ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

লিপজেল, গ্লিসারিন ও লোশন দিয়ে অজু করলে শুদ্ধ হবে কি না

আমার বার্তা অনলাইন:
০৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৩

অজু পবিত্রতার মাধ্যম। শারীরিক পবিত্রতা লাভের জন্য গোসলের পর অজুর স্থান। ‘অজু’ আরবি শব্দ। এর অর্থ পরিচ্ছন্ন, সুন্দর ও স্বচ্ছ। পারিভাষিক অর্থে বিশেষ নিয়মে বিভিন্ন অঙ্গ ধোয়াকে অজু বলা হয়।

অনেকে জানতে চান, লিপজেল, গ্লিসারিন ও লোশন দিয়ে অজু করলে কি অজু শুদ্ধ হবে?

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, অজুতে যে অঙ্গগুলো ধোয়া ফরজ, অজু শুদ্ধ হওয়ার জন্য সে অঙ্গগুলোর প্রতিটি অংশে পানি পৌঁছানো আবশ্যক। যদি অজুর অঙ্গে এমন কিছু লেগে থাকে যা চামড়ার ওপর আলাদা আবরণ তৈরি করে এবং চামড়া পর্যন্ত পানি পৌঁছতে বাধা দেয়, তাহলে অজু শুদ্ধ হবে না। লিপজেল, লোশন বা গ্লিসারিন ইত্যাদি চামড়ার সঙ্গে মিশে যায় এবং চামড়া পর্যন্ত পানি পৌঁছতে বাধা সৃষ্টি করে না। তাই লিপজেল, গ্লিসারিন বা যে কোনো ধরনের লোশন ঠোঁটে লাগানো অবস্থায় অজু করলে অজু শুদ্ধ হবে। ঠোঁটে লিপজেল লাগানো অবস্থায় অজু করার সময় অজু শুদ্ধ হওয়ার জন্য সাধারণভাবে ঠোঁটসহ পুরো চেহারা ধোয়া ও কুলি করাই যথেষ্ট, ভালো করে ধুয়ে লিপজেল দূর করা জরুরি নয়।

হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, এক সফরে রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পেছনে রয়ে গিয়েছিলেন। আমরা আসরের নামাজ শুরু করতে দেরি করে ফেলেছিলাম। তিনি যখন আমাদের কাছে পৌঁছলেন, আমরা অজু করছিলাম এবং তাড়াহুড়ার কারণে আমাদের পা মাসেহ করার মতো হালকাভাবে ধুয়ে নিচ্ছিলাম।

তখন রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চৈঃস্বরে বললেন, পায়ের গোড়ালির জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। দুবার অথবা তিনবার তিনি এ কথা বললেন। (বুখারি ও মুসলিম)

এ হাদিসে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম তাদেরকে সাবধান করেছেন তারা যেন অজুর অঙ্গগুলো সচেতনতার সঙ্গে ভালোভাবে ধুয়ে নেন, তাহাহুড়োর কারণে কোনো অংশ শুকনো না রেখে দেন।

ওমর (রা.) বলেন, একবার এক ব্যক্তি অজু করে এলে দেখা গেলো তার পায়ের এক নখ পরিমাণ জায়গা শুকনো রয়ে গেছে। রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম তাকে বললেন, ফিরে গিয়ে সুন্দরভাবে আবার অজু করুন। ওই ব্যক্তি ফিরে গিয়ে আবার অজু করে তারপর নামাজ আদায় করলো। (মুসলিম)

আমার বার্তা/এল/এমই

এই সময়ে হার্ট ভালো রাখতে কী খাবেন

তাপমাত্রা কমে গেলে আমাদের জীবনযাপনের ধরন বদলে যেতে থাকে। আমরা একটু কম নড়াচড়া করি, ভারী

স্বামী-স্ত্রীর ভালোবাসায় ভালোবাসার সংসার গড়ার ইসলামী পথ

মহান আল্লাহর বিস্ময়কর সৃষ্টি স্বামী-স্ত্রীর মধুর সম্পর্ক। মহান আল্লাহর সন্তুষ্টির আশায় কেউ যদি এই সম্পর্কের

চুলের ক্ষতি না করে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন যেভাবে

শীতকালে চুল ভেজা রেখে দিলে কেবল অস্বস্তিই হয় না, বরং ঠান্ডা লাগার ঝুঁকিও বেড়ে যায়।

শীতে সাইনাসের সমস্যা? ঘরোয়া সহজ কিছু পদ্ধতি সাহায্য করবে

শীতের সঙ্গে সঙ্গে অনেকেই নাক বন্ধ, মাথাব্যথা বা কপাল-চোখে চাপের মতো সাইনাসজনিত সমস্যায় ভুগতে শুরু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গতবারের চেয়েও এবার রোজায় পণ্যের দাম কম থাকবে: বাণিজ্য উপদেষ্টা

‘গণভোটে ‘হ্যাঁ’ দিলে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ যাবে, এটা মিথ্যাচার’

সময়মতো প্রকল্প বাস্তবায়ন না হলে অর্থায়ন বন্ধ: পরিকল্পনা উপদেষ্টা

সিডনিকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন পার্থ স্কচার্স

বাংলাদেশের একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালির জীবনাবসান

মেধার মূল্যায়নই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি: শিক্ষা উপদেষ্টা

আ.লীগ ভোটে না থাকা মানে, নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

নির্বাচন ঘিরে সহিংসতার দায় আ.লীগের ওপর চাপাল অন্তর্বর্তী সরকার

সাফল্যের ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরেও লাভে বাংলাদেশ পর্যটন করপোরেশন

দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্যে হতবাক ঢাকা

বাগেরহাটে শীতার্তদের মাঝে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

হাসিনার আমলে নির্বাচন হয়নি বলেই বিপ্লব হয়েছে: বিচারপতি আবদুল মতিন

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল ২৫ হাজার কোটি টাকা

ছাত্রলীগ নেতার প্যারোলের আবেদন করা হয়নি: যশোর জেলা প্রশাসন

কর্তৃত্ববাদী শাসনের অবসান হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শেষ হয়নি

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করে দিয়েছে: মির্জা আব্বাস

কৃষি ছাড়া উত্তর দেব না, ছাত্রলীগ নেতার প্রসঙ্গ এড়িয়ে গেলেন উপদেষ্টা

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকার নেপথ্যে যা ঘটেছে: ক্রিকবাজ

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করায় রাজস্ব আদায় বেড়েছে: এনবিআর চেয়ারম্যান