ই-পেপার বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

হোয়াটসঅ্যাপের পুরোনো চ্যাট, ছবি-ভিডিও ফিরে পাবেন যেভাবে

আমার বার্তা অনলাইন:
১০ আগস্ট ২০২৬, ১২:১৫

স্মার্টফোন বদলানোর পর হোয়াটসঅ্যাপে আগের গুরুত্বপূর্ণ মেসেজ, ছবি বা ভিডিও খুঁজে না পেলে অনেকেই সমস্যায় পড়েন। বিশেষ করে আগে থেকে চ্যাটের ব্যাকআপ না থাকলে পুরোনো তথ্য ফিরে পাওয়া কঠিন হয়ে যেতে পারে। তবে সঠিকভাবে গুগল অ্যাকাউন্ট, ব্যাকআপ এবং রিস্টোর সেটিংস ব্যবহার করলে অনেক ক্ষেত্রেই পুরোনো হোয়াটসঅ্যাপ ডাটা নতুন ফোনে ফিরিয়ে আনা সম্ভব।

পুরোনো চ্যাট ফেরাতে আগে যা জানা জরুরি

হোয়াটসঅ্যাপের চ্যাট, ছবি ও ভিডিও নিরাপদ রাখতে নিয়মিত ব্যাকআপ নেওয়া প্রয়োজন। অ্যান্ড্রয়েড ফোনে সাধারণত গুগল অ্যাকাউন্টের মাধ্যমে চ্যাট ব্যাকআপ সংরক্ষণ করা যায়। নতুন ফোনে হোয়াটসঅ্যাপ চালু করার সময় একই ফোন নম্বর ও যে গুগল অ্যাকাউন্টে ব্যাকআপ রাখা হয়েছিল, সেটি ব্যবহার করলে সেই ব্যাকআপ শনাক্ত করে রিস্টোর করার সুযোগ পাওয়া যায়। তাই ফোন পরিবর্তনের আগে পুরোনো ডিভাইস থেকে সর্বশেষ একটি ম্যানুয়াল ব্যাকআপ নেওয়া সবচেয়ে নিরাপদ।

কীভাবে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ নেবেন?

ব্যাকআপ নেওয়ার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। এরপর উপরের ডানদিকে থাকা তিন ডট মেনুতে গিয়ে সেটিংস নির্বাচন করুন। সেখান থেকে চ্যাটস > চ্যাট ব্যাকআপ অপশনে প্রবেশ করুন।

এখানে আপনার গুগল অ্যাকাউন্ট নির্বাচন করে ব্যাকআপের সময়সূচি ঠিক করতে পারবেন। চাইলে প্রতিদিন, সপ্তাহে একবার কিংবা মাসে একবার স্বয়ংক্রিয় ব্যাকআপ চালু রাখা যায়। প্রয়োজন হলে ইনক্লুড ভিডিওস অপশনটি চালু করে ভিডিওও ব্যাকআপের আওতায় রাখা যাবে। সবশেষে ব্যাকআপে চাপ দিলে সর্বশেষ চ্যাটের একটি ম্যানুয়াল ব্যাকআপ তৈরি হবে।

নতুন ফোনে পুরোনো চ্যাট কীভাবে ফিরবে?

নতুন ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে আগের ফোনে ব্যবহার করা একই নম্বর দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। এরপর ফোনে সেই গুগল অ্যাকাউন্ট যুক্ত করুন, যেখানে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ সংরক্ষিত রয়েছে।

ব্যাকআপ শনাক্ত হলে হোয়াটসঅ্যাপ সাধারণত রিস্টোর করার অপশন দেখায়। সেখানে রিস্টোর নির্বাচন করলে ব্যাকআপে থাকা চ্যাট ফিরে আসতে শুরু করবে। ব্যাকআপে ছবি ও ভিডিও থাকলে সেগুলোও ধীরে ধীরে পুনরুদ্ধার হতে পারে। তবে ব্যাকআপে যা সংরক্ষিত ছিল, মূলত সেটুকুই ফিরে পাওয়া সম্ভব। তাই নতুন ফোনে যাওয়ার আগে সর্বশেষ ব্যাকআপ নেওয়া গুরুত্বপূর্ণ।

ব্যাকআপ বা রিস্টোর আটকে গেলে কী করবেন?

