ই-পেপার সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

মা ও শিশু ভাতার উপকারভোগী বাড়ছে ১.২৪ লাখ

আমার বার্তা অনলাইন:
১২ জুন ২০২৬, ১৩:৪৬

গর্ভবতী মা ও নবজাতক শিশুদের সুরক্ষায় পরিচালিত ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র আওতায় আগামী অর্থবছরে উপকারভোগীর সংখ্যা ১ লাখ ২৪ হাজার বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি জানান, বর্তমানে এ কর্মসূচির আওতায় মাসিক ৮৫০ টাকা হারে ভাতা দেওয়া হচ্ছে। আগামী অর্থবছরে উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি করে মোট ১৮ লাখ ৯৫ হাজার ২০০ জনে উন্নীত করা হবে। এ খাতে ১ হাজার ৯৪৪ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, ক্যানসারসহ ছয়টি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের জন্য সহায়তা কর্মসূচির আওতা বাড়ানো হচ্ছে। এ কর্মসূচির উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি করে ৬৫ হাজারে উন্নীত করা হয়েছে। একই সঙ্গে এককালীন আর্থিক সহায়তার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, সমাজের প্রতিটি নাগরিককে আর্থিক সুরক্ষা বলয়ের আওতায় আনা এবং উন্নয়নের সুফল থেকে কাউকে বঞ্চিত না রাখাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর পরিধি ও সুবিধা আরও সম্প্রসারণ করা হবে।

হোয়াটসঅ্যাপের পুরোনো চ্যাট, ছবি-ভিডিও ফিরে পাবেন যেভাবে

স্মার্টফোন বদলানোর পর হোয়াটসঅ্যাপে আগের গুরুত্বপূর্ণ মেসেজ, ছবি বা ভিডিও খুঁজে না পেলে অনেকেই সমস্যায়

চুলের আগা ফেটে যাচ্ছে? যে ভুলগুলো করা যাবে না

চুলকে সুন্দর রাখার চেষ্টায় আপনি হয়তো এমন সব পণ্য ব্যবহার করছেন যেগুলো চুলকে স্বাস্থ্যকর করে

কথার চেয়ে কাজেই গড়ে ওঠে বিশ্বাস

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের মধ্যে পরিচয় ও যোগাযোগের নতুন সুযোগ তৈরি করেছে। তবে একই

নারিকেলি চিকেন তৈরির রেসিপি জেনে নিন

মুরগির মাংসের যেকোনো পদই খেতে সুস্বাদু হয়। তার সঙ্গে নারিকেলের স্বাদ যুক্ত হলে তো কথাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পাদক মারুফ কামাল খানের সারাবাংলা কার্যালয় পরিদর্শন

ডিসিকে ৩ লাখ টাকা দিয়ে পোস্টিং নিয়েছি, আমাকে তো টাকা উঠাতে হবে

১৪ বছরের রিফাত নিখোঁজ, সন্ধান চায় পরিবার

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

হুমকির পর কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি

১৫ হাজার মার্কিন ডলার চাঁদা না দেওয়া চিকিৎসকের ওপর হামলা

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আশিক চৌধুরী

অবৈধতার বৈধতা দাবিতে বানানীর সড়কে স্লিপার বাসের মালিকরা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় চারজনকে হত্যা

যুক্তরাষ্ট্র : মাঝ আকাশে ল্যাপটপে আগুন, ফ্লাইটের ৫ যাত্রী আহত

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নৌ ও বিমানবাহিনীর অবদান স্মরণ প্রধানমন্ত্রীর

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

মাকে হত্যার পর দুই সন্তানকে ঘরে তালা দিয়ে চলে গেলেন বাবা

অস্ট্রেলিয়ায় আসার জন্য ২৩ বছর অপেক্ষা করতে চান না শান্ত

সংগঠনের ত্রুটিবিচ্যুতি দূর করে তা মেরামতে কাজ করব: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে

রাজনৈতিক নয়, পদোন্নতিতে যোগ্যতাকে প্রাধান্যের নির্দেশ প্রধানমন্ত্রীর