ই-পেপার সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

তৃতীয় পক্ষের টুলে নিরাপত্তা ত্রুটি, ব্যবহারকারীর তথ্য অক্ষত: ওপেনএআই

আমার বার্তা অনলাইন
১২ এপ্রিল ২০২৬, ১০:১৮

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, তাদের ব্যবহৃত একটি তৃতীয় পক্ষের ডেভেলপার টুলে নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। তবে এ ঘটনায় ব্যবহারকারীদের কোনো তথ্য ক্ষতিগ্রস্ত হয়নি বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

গত শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে ওপেনএআই জানায়, তাদের নিজস্ব সিস্টেম বা সফটওয়্যারে কোনো পরিবর্তন ঘটেনি এবং কোম্পানির মেধাস্বত্বও সুরক্ষিত রয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ত্রুটিটি পাওয়া গেছে বহুল ব্যবহৃত ডেভেলপার লাইব্রেরি অ্যাক্সিওস-এ। গত ৩১ মার্চ লাইব্রেরিটি একটি বৃহত্তর ‘সাপ্লাই চেইন’ সাইবার হামলার অংশ হিসেবে আক্রান্ত হয়। এই হামলার সঙ্গে উত্তর কোরিয়া সংশ্লিষ্ট হ্যাকারদের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওপেনএআই জানায়, হামলার ফলে লাইব্রেরিটির একটি ক্ষতিকর (ম্যালিশাস) সংস্করণ স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড ও চালু হয়ে যায়। এটি গিটহাব অ্যাকশনের একটি অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। ওই প্রক্রিয়ায় ম্যাকওএস অ্যাপ সাইন করার জন্য গুরুত্বপূর্ণ সার্টিফিকেট ব্যবহৃত হতো, যার আওতায় চ্যাটজিপিটি ডেস্কটপ অ্যাপসহ অন্যান্য টুলও ছিল।

তবে প্রতিষ্ঠানটি জোর দিয়ে বলেছে, এই সার্টিফিকেট হ্যাকারদের হাতে যায়নি। ফলে ব্যবহারকারীদের তথ্য ফাঁস হওয়ার কোনো ঝুঁকি তৈরি হয়নি। পাসওয়ার্ড বা এপিআই কী-ও নিরাপদ রয়েছে। ত্রুটির মূল কারণ হিসেবে গিটহাব অ্যাকশনসের একটি ভুল কনফিগারেশনকে দায়ী করেছে ওপেনএআই, যা ইতোমধ্যে সংশোধন করা হয়েছে।

ঘটনার পর নিরাপত্তা জোরদারে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে ম্যাকওএস ব্যবহারকারীদের সর্বশেষ সংস্করণে অ্যাপ আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ভুয়া অ্যাপ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমে। পাশাপাশি জানানো হয়েছে, পুরোনো ম্যাকওএস অ্যাপ আগামী ৮ মে থেকে আর আপডেট পাবে না এবং কিছু ক্ষেত্রে সেগুলো কাজও নাও করতে পারে।

ফোর-জি নেটওয়ার্কের আওতায় এসেছে দেশের ৯৯ শতাংশ জনগোষ্ঠী

বর্তমানে দেশের প্রায় ৯৯ শতাংশ জনগোষ্ঠী ৪জি নেটওয়ার্কের আওতায় এসেছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ

গুগল সার্চে কিউআর কোড স্ক্যান না করলে খুলবে না ওয়েবসাইট

ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে ‘আই’এম নট অ্যা রোবট’ লেখা ক্যাপচা প্রায় সবাই দেখেছেন। কখনো ট্রাফিক

প্রতি উপজেলায় এআই ও ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টারের পরিকল্পনা: মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, প্রতি উপজেলায় এআই এবং ফ্রিল্যান্সিং

মাউস ট্র্যাকিং সফটওয়্যারের বিরুদ্ধে প্রতিবাদ করছে মেটার কর্মীরা

কর্মীদের কম্পিউটারে মাউস ট্র্যাকিং সফটওয়্যার চালুর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছেন মেটার কর্মীরা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বরের ঘটনায় ইসলামিক টিভি তাদের সব ভিডিও আলামত ট্রাইব্যুনালে দেবে

সাধারণ শিক্ষার সকল স্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার দাবি

ঈদুল আজহায় রাজধানীর নিরাপত্তা-ট্রাফিক নিয়ে ডিএমপির সমন্বয় সভা

ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক, তবে ২৫-২৬ মে খোলা থাকছে যেসব এলাকায়

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে জিও-লোকেশন মনিটরিং চালু হচ্ছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশ ৩৯০ রানে অলআউট, বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ

আন্তর্জাতিক মা ও সেবিকা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

‘রক্তপাতহীন’ স্থানীয় সরকার নির্বাচনে দলগুলোর সহযোগিতা চান সিইসি

আগামী অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

রাজস্বের বাইরে থাকা খাতগুলো এবার আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী

ইরানে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র

মুশফিকের রেকর্ড সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ধৈর্য ধরুন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪২ কোটির দেশেও বেশি সন্তান নিতে উৎসাহ দিচ্ছে মোদি-ঘনিষ্ঠরা

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৬ হাজারি ক্লাবে মুশফিক

চট্টগ্রামে গ্রাফিতি আঁকতে আসা এনসিপিকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রসহ আরও অনেক দেশে ছড়িয়ে পড়েছে হাম

পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব, হচ্ছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি যানজট, ভোগান্তিতে যাত্রীরা