ই-পেপার বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

বাজারে আসা নিয়ে অনিশ্চয়তায় রয়েছে ‘ট্রাম্প মোবাইল’

আমার বার্তা/এল/এমই
১০ জানুয়ারি ২০২৬, ১১:৩০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে বাজারে আনার ঘোষণা দেওয়া সোনালি রঙের স্মার্টফোন ‘ট্রাম্প মোবাইল টি১ (T1 Phone)’ আবারও নির্ধারিত সময়ের মধ্যে বাজারে আসেনি। একের পর এক ঘোষিত সময়সীমা পার হলেও ফোনটির কোনো অস্তিত্ব এখনো দেখা যায়নি। প্রযুক্তি বিশ্লেষকদের একাংশ বলছেন, এই ফোন আদৌ বাজারে আসবে কি না, তা নিয়েই এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে।

২০২৫ সালের জুন মাসে প্রথমবারের মতো ‘ট্রাম্প মোবাইল টি১ ফোন’-এর ঘোষণা দেওয়া হয়। তখন জানানো হয়েছিল, ফোনটি আগস্ট অথবা সেপ্টেম্বরের মধ্যেই গ্রাহকদের হাতে পৌঁছে যাবে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও ফোনটির কোনো খোঁজ মেলেনি। পরে ট্রাম্প মোবাইলের ওয়েবসাইটে ফোনটির সম্ভাব্য মুক্তির সময় পরিবর্তন করে লেখা হয়— ‘চলতি বছরের শেষ দিকে’।

এই ‘চলতি বছরের শেষ দিকে’ বলতে ২০২৫ সালের শেষ নাগাদ ফোনটি বাজারে আসবে। এমনটাই ধরে নিয়েছিলেন ক্রেতা ও পর্যবেক্ষকেরা। কিন্তু ২০২৬ সাল শুরু হওয়ার পরও ফোনটির কোনো আপডেট নেই। এখনো ওয়েবসাইটে একই বাক্য ‘লেটার দিস ইয়ার’ লেখা থাকলেও কোন বছরের কথা বলা হচ্ছে, তা স্পষ্ট নয়।

সবচেয়ে বিতর্কের বিষয় হলো, ফোনটি এখনো বাজারে না এলেও আগাম বুকিং বাবদ গ্রাহকদের কাছ থেকে ১০০ ডলার করে প্রি-অর্ডার নেওয়া হয়েছে। কিন্তু যারা এই অর্থ দিয়েছেন, তাদের হাতে এখনো কোনো ফোন পৌঁছায়নি। এমনকি নির্দিষ্ট কোনো নতুন মুক্তির তারিখও জানানো হয়নি।

ফিন্যান্সিয়াল টাইমস জানায়, ২০২৫ সালের ডিসেম্বরে ট্রাম্প মোবাইলের কাস্টমার সার্ভিস বিভাগ জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রমে অচলাবস্থার (গভর্নমেন্ট শাটডাউন) কারণে ফোনটির উৎপাদন ও সরবরাহ বিলম্বিত হয়েছে। তখনই তারা ইঙ্গিত দিয়েছিল, বছরের শেষ নাগাদ ফোনটি বাজারে আসার সম্ভাবনা কম। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে।

শুরুতে ট্রাম্প মোবাইল দাবি করেছিল, টি১ ফোনটি পুরোপুরি যুক্তরাষ্ট্রে তৈরি হবে। কিন্তু পরে সেই অবস্থান থেকেও সরে আসে প্রতিষ্ঠানটি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ফোনটির উৎপাদন প্রক্রিয়া ও সরবরাহ ব্যবস্থা নিয়ে একাধিক জটিলতা দেখা দিয়েছে।

এ ছাড়া ট্রাম্প মোবাইলের নেটওয়ার্ক পরিষেবা নিয়েও অভিযোগ উঠেছে। যারা এই নেটওয়ার্ক ব্যবহার করেছেন, তাদের অনেকেই সীমাবদ্ধতা, দুর্বল সেবা ও নানা প্রযুক্তিগত সমস্যার কথা জানিয়েছেন।

