ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশে সংস্কারে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের সমর্থন

আমার বার্তা অনলাইন:
২৪ জানুয়ারি ২০২৫, ০৯:৩১

বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর।

২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় এ সমর্থনের কথা জানান তিনি।

তারা জুলাইয়ের গণআন্দোলন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কমানোর উপায়, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, নির্বাচন এবং ভূরাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করেন।

বিশ্বখ্যাত জলবায়ু পরিবর্তন কর্মী সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর বাংলাদেশের সংস্কার কার্যক্রম, দেশের প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের প্রতি তার সমর্থন জানান।

তিনি দারিদ্র্য, বেকারত্ব, সম্পদ কেন্দ্রীকরণ এবং কার্বন নিঃসরণ মোকাবিলায় অধ্যাপক ইউনূসের বৈশ্বিক ‘থ্রি জিরো’ আন্দোলনেরও প্রশংসা করেন।

অধ্যাপক ইউনূস তাকে ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ বইয়ের একটি কপি উপহার দেন যেখানে জুলাইয়ের গণআন্দোলনের সময় আঁকা দেয়ালচিত্র ও গ্রাফিতি তুলে ধরা হয়েছে।

আল গোর বইটিকে ‘অসাধারণ’ বলে অভিহিত করেন এবং বাংলাদেশের তরুণদের বিপ্লবী চেতনার প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমি বইটির প্রতিটি পৃষ্ঠা গভীর মনোযোগ দিয়ে দেখেছি।’

আমার বার্তা/এমই

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন: পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের বিশেষ ব্যবস্থাপনায় শুরু হয়েছে ঈদযাত্রা। গত ৩ মার্চ যারা আজকের

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী

আগামী ১৫ মার্চ থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে এবং তেলের দাম

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন শনিবার

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ মার্চ সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম ও মুয়াজ্জিনদের

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের পক্ষ থেকে ডিজেল সরবরাহের একটি অনুরোধ পেয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

ইতেকাফে মোবাইল ব্যবহার, কখন জায়েজ, কখন ক্ষতির কারণ?

জাতিসংঘে ইরানের পক্ষে শক্ত অবস্থান নিলো রাশিয়া ও চীন

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন: পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ঈদের আগে চড়া মুরগির বাজার, দাম কমেছে সবজির

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় সানরাইজার্স হায়দরাবাদকে বয়কটের ডাক

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’: ট্রাম্প

ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে নারীর ম*রদেহ উদ্ধার

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী

“মানুষ ফাউন্ডেশন” এর আয়োজনে ঈদবস্ত্র বিতারণ ও ইফতার মাহফিল

ঢাকার বাতাস আজ সহনীয়, বাড়ছে দেশের তাপমাত্রা

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