ই-পেপার রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

শফিক সিদ্দিক ও তারিক সিদ্দিকের সম্পদ জব্দ করে রিসিভার নিয়োগ

আমার বার্তা অনলাইন:
০২ জুলাই ২০২৫, ১৬:০৮
শফিক আহমেদ সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক/ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও তার ভাই শফিক আহমেদ সিদ্দিকের নামে থাকা ১৫ কোটি টাকা মূল্যের জমি ও ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি এসব সম্পদ দেখভালের জন্য রিসিভার নিয়োগ করা হয়েছে।

বুধবার (০২ জুলাই) এ আদেশ দেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত। দুদকের পক্ষে সম্পদ জব্দের আবেদন করেন উপপরিচালক মো. মনিরুল ইসলাম।

জব্দের আদেশপ্রাপ্ত সম্পদের মধ্যে রয়েছে— শফিক আহমেদ সিদ্দিকের গাজীপুরের মোট ৩৩.৫০ শতাংশ জমির মধ্যে বিক্রিত অংশ বাদে ১৭ শতাংশ জমি এবং তারিক আহমেদ সিদ্দিকের ১৯.৫০ শতাংশ জমিতে নির্মিত দশতলা ভবনের অর্ধেক, যা মোট ৬৭.০০ শতাংশ জমিতে অবস্থিত।

আবেদনে দুদক উল্লেখ করে, তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানকালে জানা যায়, তারা উল্লিখিত স্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে, অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত উল্লিখিত সম্পদের ক্রোক এবং রিসিভার নিয়োগের আদেশ প্রদান করা প্রয়োজন।

আমার বার্তা/এমই

বিচার বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার ফুলকোর্ট সভা

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি জুবায়ের

জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান

আওয়ামী লীগের ১৭ বছর শাসনামলে শতাধিক গুম ও খুনের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর

বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সেই কর্মকর্তার জামিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় করা মামলায় বঙ্গভবনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আ.লীগ বিদ্বেষ তীব্র হয়

ভোট কারচুপির শঙ্কা নেই, অনিয়মে তাৎক্ষণিক অ্যাকশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলকে: জাইমা রহমান

জামায়াতের নিবন্ধন ও আমিরের প্রার্থিতা বাতিল চাইলেন নারী নেত্রীরা

হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইল সরকার

বন্দরে ধর্মঘট ইস্যুতে হার্ডলাইনে যাচ্ছে সরকার: সাখাওয়াত হোসেন

কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম

প্রশিক্ষণের ভুয়া সনদ ব্যবহার রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে কাঠামোগত সংস্কার-নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

অন্তর্বর্তী সরকারের ‘আমলনামা’ প্রকাশ

জানুয়ারিতে বিজিবির অভিযানে ১৩১ কোটি টাকার চোরাচালান জব্দ

মানিকগঞ্জের তিন আসনেই জমে উঠেছে নির্বাচনী মাঠ— সরগরম গ্রামগঞ্জ

বিচার বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার ফুলকোর্ট সভা

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে: মার্কিন রাষ্ট্রদূত

পেট্রোবাংলার চেয়ারম্যান পদে যোগ দিলেন এরফানুল হক

পাহাড়ের দুর্গম ভোটকেন্দ্রগুলোতে হেলিকপ্টারে পৌঁছাল ব্যালট বাক্স

আমরা কারও প্রতিপক্ষ নই, আমরা আইনের পক্ষে: চট্টগ্রাম এসপি

ইসি-সরকারের সমন্বয়হীনতায় জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট ঝুঁকিতে: টিআইবি

নারীবিদ্বেষী রাজনীতি চর্চাকারী ব্যক্তি ও দলগুলোকে বর্জনের আহ্বান

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের