ই-পেপার সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

চিনির বিকল্প কৃত্রিম মিষ্টি : কতটা নিরাপদ?

আমার বার্তা অনলাইন
০৫ অক্টোবর ২০২৫, ১০:৩৩

আপনি কি চিনির বদলে খাবারের সঙ্গে কৃত্রিম মিষ্টি ব্যবহার করার কথা ভাবছেন? তবে কি এগুলো চিনির মতোই সমস্যা তৈরি করে? চলুন জেনে নেই এসব প্রশ্নের সঠিক উত্তর।

চিনি দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত। অতিরিক্ত চিনি খেলে ওজন বাড়তে পারে, ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়, হৃদরোগের আশঙ্কাও বাড়ে, এমনকি ত্বকের বার্ধক্য ত্বরান্বিত হতে পারে। তাই অনেকেই চিনির বিকল্প হিসেবে কৃত্রিম মিষ্টিকারক বা আর্টিফিশিয়াল সুইটনার বেছে নিচ্ছেন। কিন্তু প্রশ্ন থেকে যায়– এই বিকল্পগুলো কি আদৌ নিরাপদ?

বিশেষজ্ঞরা বলছেন, পরিমিত পরিমাণে কৃত্রিম মিষ্টিকারক গ্রহণ করলে এগুলো চিনির তুলনায় অনেকটাই নিরাপদ। কারণ, চিনি শরীরে অতিরিক্ত ক্যালোরি যোগ করে, যা মেদ বাড়ায় এবং নানা জটিলতার কারণ হয়। অন্যদিকে, অধিকাংশ কৃত্রিম মিষ্টিকারকে ক্যালোরি প্রায় নেই বললেই চলে। ফলে ওজন নিয়ন্ত্রণে রাখা বা ডায়াবেটিস আক্রান্তদের জন্য এগুলো তুলনামূলক ভালো বিকল্প।

জনপ্রিয় কিছু কৃত্রিম মিষ্টিকারকের মধ্যে রয়েছে—

১. স্টেভিয়া: প্রাকৃতিক উদ্ভিদ থেকে তৈরি এই মিষ্টি জাতীয় উপাদানে ক্যালোরি নেই। এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়ায় না, তাই ডায়াবেটিস আক্রান্তদের জন্য তুলনামূলক নিরাপদ।

২. অ্যাসপারটেম: চিনির তুলনায় প্রায় ২০০ গুণ বেশি মিষ্টি, তবুও এতে ক্যালোরি খুবই কম। সাধারণত ঠান্ডা পানীয় বা খাবারে ব্যবহার হয়। তবে ফেনাইলকেটোনুরিয়া (পিকেইউ) নামে বিরল জিনগত রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি নিষিদ্ধ।

৩. সুক্রালোজ: উচ্চ তাপেও স্থিতিশীল, তাই রান্না ও বেকিংয়ে ব্যবহার উপযোগী। চিনির থেকে ৬০০ গুণ বেশি মিষ্টি, কিন্তু শরীরে ক্যালোরি যোগ করে না। ডায়াবেটিস রোগী এবং ওজন কমানোর ইচ্ছুকদের মধ্যে জনপ্রিয়।

৪. স্যাকারিন: সবচেয়ে পুরনো কৃত্রিম মিষ্টি জাতীয় উপাদানগুলোর মধ্যে একটি। অতীতে কিছু বিতর্ক থাকলেও এখন সীমিত পরিমাণে ব্যবহারে নিরাপদ বলে বিবেচিত হয়। বর্তমানে এর ব্যবহার কমে এসেছে।

বিশেষজ্ঞদের পরামর্শ– কৃত্রিম হোক বা প্রাকৃতিক, অতিরিক্ত মিষ্টি গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মাঝে মাঝে পরিমিত পরিমাণে কৃত্রিম মিষ্টি জাতীয় উপাদান ব্যবহার করা যেতে পারে, তবে তা যেন নিয়মিত অভ্যাসে পরিণত না হয়।

অপর্যাপ্ত ঘুমের কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞদের

মানবদেহের সুস্থতা ও স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে ঘুমের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। পর্যাপ্ত

এই শীতে উলের কুর্তা সেটে স্টাইল আর কমফোর্ট

শীতকালে বিয়ে, উৎসব বা কোনও অনুষ্ঠানে সবসময়ে সেই একঘেয়ে স্টাইলিং চলে না, এরম সময় একটু

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা। কারণ প্রতিদিন কমলা খেলে হজম প্রক্রিয়া উন্নত হয়।

নারীর মুড সুইংয়ের জন্য দায়ী যে বৈজ্ঞানিক কারণগুলো

আধুনিক স্নায়ুবিজ্ঞান, এন্ডোক্রাইনোলজি এবং মনোবিজ্ঞান বলে- মুড পরিবর্তন একটি সম্পূর্ণ স্বাভাবিক, বৈজ্ঞানিক বাস্তবতা; বিশেষত নারীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু