ই-পেপার বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

আগের সরকারের অসমাপ্ত প্রকল্প ফের শুরু করতে ডিসিদের নির্দেশ

আমার বার্তা অনলাইন:
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৮
শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ : ফাইল ছবি

স্থানীয় পর্যায়ে আগের সরকারের নেওয়া জনহিতকর প্রকল্পগুলো শেষ করতে নতুন ঠিকাদার নিয়োগের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের প্রথমদিন শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন হয়। অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, স্থানীয় পর্যায়ে যেসব প্রকল্প চলছে এগুলোতে অনেক অসুবিধা তৈরি হয়েছে। তার কারণ অনেক প্রকল্পে যে ঠিকাদার ছিল, সেই ঠিকাদার টাকা নিয়েছে- এখন হয়তো তাকে আর পাওয়া যাচ্ছে না। অসমাপ্ত অনেকগুলো প্রকল্প রয়ে গেছে।

তিনি বলেন, আগে যেমন স্থানীয় জনপ্রতিনিধি ছিল, তাদের কাছ থেকে স্থানীয়ভাবে অনেক প্রকল্প রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হলেও সেসব প্রকল্পের চাহিদা ছিল। এখন সেগুলো আর নেই।

পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, আমরা ডিসিদের বলেছি তারা যেন নিজেদের উদ্যোগেই স্থানীয়ভাবে যেগুলো দরকার যেমন- রাস্তাঘাট নির্মাণ, অনেক রাস্তা আছে কিন্তু হয়তো সেতু নষ্ট হয়ে গেছে, কোথাও স্কুল ঘর আছে কিন্তু স্কুল ঘরগুলোর ভগ্নদশা- এগুলোতে কী ধরনের প্রকল্প নিতে হবে তা যেন তারা নিজেদের উদ্যোগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠান। অথবা সরাসরি পরিকল্পনা মন্ত্রণালয়ে জানান।

তিনি বলেন, যেসব প্রকল্প অর্ধসমাপ্ত রেছে ঠিকাদার চলে গেছে, পাওয়া যাচ্ছে না, সেখানে কী করে এগুলোকে আবার শুরু করা যায়, নতুন ঠিকাদার নিতে হলে নতুনভাবে প্রকল্পগুলো শুরু করে আবার শেষ করা যায় (তা দেখতে হবে)। স্থানীয়ভাবে জনহিতকর বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন যেন বিঘ্নিত না হয়, সে বিষয়ে নির্দেশনা দিয়েছি।

অনেকগুলো প্রকল্প যাচাই-বাছাই করে কাটছাঁট করতে গিয়ে উন্নয়ন ব্যয় কিন্তু অনেক কমে গেছে। জানুয়ারি মাস থেকে অনেকগুলো নতুন ভালো উন্নয়ন প্রকল্প শুরু হয়েছে, এগুলো যেন তারা একটু দেখভাল করেন। এ বিষয়ে আমরা ডিসিদের বলেছি, যোগ করেন ওয়াহিদউদ্দিন মাহমুদ।

আমার বার্তা/এমই

পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী তুলে নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরেছে, তাই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মাঠ পর্যায়ে থাকা সেনাবাহিনীর সদস্যদের

রাজধানীর সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের

বিদ্যুতের সরবরাহ বাড়াতে সরকার রাজধানী ঢাকার আবাসিক ভবন সোলার পাওয়ারের আওতায় আনতে চায় বলে জানিয়েছেন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জন

লিবিয়া থেকে আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৭ মে) সকাল পাঁচটায় বুরাক

এআই প্রযুক্তির ক্যামেরা দিয়ে ঢাকায় শুরু হয়েছে ট্রাফিকের অটো মামলা

ঢাকা মহানগরের বিভিন্ন সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিও ও স্থিরচিত্র ধারণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী তুলে নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের

যশোরে প্রাইভেটকারে মিলল সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণ, আটক ৩ জন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জন

‘ব্যাপক চাহিদার কারণে দাম বেশি’, টিকিটের উচ্চমূল্য নিয়ে ফিফা সভাপতি

এআই প্রযুক্তির ক্যামেরা দিয়ে ঢাকায় শুরু হয়েছে ট্রাফিকের অটো মামলা

শাপলা চত্বরের মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা ও বাবু

জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয়ের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

সংরক্ষিত নারী আসনের এমপিদের ৭৮ শতাংশ উচ্চশিক্ষিত

ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের কথিত ‘সুইসাইড নোট’ প্রকাশ

জুলাইয়ের মধ্যে জুতা পাবেন প্রাথমিকের ১ লাখ শিক্ষার্থী: ববি হাজ্জাজ

কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে দেশে ৫৬ লাখ কর্মসংস্থান হারিয়ে যেতে পারে

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল

‘দেশে নতুন করে আরেকটি শিক্ষা আন্দোলনের প্রয়োজন দেখা দিয়েছে’

তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা ও সমর্থন প্রত্যাশা বাংলাদেশের

মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেওয়া হচ্ছে না থালাপতি বিজয়ের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান

পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টায় ২০০ এফআইআর, গ্রেপ্তার ৪৩৩, আটক ১১০০ জন