ই-পেপার মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

আমার বার্তা অনলাইন:
১১ জানুয়ারি ২০২৬, ১৬:৪১

আরও সাশ্রয়ী ও উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে একই খরচে গতি বাড়িয়ে নতুন প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। রাষ্ট্রীয় সংস্থাটির বিদ্যমান সব ইন্টারনেট প্যাকেজের মাসিক সাবস্ক্রিপশন ফি অপরিবর্তিত রেখে ইন্টারনেটের গতি কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করা এবং দেশের ডিজিটাল রূপান্তরকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যেই এই সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে শিক্ষা, ব্যবসা এবং বিনোদনের প্রতিটি ক্ষেত্রে ইন্টারনেটের অপরিহার্যতা বেড়েছে। অনলাইন ক্লাস, ফ্রিল্যান্সিং, ভিডিও স্ট্রিমিং এবং স্মার্ট হোম সার্ভিস ব্যবহারের চাহিদা বাড়ার কারণে গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির সংযোগ প্রদান করা জরুরি হয়ে পড়েছে। বিটিসিএল-এর এই নতুন উদ্যোগের ফলে স্বল্প আয়ের মানুষ ও শিক্ষার্থীরা এখন অনেক কম খরচে উচ্চগতির ব্রডব্যান্ড ব্যবহারের সুযোগ পাবেন।

নতুন ঘোষণা অনুযায়ী—

মাসিক ৩৯৯ টাকায় ৫ এমবিপিএসের ‘সুলভ-৫’ প্যাকেজ এখন ২০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-২০’।

৫০০ টাকায় ১২ এমবিপিএসের ‘সুলভ-১২’ প্যাকেজ এখন ২৫ এমবিপিএসের ‘সাশ্রয়ী-২৫’।

৫০০ টাকায় ১৫ এমবিপিএসের ‘ক্যাম্পাস-১৫’ প্যাকেজ এখন ৫০ এমবিপিএসের ‘ক্যাম্পাস-৫০’।

৮০০ টাকায় ১৫ এমবিপিএসের ‘সুলভ-১৫’ প্যাকেজ এখন ৫০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-৫০’।

১ হাজার ৫০ টাকায় ২০ এমবিপিএসের ‘সুলভ-২০’ প্যাকেজ এখন ১০০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১০০’।

১ হাজার ১৫০ টাকায় ২৫ এমবিপিএসের ‘সুলভ-২৫’ প্যাকেজ এখন ১২০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১২০’।

১ হাজার ৩০০ টাকায় ৩০ এমবিপিএসের ‘সুলভ-৩০’ প্যাকেজ এখন ১৩০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৩০’।

১ হাজার ৫০০ টাকায় ৪০ এমবিপিএসের ‘সুলভ-৪০’ প্যাকেজ এখন ১৫০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৫০’।

১ হাজার ৭০০ টাকায় ৫০ এমবিপিএসের ‘সুলভ-৫০’ প্যাকেজ এখন ১৭০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৭০’।

নতুন এই ঘোষণা অনুযায়ী, বিটিসিএল-এর প্যাকেজগুলোর নাম ও গতির পরিবর্তন তুলে ধরা হলো:

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিসিএল বিশ্বাস করে এই উদ্যোগ গ্রাহকদের জন্য আরও নির্ভরযোগ্য, দ্রুত ও মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করবে। এটি দেশের স্মার্ট সিটি ও ডিজিটাল রূপান্তরের স্বপ্ন বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে। বিশেষ করে গ্রামাঞ্চলে ব্রডব্যান্ড পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিটিসিএল আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

‘জিপন’ নামে বিটিসিএলের এই ইন্টারনেট পরিষেবার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন্টারনেটের ব্যান্ডউইথ হবে শেয়ারড এবং ক্যাশ বা লোকাল কন্টেন্টসহ। ইন্টারনেট মাসিক চার্জগুলো ভ্যাটসহ | অর্থাৎ এর সঙ্গে অতিরিক্ত কোনো মাসুল দিতে হবে না।

