ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

ডিজিটাল মাধ্যম ব্যবহারে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান

আমার বার্তা অনলাইন:
২০ নভেম্বর ২০২৫, ১৫:১৮

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে নাগরিকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা শুধু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর একার দায়িত্ব নয়; এটি নাগরিক, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার ফল।’

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিবি সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে তিনি এই অনুরোধ জানান। এসময় তিনি নিরাপদ শহর, নিরাপদ সাইবার স্পেস এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ‘বর্তমান বিশ্বের প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সঙ্গে অপরাধের ধরনও পরিবর্তিত হচ্ছে। সাইবার জালিয়াতি, অনলাইন প্রতারণা, ডিজিটাল হয়রানি ও মানহানি এ ধরনের সাইবার অপরাধ এখন মানুষের ব্যক্তিগত নিরাপত্তা, আর্থিক সুরক্ষা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি ইতিমধ্যে তার সক্ষমতা বৃদ্ধির নানা উদ্যোগ গ্রহণ করেছে।’

ডিএমপি কমিশনার জানান, ডিবির এ সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধনের মাধ্যমে নাগরিকরা এখন আরো দ্রুত ও কার্যকর সেবা পাবেন। অনলাইন হয়রানির শিকার, বিশেষ করে নারী ও কিশোর-কিশোরীরা নিরাপদে অভিযোগ জানানোর সুযোগ পাবেন।

আমার বার্তা/এমই

ইনস্টাগ্রামে আসছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আয়ের পথ খুঁজছে মেটা। এর অংশ হিসেবে কয়েকটি দেশে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা

ক্যামেরা বাম্প ছাড়াই এলো গুগলের নতুন ফোন পিক্সেল ১০এ

  স্মার্টফোনে বড় ক্যামেরা বাম্প এখন প্রায় স্বাভাবিক বিষয়। তবে সেই ধারা ভেঙে নতুন চমক দেখিয়েছে

১৪ হাজার কর্মী ছাঁটাই করছে নোকিয়া

বিশ্বখ্যাত ফিনিশ টেলিকম প্রযুক্তি প্রতিষ্ঠান নোকিয়া বিশ্বব্যাপী তাদের কর্মীসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোর পরিকল্পনা গ্রহণ করেছে। বিভিন্ন

 শিশু সুরক্ষায় ব্যর্থতায় মেটার বিরুদ্ধে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা

ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে শিশু সুরক্ষায় ব্যর্থতার দায়ে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা করেছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় বিনা মূল্যের বই বিতরণে টাকা নেয়ার অভিযোগ

গজারিয়ায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধার ওপর হামলা, গ্রেপ্তার ১ জন

কেউ অন্যায় করলে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাবেন না: পরিবেশ প্রতিমন্ত্রী

বলতেছে কাপড় এনেছে, খুলে দেখি সব অ্যালকোহল: এনবিআর চেয়ারম্যান

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

শিশুদের হাম-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

নারী আসন: জামায়াত-এনসিপি এক জোটে, স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

দেশের ইতিহাসে রেকর্ড পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো মার্চে

ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে বিরোধী দলের প্রথম ওয়াকআউট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

দেশের চার জেলার ডিসি প্রত্যাহার করেছে সরকার

পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী

বিগ ব্যাশ মাতিয়ে অস্ট্রেলিয়ায় বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু

ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে দ্রুত এগোচ্ছে কাজ: প্রধানমন্ত্রী