ফোনটির ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান আইডিসি-এর বিশ্লেষক ফ্রান্সিসকো জেরোনিমো। তিনি পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “এই ফোন নিয়ে শুরু থেকেই আমরা সন্দিহান ছিলাম। সম্ভবত তারা এখন বুঝতে পারছে— একটি স্মার্টফোন তৈরি করা যতটা সহজ মনে হয়েছিল, বাস্তবে তা নয়। দেখা যাক, আদৌ এই ফোন বাস্তব রূপ পায় কি না।”

২০২৬ সাল শুরু হয়ে যাওয়ার পরও ট্রাম্প মোবাইল টি১ ফোনের কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, যদি ফোনটি শেষ পর্যন্ত বাজারে এসেও যায়, তাহলে সেটি ঘোষণার সময় দেওয়া প্রতিশ্রুতি ও বৈশিষ্ট্যের সঙ্গে মিল নাও থাকতে পারে।

সব মিলিয়ে, ডোনাল্ড ট্রাম্পের নামের সঙ্গে যুক্ত এই ‘গোল্ডেন ফোন’ এখন পর্যন্ত রয়ে গেছে শুধু ঘোষণাতেই। ক্রেতা ও সমর্থকদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে। প্রশ্ন একটাই— এই ফোন কি সত্যিই বাজারে আসবে, নাকি এটি আরেকটি অপূর্ণ রাজনৈতিক-ব্যবসায়িক প্রতিশ্রুতি হিসেবেই থেকে যাবে?

আমার বার্তা অনলাইন:

স্টারলিংককে টেক্কা দিতে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন

বিশ্বের যেসব অঞ্চলে মোবাইল ফোনের নেটওয়ার্ক ঠিকমতো পৌঁছায় না, সেখানে নেটওয়ার্কের সমস্যা দূর করতে ৫

সীমান্তে ফোনের তথ্য মুছে ফেলায় মার্কিন নাগরিকের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রে সীমান্তে নিজের মুঠোফোনের তথ্য মুছে ফেলায় এক মার্কিন নাগরিকের বিরুদ্ধে মামলা করেছে দেশটির সরকার।

ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ

ফেসবুকে নতুন একটি সুবিধা চালু করতে যাচ্ছে মেটা। ফেসবুক ভেরিফায়েড নামে আসা এই সেবার মাধ্যমে

স্মার্টওয়াচে ব্যাটারি বদলানোর ঝামেলা আর থাকছে না, ইইউর নতুন সিদ্ধান্ত

স্মার্টওয়াচ, ফিটনেস ট্র্যাকার ও অন্যান্য পরিধানযোগ্য (ওয়্যারেবল) ডিভাইসে ব্যবহারকারীর নিজে ব্যাটারি পরিবর্তনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গী-কালীগঞ্জ সড়কের পাশে ময়লার ভাগাড়  দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী, শিক্ষার্থী ও যাত্রীরা; দ্রুত অপসারণের দাবি

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা আমাদের শত্রু: তথ্যমন্ত্রী

প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান

টিকিট কালোবাজারি-মাদক দমনে কমলাপুর স্টেশনে রেল-র‍্যাবের যৌথ অভিযান

মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান. তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

দুই মাসে ২৫টি পুশইন প্রতিহত করেছে উত্তর-পূর্ব রিজিয়ন বিজিবি: কমাণ্ডার

কোস্ট গার্ডের অভিযানে ৪ কোটি ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

জবি শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের নেতৃত্বে অজয় পাল ও বাঁধন দাস

মেলানিয়া-ব্যারনকে হত্যার হুমকি: কেন নিশানায় ডোনাল্ড ট্রাম্প পরিবার

জাপানে ভূমিকম্পে শপিং সেন্টারে বিস্ফোরণ, অনেকে আটকা

স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে জোর

বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, সত্য উদ্‌ঘাটনে মাঠে বিএসটিআই

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে নিহত ২, আহত অন্তত ৮

সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

স্বচ্ছ কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯০৮: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক, গুরুত্বে ভূ-রাজনীতি

মেয়ের আত্নহত্যার ৩ মাসের মাথায় পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার