ার সম্ভাবনা কম। তবে কূটনৈতিক সূত্রগুলো সতর্ক করেছে, শেখ হাসিনার আওয়ামী লীগের সদস্যরা চলতি মাসের শেষ নাগাদ দিল্লিতে আরেকটি সভা আয়োজনের পরিকল্পনা করছেন। সূত্রগুলোর মতে, এমন কোনো আয়োজন দুই দেশের আলোচনায় তৈরি হওয়া ইতিবাচক ধারাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

দক্ষিণ এশিয়ায় ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার বাংলাদেশে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কে দীর্ঘ সময় ধরে শীতলতা বিরাজ করছে। এরপর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং তাঁর উপদেষ্টা পরিষদ পানিবণ্টন ও কৌশলগত বিষয়সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে ভারতের সঙ্গে উল্লেখযোগ্য কোনো সরকারি আলোচনা করেনি।

গ্রিস মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে

*দেশটি মনে করে যে, এই প্রস্তাব "জাতিসংঘের চলমান প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ও বিশ্বাসযোগ্য অবদান" এবং

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের উত্তর-পশ্চিম উপকূলের দুর্গম এলাকায় অবস্থিত ইনল্যান্ড সারাওয়াক বিমানক্ষেত্রে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

ইরানের ৫ ট্যাংকারে মার্কিন বোমা হামলা, জর্ডানে পাল্টা হামলা ইরানের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের সামরিক সংঘাত উসকে উঠেছে। ওমান উপসাগর এবং ইরানের ‘অর্থনৈতিক মেরুদণ্ড’

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিয়েছে বা এ ধরনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবারও দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ডেঙ্গুর পিক সময় আসছে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

লাইসেন্স ও ভেরিফিকেশন সনদ ছাড়া পণ্য উৎপাদন , ৪ লাখ টাকা জরিমানা

গ্রিস মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

উন্নয়নের আসল মাপকাঠি মাসের শেষের স্বস্তি

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ

ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

ইরানের ৫ ট্যাংকারে মার্কিন বোমা হামলা, জর্ডানে পাল্টা হামলা ইরানের

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

টাঙ্গাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমলো ১১০৮ টাকা

মালয়েশিয়ার পেনাং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

রাজধানীসহ দেশের যেসব এলাকায় গ্যাস থাকবে না বৃহস্পতিবার