এ ছাড়া ৫০ এমবিপিএস বা এর বেশি ইন্টারনেট বা বান্ডল প্যাকেজের সঙ্গে একটি ওএনটি/রাউটার বিনামূল্যে পাওয়া যাবে।

ক্যাম্পাস-৫০ প্যাকেজটি শুধু শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে এবং প্যাকেজটি শুধু প্রিপেইড সেবা হিসেবে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এলাকা ভিত্তিক সংযোগ ফি এবং জামানত ফি (পোস্টপেইড সংযোগে) প্রযোজ্য হবে | টেলিফোন সেবার ক্ষেত্রে প্রয়োজনীয় কলরেট ও ভ্যাট প্রযোজ্য হবে

মাসিক প্যাকেজের সাথে ১০০ টাকা যোগ করে উপভোগ করা যাবে টেলিফোনসহ সংযোগ বিটিসিএল থেকে বিটিসিএল সম্পূর্ণ ফ্রি।

আমার বার্তা/এমই

ইফুটবল টপআপ সেবা চালু করেছে টার্গেট আইটি

বাংলাদেশি ইফুটবল খেলোয়াড়দের জন্য টপআপ সেবায় উন্নত মানের আপডেট নিয়ে এসেছে টার্গেট আইটি। নতুন ব্যবস্থায়

কনটেন্ট নির্মাতাদের জন্য ফেসবুকের নতুন অ্যাপ

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন সুবিধা চালু করেছে ফেসবুক। আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’

ইনস্টাগ্রামে ‘ফেক’ ফলোয়ার রিমুভ করার উপায়

ইনস্টাগ্রামে হঠাৎ করে অচেনা বা সন্দেহজনক ফলোয়ারের সংখ্যা বেড়ে যাওয়ায় অনেকেই সমস্যায় পড়েন। এই ভুয়া

শিশু সুরক্ষায় ব্যর্থতা: মেটার বিরুদ্ধে ঐতিহাসিক রায়, জরিমানা ৯৪২ মিলিয়ন ডলার

শিশুদের জন্য ইনস্টাগ্রাম, ফেসবুকসহ নিজেদের প্ল্যাটফর্ম যে ঝুঁকি তৈরি করেছে, সে বিষয়ে জনসাধারণকে সতর্ক করতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন করায় পরিবহনে চাঁদাবাজিও কমে আসবে

এনবিআরকে মানুষ ভয় করবে না, বিশ্বাস করবে: প্রধানমন্ত্রী

উদ্বোধনেই সীমাবদ্ধ থাকবে না পিংক বাস, বাড়বে রুট ও সংখ্যা: সড়কমন্ত্রী

দুদকের অনুসন্ধানের মধ্যেই পদোন্নতির অপেক্ষায় ওমর ফারুক, অভিযোগের ফিরিস্তি বিস্তর

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, নদীর পানি বৃদ্ধি ও আকস্মিক বন্যার আশঙ্কা

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে: ববি হাজ্জাজ

রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

পাঁচ মাসে ২৫০টির বেশি অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করেছে সরকার

৪ দে‌শে বসবাসরত প্রবাসী‌দের জন্য রোমানিয়া দূতাবা‌সের সতর্ক বার্তা

হোয়াইটওয়াশ এড়ানোর টেস্টে দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

সমঝোতার মেয়াদ শেষ, ইরানকে ‘সাদা পতাকা তুলে আত্মসমর্পণ’ করতে বললেন ট্রাম্প

কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা, মিলবে উট পালনেও

ট্যাক্স ক্যাডার থেকে প্রথমবার দুদক কমিশনার হলেন সাজ্জাদ

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান

১৮ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

চূড়ান্ত অনুমোদন পেল নতুন বাহিনী এসআরবি, থাকবে পুলিশের অধীনে

বর্তমান সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৪ শতাংশ