অনেক সময় পর্যাপ্ত স্টোরেজ না থাকা, ইন্টারনেট সংযোগ দুর্বল হওয়া কিংবা গুগল অ্যাকাউন্টের সমস্যার কারণে ব্যাকআপ বা রিস্টোর প্রক্রিয়া আটকে যেতে পারে। এমন হলে কয়েকটি বিষয় পরীক্ষা করে দেখতে পারেন।

প্রথমে ফোনটি রিস্টোর করুন। এরপর ইন্টারনেট সংযোগ ঠিক আছে কি না দেখুন। ওয়াই-ফাই ব্যবহার করলে অন্য একটি ওয়াই-ফাই নেটওয়ার্কে চেষ্টা করতে পারেন। প্রয়োজনে মোবাইল ডাটা দিয়েও প্রক্রিয়াটি সম্পন্ন করার চেষ্টা করা যায়।

এরপর ফোনে পর্যাপ্ত খালি স্টোরেজ আছে কি না পরীক্ষা করুন। জায়গা কম থাকলে অপ্রয়োজনীয় ছবি, ভিডিও বা ফাইল সরিয়ে কিছুটা স্টোরেজ খালি করুন।

গুগল অ্যাকাউন্ট সিঙ্ক করে নিন

হোয়াটসঅ্যাপের ব্যাকআপ সংক্রান্ত সমস্যা হলে গুগল অ্যাকাউন্ট ঠিকভাবে সিঙ্ক হচ্ছে কি না সেটিও পরীক্ষা করা দরকার। ফোনের সেটিংস থেকে গুগল অ্যাকাউন্টের সিঙ্ক অপশনে গিয়ে প্রয়োজন হলে সিঙ্ক নাও চালু করুন।

তারপর হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপ সেটিংসে গিয়ে সঠিক গুগল অ্যাকাউন্ট নির্বাচন করা হয়েছে কি না নিশ্চিত করুন।

সমস্যা চলতে থাকলে গুগল অ্যাকাউন্ট ফোন থেকে রিমুভ করে আবার অ্যাড করেও চেষ্টা করা যেতে পারে।

হোয়াটসঅ্যাপের পারমিশন চালু আছে কি না দেখুন

হোয়াটসঅ্যাপের প্রয়োজনীয় পারমিশন বন্ধ থাকলেও ব্যাকআপ বা রিস্টোরে সমস্যা দেখা দিতে পারে। তাই ফোনের অ্যাপ সেটিংস থেকে হোয়াটসঅ্যাপের পারমিশনস বিভাগে গিয়ে প্রয়োজনীয় অনুমতিগুলো চালু আছে কি না পরীক্ষা করুন। বিশেষ করে ছবি ও ভিডিও ব্যাকআপের ক্ষেত্রে ফটোস এবং ভিডিওস-সংক্রান্ত পারমিশন চালু থাকা গুরুত্বপূর্ণ।

অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে সার্ভিসেস পুরোনো হয়ে থাকলেও কিছু ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ বা রিস্টোর নিয়ে সমস্যা দেখা দিতে পারে। তাই ফোনে গুগল প্লে সার্ভিসের আপডেট পাওয়া যাচ্ছে কি না পরীক্ষা করে প্রয়োজন হলে আপডেট করে নিন।

ভাদ্রের রোদে ত্বক কালোসহ নানা ক্ষতি, জেনে নিন সহজ কিছু প্রতিকার

বাংলা পঞ্জিকায় ভাদ্র মাস মানেই প্রখর রোদ আর অস্বস্তিকর গরম। গ্রামবাংলায় এই সময়কে বলা হয়

কম বয়সেই চুল পড়ার সমস্যায় জেন-জি : নেপথ্যে যেসব কারণ

কেবলমাত্র বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই চুল পড়বে– সকলের এমন ধারণা ভুল। মিলেনিয়াল, অর্থাৎ জেন-জির পূর্বপ্রজন্ম

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে যেসব পুষ্টি উপাদান

  রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করলে অনেকেই সঙ্গে সঙ্গে খাদ্যতালিকায় নতুন কিছু যোগ

চুলের আগা ফেটে যাচ্ছে? যে ভুলগুলো করা যাবে না

চুলকে সুন্দর রাখার চেষ্টায় আপনি হয়তো এমন সব পণ্য ব্যবহার করছেন যেগুলো চুলকে স্বাস্থ্যকর করে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার ৬৯তম স্বাধীনতা দিবস উদযাপন

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

চিকিৎসকের কাছে চাঁদা দাবি : অস্ত্রসহ চাঁদাবাজ চক্রের সাত জন গ্রেপ্তার

উত্তর কোরিয়ার নৌবাহিনী যুক্ত হলো পরমণু বোমা নিক্ষেপে সক্ষম ডেস্ট্রয়ার

শিক্ষার বাজেট বাড়ানোর লক্ষ্য শুধু ভবন নির্মাণ নয়: ববি হাজ্জাজ

টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ, ভারত না এলেও ব্যস্ত সূচি বাংলাদেশের

বার সভাপতির সঙ্গে তর্কে জড়িয়ে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ইয়েমেনের হুথিদের হামলায় সৌদি আরবে আহত ৭৩ জন

হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা

শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে ৬ ভরি সোনা ও ৭ লাখ টাকা লুট

বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না: জাহেদ উর রহমান

থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

চিকিৎসা খাতে সমন্বিত টিমওয়ার্কে পূর্ণাঙ্গ স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠবে: ডা. জাহিদ

“তুমি আমার ডেডবডিটা নিয়ে যেও”—বলেছিলাম, “আপনি ফিরে আসবেন, দেশ চালাবেন”

নিলামে পণ্য বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় কাস্টমসের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত